Dhaka ০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহীতে চুরি হওয়া ব্যাটারিচালিত ভ্যান ৭২ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২ নজিপুরে ওষুধ বিক্রয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুনটে পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১২, ইয়াবা উদ্ধার ভালোবেসে বিয়ে দেড় বছর পরে গৃহবধূর আত্মহত্যা ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু নাটোর লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনিরাপদ বিদেশযাত্রায় ঝুঁকিতে নারী শ্রমিকরা উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ইউপি নির্বাচনে সারাদেশে প্রার্থী দিবে এনসিপি: সারজিস দাউদকান্দিতে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত অন্তত ২০

কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রৈবার্ষিক সম্মেলন ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

আবদুল আজিজ সায়েম, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার ত্রৈবার্ষিক সম্মেলন ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) উপজেলার সিরাজপুরস্থ বাগানবাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ ফখরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আমির হোসেন (বি.এসসি)।

আরও পড়ুনঃ  ভেদরগঞ্জে সচেতন মা, আপনি সেরা মা—শ্রেষ্ঠ অভিভাবক পুরস্কার ২০২৬

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম শিক্ষকদের পেশাগত মর্যাদা, সততা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান। তিনি শিক্ষকদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  পতেঙ্গায় আবুল হোসেন ভুয়া প্রেসক্রিপশন ও ফিটনেস সার্টিফিকেটের রমরমা ব্যবসা

এ সময় শিক্ষক নেতারা বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অনুষ্ঠানের শেষে শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  মাগুরা শ্রীপুরে অবৈধভাবে মজুত ৩২৮ বস্তা সরকারি সার উদ্ধার, আটক ২
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজশাহীতে চুরি হওয়া ব্যাটারিচালিত ভ্যান ৭২ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২

কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রৈবার্ষিক সম্মেলন ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৬:২০:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

আবদুল আজিজ সায়েম, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার ত্রৈবার্ষিক সম্মেলন ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) উপজেলার সিরাজপুরস্থ বাগানবাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ ফখরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আমির হোসেন (বি.এসসি)।

আরও পড়ুনঃ  ভেদরগঞ্জে সচেতন মা, আপনি সেরা মা—শ্রেষ্ঠ অভিভাবক পুরস্কার ২০২৬

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম শিক্ষকদের পেশাগত মর্যাদা, সততা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান। তিনি শিক্ষকদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  পতেঙ্গায় আবুল হোসেন ভুয়া প্রেসক্রিপশন ও ফিটনেস সার্টিফিকেটের রমরমা ব্যবসা

এ সময় শিক্ষক নেতারা বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অনুষ্ঠানের শেষে শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ