Dhaka ১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজবাড়ীতে রামকান্তপুর এলাকায় আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী আন্তঃ স্কুল ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ কর্মসূচি হাওর পাড়ের শিক্ষার্থীদের কথা বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে মাদকবিরোধী সচেতনতামূলক অভিযান পরিবেশ সুরক্ষায় সাড়ে ১০ হাজার চারা বিতরণ ডা. আসিফুল হকের গাজীপুর দালাল চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সেবা প্রার্থীদের হয়রানি শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপন ও প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট প্রদান ঈশ্বরদীতে মাদকের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম কক্সবাজারে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৩

ক্ষেতলালে খড়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

মো.ইউসুফ আলী,ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সালা ও দুলাভাই নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা এক নারী গুরুতর আহত হয়েছেন। সোমবার (১ জুন) দুপুরে ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার-চানপাড়া আঞ্চলিক সড়কের খাড়িতা খড়িকাটা কাঠের সাঁকো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালাই উপজেলার সরাইল গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন সরকার (২৮) এবং একই উপজেলার হারুঞ্জা গ্রামের সামছুল ইসলামের ছেলে ফেরদৌস (২৪)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমন সরকার তার স্ত্রী ও শ্যালক ফেরদৌসকে নিয়ে মোটরসাইকেলে করে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।

আরও পড়ুনঃ  পবায় দ্বীনি শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত ‘মথুরা মারকাযুল হুদা মাদ্রাসা

পথে দুটি ভুটভুটি ভ্যানকে সাইড দিতে গিয়ে সড়কে ছড়িয়ে থাকা খড়ের ওপর মোটরসাইকেলটি পিছলে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ইমন ও ফেরদৌসের মৃত্যু হয়। মোটরসাইকেলের পেছনে থাকা ইমনের স্ত্রী ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা জানান, ধান কাটার মৌসুমে সড়কে খড় শুকানোর কারণে ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  দিন-দুপুরে ভুয়া প্রশাসনিক কর্মকর্তা দিয়ে ৪ লক্ষ ২৬ হাজার টাকা ছিনতাই
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে রামকান্তপুর এলাকায় আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার

ক্ষেতলালে খড়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

আপডেটের সময়: ০৮:১৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬

মো.ইউসুফ আলী,ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সালা ও দুলাভাই নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা এক নারী গুরুতর আহত হয়েছেন। সোমবার (১ জুন) দুপুরে ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার-চানপাড়া আঞ্চলিক সড়কের খাড়িতা খড়িকাটা কাঠের সাঁকো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালাই উপজেলার সরাইল গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন সরকার (২৮) এবং একই উপজেলার হারুঞ্জা গ্রামের সামছুল ইসলামের ছেলে ফেরদৌস (২৪)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমন সরকার তার স্ত্রী ও শ্যালক ফেরদৌসকে নিয়ে মোটরসাইকেলে করে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।

আরও পড়ুনঃ  শার্শা ১০ নাম্বার ইউনিয়ন ৩ নাম্বার ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে যুব সমাজের মুখে আলোচনার মো: পিন্টু রহমান