Dhaka ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রায়পুরে মৎস্যজীবীদের নিয়ে গ্রাম আদালতবিষয়ক সচেতনতামূলক সভা গাইবান্ধায় গিদারী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ৬ প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান ডিসি জাহিদুল লালপুরে অনলাইন প্রতারণা: ৫ মোবাইল ও ২৫ সিমসহ দুই ভাই গ্রেপ্তার নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ​ দীঘিনালায় ধাম্মাচারিয়া বৌদ্ধ বিহারে ২৪তম দানোত্তম কঠিন চীবরদান সমাপ্তি কুমিল্লায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ১ রাষ্ট্রীয় কাঠামো সংস্কার না হলে ক্ষমতায় যিনিই যাবেন হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম রাজশাহীতে হত্যা চেষ্টা ও চাঁদাবাজি মামলার আসামি বেলাল হোসেন গ্রেপ্তার খামার মালিকের খামখেয়ালিপনায় ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

খামার মালিকের খামখেয়ালিপনায় ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

মোঃ সোহেল রানা, উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে মুরগি চুরি ঠেকাতে বিদ্যুতের তার বিছিয়ে রাখার অভিযোগ উঠেছে খামারমালিকের বিরুদ্ধে। ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ আলামিন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন উপজেলার মুলাডুলি ইউনিয়নের দরগাপাড়া এলাকার আরোপ সরদারের ছেলে এবং ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খাদেম।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে সজীব হোসেন নওদাপাড়া এলাকায় একটি পোল্ট্রি খামার ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। খামারে মুরগি চুরি ঠেকাতে তিনি চারপাশে বিদ্যুতের তার বিছিয়ে রাখেন বলে অভিযোগ রয়েছে। তবে খামারের শ্রমিক আলামিন এ বিষয়ে অবগত ছিলেন না বলে স্থানীয়রা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ধুনটে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

প্রতিদিনের মতো সোমবার ফজরের নামাজ আদায় করে খামারে কাজে যোগ দেন আলামিন। এ সময় শেডের চারপাশে বিছিয়ে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে রূপপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সংযোগ বন্ধ করেন এবং আলামিনের লাশ উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  জামালপুরের বকশিগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ সহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

ঈশ্বরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুর রহমান জানান, খামারমালিক সজীব হোসেনের বিরুদ্ধে নিরাপত্তাহীন পরিবেশে বিদ্যুতের তার বিছিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। ঘটনার পর থেকে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় গিদারী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ৬
Tag :
জনপ্রিয় পোস্ট

রায়পুরে মৎস্যজীবীদের নিয়ে গ্রাম আদালতবিষয়ক সচেতনতামূলক সভা

খামার মালিকের খামখেয়ালিপনায় ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

আপডেটের সময়: ০৪:০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মোঃ সোহেল রানা, উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে মুরগি চুরি ঠেকাতে বিদ্যুতের তার বিছিয়ে রাখার অভিযোগ উঠেছে খামারমালিকের বিরুদ্ধে। ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ আলামিন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন উপজেলার মুলাডুলি ইউনিয়নের দরগাপাড়া এলাকার আরোপ সরদারের ছেলে এবং ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খাদেম।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে সজীব হোসেন নওদাপাড়া এলাকায় একটি পোল্ট্রি খামার ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। খামারে মুরগি চুরি ঠেকাতে তিনি চারপাশে বিদ্যুতের তার বিছিয়ে রাখেন বলে অভিযোগ রয়েছে। তবে খামারের শ্রমিক আলামিন এ বিষয়ে অবগত ছিলেন না বলে স্থানীয়রা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জ উল্লাপাড়ায় এক যুবককে নিজ বাড়িতে ডেকে এনে কুপিয়ে হত্যা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রতিদিনের মতো সোমবার ফজরের নামাজ আদায় করে খামারে কাজে যোগ দেন আলামিন। এ সময় শেডের চারপাশে বিছিয়ে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে রূপপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সংযোগ বন্ধ করেন এবং আলামিনের লাশ উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  মেহেন্দিগঞ্জের ধুলিয়ার মধ্যচরে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত