Dhaka ১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, গাঁজাসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত বিল্লাল তালুকদার হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল প্রকৌশলী শোয়েব বাশরি হাবলুকে ঢাকাস্থ বাউফল জাতীয়তাবাদী ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা বিশ্বকাপ ফুটবল কে স্বাগত জানিয়ে পতেঙ্গায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত শহীদ জিয়ার প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন কাউনিয়া ৩ মন্ত্রী পরিদর্শনে মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: পানি সম্পদ মন্ত্রী  মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন বিচারের দাবি মাগুরা ডা. লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরা নেটওয়ার্ক উদ্বোধন

গাইবান্ধার হাশেমবাজারে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার: গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের হাশেমবাজার এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ স্থানীয় হাশেমবাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন ও সমাবেশে স্থানীয় আলেম-ওলামা, মসজিদ কমিটির সদস্য, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মাদক ও জুয়া সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং যুবসমাজকে বিপথগামী করছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। সমাবেশে উপস্থিত বক্তারা হাশেমবাজার এলাকাকে মাদক ও জুয়ামুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে অবৈধ মাদক ব্যবসা ও জুয়ার আস্তানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাদক ও জুয়ার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে এসব অপকর্ম নির্মূলে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আসামি রিমন বড়ুয়া গ্রেফতার
Tag :
জনপ্রিয় পোস্ট

তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, গাঁজাসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড

গাইবান্ধার হাশেমবাজারে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আপডেটের সময়: ০৭:১৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার: গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের হাশেমবাজার এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ স্থানীয় হাশেমবাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন ও সমাবেশে স্থানীয় আলেম-ওলামা, মসজিদ কমিটির সদস্য, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মাদক ও জুয়া সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং যুবসমাজকে বিপথগামী করছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। সমাবেশে উপস্থিত বক্তারা হাশেমবাজার এলাকাকে মাদক ও জুয়ামুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে অবৈধ মাদক ব্যবসা ও জুয়ার আস্তানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাদক ও জুয়ার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে এসব অপকর্ম নির্মূলে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  বড়গাছীর মথুরায় জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফেজ, মাওলানা নুরুজ্জামানের গণসংযোগ