Dhaka ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী। বড়গাছীর মথুরায় জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফেজ, মাওলানা নুরুজ্জামানের গণসংযোগ সিরাজগঞ্জে ঠিকাদারকে মারপিট করে পৌনে দুই লাখ টাকা ছিনতাই, থানায় মামলা সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমনে এক নারীর মৃত্যু ​শতভাগ রোভার জেলার স্বীকৃতি পেল কিশোরগঞ্জ, স্কাউটিংয়ে নতুন মাইলফলক। হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ, স্বাবলম্বী হবেন প্রান্তিক নারীরা তারেক রহমান ও মোরশেদ মিল্টনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাজাহানপুরে যুবদলের আনন্দ মিছিল দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ​বিশ্বকাপ উন্মাদনায় ঢাবি: ভোরেই বড় পর্দায় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ উপভোগে হাজারো দর্শক কালিয়াকৈর গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা ও এলাকা পরিদর্শনে গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাইবান্ধায় গণহত্যা দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

মোঃ সুজা মিয়া জেলা প্রতিনিধি গাইবান্ধা: গাইবান্ধায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতার রংপুরের উপস্থাপক সম্পাদেব-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ডা. ময়নুল হাসান সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল এবং জামায়াতের সেক্রেটারি মো. জহুরুল ইসলাম।

আরও পড়ুনঃ  হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ, স্বাবলম্বী হবেন প্রান্তিক নারীরা

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর ‘অপারেশন সার্চলাইট’-এ নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা এ নৃশংস ঘটনাকে ইতিহাসের অন্যতম জঘন্যতম গণহত্যা হিসেবে উল্লেখ করে এর আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান।
বক্তারা আরও বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস জাতির ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এ দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অনুষ্ঠানের শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুনঃ  কোচিং থেকে ফেরার পথে ঝরল প্রাণ: রাণীশংকৈলে ট্রলি চাপায় স্কুলছাত্রীর করুণ মৃত্যু
Tag :
জনপ্রিয় পোস্ট

চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী।

গাইবান্ধায় গণহত্যা দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

আপডেটের সময়: ০৪:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

মোঃ সুজা মিয়া জেলা প্রতিনিধি গাইবান্ধা: গাইবান্ধায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতার রংপুরের উপস্থাপক সম্পাদেব-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ডা. ময়নুল হাসান সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল এবং জামায়াতের সেক্রেটারি মো. জহুরুল ইসলাম।

আরও পড়ুনঃ  ব্যবসায় লাভবান হওয়ায় পুরাতন মোবাইল ও ইলেকট্রনিক্স পণ্য ব্যবসাীকে হত্যা