
বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
ফরিদপুর সদরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর সদর এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বক্তারা বলেন
সরকারের লক্ষ্য কৃষকদের পাশে থেকে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 



















