Dhaka ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের স্বার্থ রক্ষা করা আমার পবিত্র দায়িত্ব: সৈয়দ মোঃ ফয়সল (এমপি)

মোঃ জামাল উদ্দিন মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: সোমবার (৪ মে) সকালে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, জনগণের স্বার্থ রক্ষা করা তার পবিত্র দায়িত্ব।  তিনি বলেন– রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম নয়, বরং এটি মানুষের কল্যাণে কাজ করার একটি মহান দায়িত্ব। তাই তিনি সবসময় সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা, তাদের ন্যায্য দাবি আদায়ে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য সকল ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। কেউ যেন ধর্মীয় বিভাজন সৃষ্টি করে সমাজে অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, উন্নয়ন ও অগ্রগতির জন্য স্থিতিশীলতা অপরিহার্য, আর সেই স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এমপি ফয়সল বলেন, এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মামলা বাণীজ্যের মতো অপকর্ম কোনোভাবেই সহ্য করা হবে না। এসব অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  জীবিকার সন্ধানে ঢাকায় গিয়ে ফিরলেন লাশ হয়ে, কাঁদছে নবাবগঞ্জ

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,, বিএনপির নাম ভাঙিয়ে কেউ যেন ব্যক্তিগত লাভের জন্য অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে হবে। তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোই একজন রাজনীতিবিদের প্রকৃত দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন রনির সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, সায়হাম গ্রুপে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নীট কম্পোজিটের এমডি সৈয়দ শাফকাত আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান এবং প্রফেসর মঈন উদ্দিন।

আরও পড়ুনঃ  বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে ২০ জেলা পায়ে হেঁটে ঢাকায় বাবা-ছেলে: ১৯ দিনের পদযাত্রা শেষে স্মারকলিপির প্রস্তুতি

এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা দলের ঐক্য সুসংহত করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং জনগণের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জনগণের আস্থা অর্জনই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত এবং সেই লক্ষ্য অর্জনে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সভা শেষে এলাকার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  রফিক আহমদ ফাউন্ডেশন ও টিম জার্নালিস্ট কুলাউড়ার যৌথ উদ্যোগ হাসপাতালে ১০টি ব্যাকআপ লাইট স্থাপন
Tag :
জনপ্রিয় পোস্ট

জনগণের স্বার্থ রক্ষা করা আমার পবিত্র দায়িত্ব: সৈয়দ মোঃ ফয়সল (এমপি)

আপডেটের সময়: ০৮:১৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

মোঃ জামাল উদ্দিন মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: সোমবার (৪ মে) সকালে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, জনগণের স্বার্থ রক্ষা করা তার পবিত্র দায়িত্ব।  তিনি বলেন– রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম নয়, বরং এটি মানুষের কল্যাণে কাজ করার একটি মহান দায়িত্ব। তাই তিনি সবসময় সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা, তাদের ন্যায্য দাবি আদায়ে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য সকল ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। কেউ যেন ধর্মীয় বিভাজন সৃষ্টি করে সমাজে অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, উন্নয়ন ও অগ্রগতির জন্য স্থিতিশীলতা অপরিহার্য, আর সেই স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এমপি ফয়সল বলেন, এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মামলা বাণীজ্যের মতো অপকর্ম কোনোভাবেই সহ্য করা হবে না। এসব অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বগুড়ার খাদ্যঐতিহ্যের আড়ালে থাকা এক স্বাদের গল্প

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,, বিএনপির নাম ভাঙিয়ে কেউ যেন ব্যক্তিগত লাভের জন্য অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে হবে। তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোই একজন রাজনীতিবিদের প্রকৃত দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন রনির সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, সায়হাম গ্রুপে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নীট কম্পোজিটের এমডি সৈয়দ শাফকাত আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান এবং প্রফেসর মঈন উদ্দিন।

আরও পড়ুনঃ  বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে ২০ জেলা পায়ে হেঁটে ঢাকায় বাবা-ছেলে: ১৯ দিনের পদযাত্রা শেষে স্মারকলিপির প্রস্তুতি

এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা দলের ঐক্য সুসংহত করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং জনগণের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জনগণের আস্থা অর্জনই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত এবং সেই লক্ষ্য অর্জনে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সভা শেষে এলাকার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া