Dhaka ০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনট উপজেলা ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে কোরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত পুরান ঢাকার বংশালে হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন বীট মডেল স্কুলে ক্রীড়া ও সংস্কৃতিতে কৃতিত্ব অর্জনকারী ৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেবিদ্বারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত তারাগঞ্জের উন্নয়নে দিনভর মতবিনিময় ও নানা কর্মসূচিতে সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা পাবনার ঈশ্বরদীতে দীর্ঘ ২ বছর ধরে নিখোঁজ থাকা কিশোরের মরদেহ উদ্ধার মান্দায় প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি শাহীন নোয়াখালীতে গ্রেপ্তার সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন লালপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু সম্মেলনের ১০ মাস পর আংশিক নেতৃত্বেই স্থবির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি

চিরনিদ্রায় চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, জানাজায় হাজারো মানুষের ঢল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৭১ সময় দেখুন

মোঃ ইসমাইল হোসেন: চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার ৪নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল আমিন আর নেই। শুক্রবার সকাল ৮টার দিকে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে চন্দ্রগঞ্জ ইউনিয়নসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মরহুম নুরুল আমিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে হাজারো মানুষ অংশ নেন। জানাজায় উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জানাজায় বক্তারা মরহুম নুরুল আমিনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি দুইবার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সহজ-সরল চলাফেরা এবং প্রশাসনিক কার্যক্রমে আন্তরিকতা এলাকাবাসীর কাছে প্রশংসিত ছিল। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর কারণে তিনি সাধারণ মানুষের কাছে একজন পরিচিত ও গ্রহণযোগ্য জনপ্রতিনিধি হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

আরও পড়ুনঃ  মোকামতলায় মহাসড়কজুড়ে সিএনজি-অটোরিকশার দাপট, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

বক্তারা আরও বলেন, একজন জনপ্রতিনিধির মূল শক্তি হলো জনগণের ভালোবাসা ও আস্থা। নুরুল আমিন তাঁর দীর্ঘদিনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেই আস্থা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে ইউনিয়ন পরিষদ যেমন একজন অভিজ্ঞ জনপ্রতিনিধিকে হারাল, তেমনি এলাকাবাসী হারালেন একজন পরিচিত অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে। জানাজা শেষে মরহুম নুরুল আমিনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দাফন শেষে বর্তমান চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব, গ্রাম পুলিশ ও ইউপি সদস্যরা মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুম নুরুল আমিনের মৃত্যুতে চন্দ্রগঞ্জ ইউনিয়নের রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের মাঝে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। এলাকাবাসী তাঁর কর্মময় জীবন ও জনসেবার স্মৃতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। মহান আল্লাহ তাআলা তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন—আমিন।

আরও পড়ুনঃ  কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতে হামলার চেষ্টা: আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড
Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনট উপজেলা ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে কোরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত

চিরনিদ্রায় চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, জানাজায় হাজারো মানুষের ঢল

আপডেটের সময়: ০৯:০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

মোঃ ইসমাইল হোসেন: চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার ৪নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল আমিন আর নেই। শুক্রবার সকাল ৮টার দিকে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে চন্দ্রগঞ্জ ইউনিয়নসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মরহুম নুরুল আমিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে হাজারো মানুষ অংশ নেন। জানাজায় উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জানাজায় বক্তারা মরহুম নুরুল আমিনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি দুইবার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সহজ-সরল চলাফেরা এবং প্রশাসনিক কার্যক্রমে আন্তরিকতা এলাকাবাসীর কাছে প্রশংসিত ছিল। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর কারণে তিনি সাধারণ মানুষের কাছে একজন পরিচিত ও গ্রহণযোগ্য জনপ্রতিনিধি হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

আরও পড়ুনঃ  কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতে হামলার চেষ্টা: আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড

বক্তারা আরও বলেন, একজন জনপ্রতিনিধির মূল শক্তি হলো জনগণের ভালোবাসা ও আস্থা। নুরুল আমিন তাঁর দীর্ঘদিনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেই আস্থা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে ইউনিয়ন পরিষদ যেমন একজন অভিজ্ঞ জনপ্রতিনিধিকে হারাল, তেমনি এলাকাবাসী হারালেন একজন পরিচিত অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে। জানাজা শেষে মরহুম নুরুল আমিনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দাফন শেষে বর্তমান চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব, গ্রাম পুলিশ ও ইউপি সদস্যরা মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুম নুরুল আমিনের মৃত্যুতে চন্দ্রগঞ্জ ইউনিয়নের রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের মাঝে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। এলাকাবাসী তাঁর কর্মময় জীবন ও জনসেবার স্মৃতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। মহান আল্লাহ তাআলা তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন—আমিন।

আরও পড়ুনঃ  ​নাগেশ্বরীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও পুরস্কার প্রদান