Dhaka ০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সংগঠনের বস্ত্র বিতরণ মান্দা বিলে মোবাইল কোর্ট, অবৈধ বানা উচ্ছেদ মানিকগঞ্জে জামাই–শ্বশুরের হাডুডু খেলা ইপিজেডের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ: আমির খসরু ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের নৈরাজ্য করতে দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেড় লাখ মানুষের জন্য ৫ জন চিকিৎসক, ‘মরার ওপর খাঁড়ার ঘা’ শয্যা সংকট কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাঁশখালীতে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন কুলাউড়ায় নিখোঁজ জুবায়েরের মরদেহ উদ্ধার অনলাইন জুয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা: লালপুরে ৫টি স্মার্টফোনসহ দুই ভাই গ্রেপ্তার

গাজীপুরে একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের বহিষ্কৃত নেতা কামরুল হাসানের বিরুদ্ধে বিক্ষোভ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৬৩ সময় দেখুন

স্টাফ রিপোর্টার গাজীপুর: গাজীপুরে ভুয়া স্বাক্ষর, জাল দলিল শ্রমিকের নামে টি-ফর্ম বাণিজ্য ও মালিককে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, রেজিঃ নং- বি-৪৬৫৪ এর কেন্দ্রীয় কমিটির বহিষ্কৃত সাধারণ সম্পাদক কামরুল হাসানের বিরুদ্ধে গাজীপুরে বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে,আজ মঙ্গলবার, ০৬ অক্টোবর, সকাল ১১:০০ ঘটিকায় গাজীপুর ডিসি অফিসের সামনে ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এই কর্মসূচি পালন করেন। এ সময় শ্রমিকরা লাল পতাকা হাতে দুনিয়ার মজদুর এক হও স্লোগানে রাজপথ মুখরিত করে। মানববন্ধনে ব্যানারে কামরুল হাসানের ছবিতে লাল ক্রস চিহ্ন দিয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ছবিতে,কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি আলহাজ্ব কফিল উদ্দিন, সভাপতি একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, কেন্দ্রীয় কমিটি,বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোছাঃ আসমা আক্তার ও সাংগঠনিক সম্পাদক মোঃ সফি উদ্দিন।

আরও পড়ুনঃ  পদ্মার ভয়াবহ ভাঙনে নড়িয়ার সুরেশ্বরে নতুন করে আতঙ্ক

বক্তারা অভিযোগ করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কার্যকরী কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন, শ্রম অধিদপ্তরে জাল দলিল জমা দিয়েছেন কামরুল হাসান। যার মামলা নং- ১৩৮০/২০১৮। গাজীপুরে চাঁদাবাজি সহ তার বিরুদ্ধে ৫টি মামলা চলমান। দীর্ঘদিন যাবত তিনি শ্রমিকদের ডেকে এনে ইউনিয়নের নামে টি-ফর্ম করে, পরে মালিকের সাথে যোগসাজশে সেই শ্রমিককে চাকরি থেকে বের করে দেন এবং সেই শ্রমিক দিয়েই মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। নেতৃবৃন্দ আরও বলেন, তার এই শিল্পবিরোধী কার্যকলাপের কারণে গাজীপুর-শ্রীপুরের দিপ্তী গ্রুপের ০৬টি কারখানা বন্ধ হয়ে গেছে,যেখানে ৮ হাজারের বেশি শ্রমিক কাজ করতেন। সফিপুরের এমএসএস টেক্সটাইল ও এমএসএস স্পিনিং মিলস-এ গুজব ছড়িয়ে অরাজকতা ও ভাংচুরের কারণে কারখানাটি আজও পুরোপুরি চালু করতে পারেনি মালিকপক্ষ। চলমান মামলা: ১. ফৌজদারি মামলা নং ১৩৮০/১৮, গাজীপুর – সিআইডি চার্জশিট দিয়েছে, ৪৫ দিন জেল খেটেছেন।

আরও পড়ুনঃ  অনলাইন জুয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা: লালপুরে ৫টি স্মার্টফোনসহ দুই ভাই গ্রেপ্তার

২. সি আর মামলা ৩১৩/২০২৪ ৩ কালিয়াকৈর থানা মামলা নং ৯(১২৩)/২০২৩ ৪ টঙ্গী পশ্চিম থানা মামলা নং ২(২)/২০২৩ ৫. জয়দেবপুর থানা ফৌজদারি মামলা নং ৯, তারিখ ০৮/০৭/২০২৬ বক্তারা বলেন, বহুবার শ্রম মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, ডিজিএফআই, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সহ ১২টি দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একই ব্যক্তি কিভাবে একই সাথে একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও একতা গার্মেন্টস প্রগতিশীল ফেডারেশন দুটির সাধারণ সম্পাদক থাকে তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ১০ জন সহ বিভিন্ন কারখানার শ্রমিক নেতৃবৃন্দ,নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেন, *অবিলম্বে রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন কর্তৃক কামরুল হাসানকে স্থায়ীভাবে বহিষ্কার করে তার সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। অন্যথায় ০৬/১০/২০২৬ এর পর থেকে গাজীপুরের সকল কারখানায় লাগাতার আন্দোলন চলবে,পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  দাউদকান্দিতে ৬৪ কেজি গাজার চালান জব্দ, আটক ১

Tag :
জনপ্রিয় পোস্ট

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সংগঠনের বস্ত্র বিতরণ

গাজীপুরে একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের বহিষ্কৃত নেতা কামরুল হাসানের বিরুদ্ধে বিক্ষোভ

আপডেটের সময়: ০৪:৩৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

স্টাফ রিপোর্টার গাজীপুর: গাজীপুরে ভুয়া স্বাক্ষর, জাল দলিল শ্রমিকের নামে টি-ফর্ম বাণিজ্য ও মালিককে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, রেজিঃ নং- বি-৪৬৫৪ এর কেন্দ্রীয় কমিটির বহিষ্কৃত সাধারণ সম্পাদক কামরুল হাসানের বিরুদ্ধে গাজীপুরে বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে,আজ মঙ্গলবার, ০৬ অক্টোবর, সকাল ১১:০০ ঘটিকায় গাজীপুর ডিসি অফিসের সামনে ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এই কর্মসূচি পালন করেন। এ সময় শ্রমিকরা লাল পতাকা হাতে দুনিয়ার মজদুর এক হও স্লোগানে রাজপথ মুখরিত করে। মানববন্ধনে ব্যানারে কামরুল হাসানের ছবিতে লাল ক্রস চিহ্ন দিয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ছবিতে,কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি আলহাজ্ব কফিল উদ্দিন, সভাপতি একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, কেন্দ্রীয় কমিটি,বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোছাঃ আসমা আক্তার ও সাংগঠনিক সম্পাদক মোঃ সফি উদ্দিন।

আরও পড়ুনঃ  মান্দা বিলে মোবাইল কোর্ট, অবৈধ বানা উচ্ছেদ

বক্তারা অভিযোগ করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কার্যকরী কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন, শ্রম অধিদপ্তরে জাল দলিল জমা দিয়েছেন কামরুল হাসান। যার মামলা নং- ১৩৮০/২০১৮। গাজীপুরে চাঁদাবাজি সহ তার বিরুদ্ধে ৫টি মামলা চলমান। দীর্ঘদিন যাবত তিনি শ্রমিকদের ডেকে এনে ইউনিয়নের নামে টি-ফর্ম করে, পরে মালিকের সাথে যোগসাজশে সেই শ্রমিককে চাকরি থেকে বের করে দেন এবং সেই শ্রমিক দিয়েই মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। নেতৃবৃন্দ আরও বলেন, তার এই শিল্পবিরোধী কার্যকলাপের কারণে গাজীপুর-শ্রীপুরের দিপ্তী গ্রুপের ০৬টি কারখানা বন্ধ হয়ে গেছে,যেখানে ৮ হাজারের বেশি শ্রমিক কাজ করতেন। সফিপুরের এমএসএস টেক্সটাইল ও এমএসএস স্পিনিং মিলস-এ গুজব ছড়িয়ে অরাজকতা ও ভাংচুরের কারণে কারখানাটি আজও পুরোপুরি চালু করতে পারেনি মালিকপক্ষ। চলমান মামলা: ১. ফৌজদারি মামলা নং ১৩৮০/১৮, গাজীপুর – সিআইডি চার্জশিট দিয়েছে, ৪৫ দিন জেল খেটেছেন।

আরও পড়ুনঃ  নবাবগঞ্জে ১ হাজার ৮০ কৃষকসহ অসহায়দের মাঝে সরকারি সহায়তা বিতরণ করলেন সমাজকল্যাণমন্ত্রী