Dhaka ১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আগুন-ককটেল ঠেকাতে পুলিশ সুপারদের আইজিপির কড়া নির্দেশনা পুলিশকে এমন জায়গায় দাঁড় করানো হবে, যাতে পুলিশ কখনো মানুষকে মারবে না: ডিআইজি আশরাফ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যদের উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতির চেয়ে সংবিধান সংশোধনে বেশি তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়: নাহিদ ইসলাম কুড়িগ্রামের উলিপুর আরইএমপি প্রকল্পে লটারির মাধ্যমে ১০ নারী শ্রমিক নির্বাচন সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায়, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার শীলকূপ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাব-সেন্টারের উদ্বোধন মানিকগঞ্জে নরমাল ডেলিভারির কথা বলে সিজার, নবজাতকের মৃত্যু সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন জয়পুরহাটের কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ,মাদকমুক্ত সমাজ গড়ার আহবান

গাইবান্ধা রেড ক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন: নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

আঃ রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮) নির্বাচন ২০২৬ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার জেলা শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত ইউনিটের বিশেষ সাধারণ সভায় (ওজিএম) নির্বাচন কমিশন এই চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। নির্বাচনে নির্ধারিত সকল পদের প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, নতুন কমিটিতে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ডাঃ মোঃ ফেরদৌস হোসেন এবং সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন মোঃ মাহামুদুন নবী টিটুল। এ ছাড়া কার্যনির্বাহী কমিটির পাঁচটি সাধারণ সদস্য পদে মোঃ শহীদুজ্জামান শহীদ, রাগিব হাসান চৌধুরী, মোঃ সাহেদ হোসেন, মোছাঃ রেবেকা সুলতানা এবং শাকিল আহম্মেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

আরও পড়ুনঃ  মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

​নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু ফলাফল চূড়ান্ত করে তা প্রকাশ করেন। এ সময় নির্বাচন কমিশনার হিসেবে অ্যাডভোকেট মোঃ মঞ্জুর মোর্শেদ বাবু, অ্যাডভোকেট মোঃ সায়েম মণ্ডল, অ্যাডভোকেট মোঃ মোশারফ হোসেন (জাহাঙ্গীর), মোঃ আসাদুল্লাহ্ এবং সচিব ও ইউএলও সাইদুর হাসান শাওন স্বাক্ষর করে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ায় অংশ নেন।​এর আগে গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে উষ্ণ অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, নতুন এই কার্যনির্বাহী পরিষদ আগামী দিনে জেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক ও মানবিক কর্মকাণ্ডকে আরও ত্বরান্বিত করবে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

আগুন-ককটেল ঠেকাতে পুলিশ সুপারদের আইজিপির কড়া নির্দেশনা

গাইবান্ধা রেড ক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন: নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

আপডেটের সময়: ০৪:২৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

আঃ রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮) নির্বাচন ২০২৬ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার জেলা শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত ইউনিটের বিশেষ সাধারণ সভায় (ওজিএম) নির্বাচন কমিশন এই চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। নির্বাচনে নির্ধারিত সকল পদের প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, নতুন কমিটিতে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ডাঃ মোঃ ফেরদৌস হোসেন এবং সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন মোঃ মাহামুদুন নবী টিটুল। এ ছাড়া কার্যনির্বাহী কমিটির পাঁচটি সাধারণ সদস্য পদে মোঃ শহীদুজ্জামান শহীদ, রাগিব হাসান চৌধুরী, মোঃ সাহেদ হোসেন, মোছাঃ রেবেকা সুলতানা এবং শাকিল আহম্মেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

আরও পড়ুনঃ  ঢাকায় গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিচ্ছেন লালপুরের ১০ ইউনিয়নের সদস্যরা