Dhaka ১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নব‌নির্বা‌চিত রাষ্ট্রপ‌তি‌কে শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে ধুনট উপ‌জেলা ছাত্রদলের মিছিল শরণখোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নাগরপুরে অনিয়মের অভিযোগে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর জেলা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কেশবপুরের প্রশংসিত ইউএনও এবার হোসেনপুরে, দায়িত্ব নিলেন রেকসোনা খাতুন দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে এক যুবকের কারাদণ্ড কাশিমপুরে মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি রাঙ্গামাটি খায়রুল উলুম দাখিল মাদ্রাসার আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান পিবিআই পরিদর্শক আশরাফুল আলমের দক্ষ তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বাঁশখালীতে বিষপ্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ৫ লাখ টাকা ক্ষতির আশঙ্কা

কেশবপুরের প্রশংসিত ইউএনও এবার হোসেনপুরে, দায়িত্ব নিলেন রেকসোনা খাতুন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২৪ সময় দেখুন

নাজমুল ফয়েজ টুটুল,(প্রতিনিধি) হোসেনপুর, কিশোরগঞ্জ: দায়িত্বশীলতা আর মানবিকতার ছাপ রেখেই কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বৃহস্পতিবার ২০ আগস্ট বিকেলে যোগদান করেছেন ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা রেকসোনা খাতুন (১৮৪০৯)। উপজেলা পরিষদ কার্যালয়ে সকল দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে বিদায়ী ইউএনও কাজী নাহিদ ইভা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন। দায়িত্ব গ্রহণের পর রেকসোনা খাতুন বলেন, “এটা স্কুল নয়, শাস্তিও নয়। জনগণের সেবক হিসেবে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।
রেকসোনা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ৩৩তম বিসিএসে নন-ক্যাডার হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে চাকরি শুরু করেন। পরে ৩৪তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে সরকারি কলেজের শিক্ষক এবং ৩৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগ দেন।

আরও পড়ুনঃ  মাউশির পারফরম্যান্স বেজড অ্যাওয়ার্ড পেল লালপুর ডিগ্রি কলেজের দুই কৃতি শিক্ষার্থী

প্রশাসন ক্যাডারে তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কাজ করেছেন। সবশেষ যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং একই সঙ্গে কেশবপুর পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করেন। কেশবপুরে দায়িত্ব পালনকালে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি তার মানবিক উদ্যোগগুলো স্থানীয়দের নজর কাড়ে। অনাথ শিশুদের সঙ্গে সময় কাটানো ও নিজ হাতে খাবার পরিবেশন, প্রতিবন্ধী ও অসহায় নারীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ, বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণের কারণে তিনি ‘মানবিক ইউএনও’ হিসেবে পরিচিতি পান।

আরও পড়ুনঃ  বাগাতিপাড়ায় মসজিদের ওযুখানায় স্যানিটারি মিস্ত্রির আ ত্ম হ ত্যা

এছাড়া পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন। সরকারের সাম্প্রতিক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ঢাকা বিভাগের হোসেনপুর উপজেলায় বদলি করা হয়। নতুন কর্মস্থলে যোগদানের পর প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে এবং জনবান্ধব সেবা নিশ্চিত হবে বলে প্রত্যাশা করছেন হোসেনপুরবাসী। যোগদানের পর হোসেনপুরবাসীর পক্ষ থেকে নতুন ইউএনও রেকসোনা খাতুনকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  মান্দায় অভয়াশ্রমে কারেন্ট জাল, জেলেদের একজনের ১০ দিনের কারাদণ্ড
Tag :
জনপ্রিয় পোস্ট

নব‌নির্বা‌চিত রাষ্ট্রপ‌তি‌কে শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে ধুনট উপ‌জেলা ছাত্রদলের মিছিল

কেশবপুরের প্রশংসিত ইউএনও এবার হোসেনপুরে, দায়িত্ব নিলেন রেকসোনা খাতুন

আপডেটের সময়: ০৭:৪৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

নাজমুল ফয়েজ টুটুল,(প্রতিনিধি) হোসেনপুর, কিশোরগঞ্জ: দায়িত্বশীলতা আর মানবিকতার ছাপ রেখেই কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বৃহস্পতিবার ২০ আগস্ট বিকেলে যোগদান করেছেন ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা রেকসোনা খাতুন (১৮৪০৯)। উপজেলা পরিষদ কার্যালয়ে সকল দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে বিদায়ী ইউএনও কাজী নাহিদ ইভা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন। দায়িত্ব গ্রহণের পর রেকসোনা খাতুন বলেন, “এটা স্কুল নয়, শাস্তিও নয়। জনগণের সেবক হিসেবে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।
রেকসোনা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ৩৩তম বিসিএসে নন-ক্যাডার হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে চাকরি শুরু করেন। পরে ৩৪তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে সরকারি কলেজের শিক্ষক এবং ৩৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগ দেন।

আরও পড়ুনঃ  গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

প্রশাসন ক্যাডারে তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কাজ করেছেন। সবশেষ যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং একই সঙ্গে কেশবপুর পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করেন। কেশবপুরে দায়িত্ব পালনকালে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি তার মানবিক উদ্যোগগুলো স্থানীয়দের নজর কাড়ে। অনাথ শিশুদের সঙ্গে সময় কাটানো ও নিজ হাতে খাবার পরিবেশন, প্রতিবন্ধী ও অসহায় নারীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ, বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণের কারণে তিনি ‘মানবিক ইউএনও’ হিসেবে পরিচিতি পান।

আরও পড়ুনঃ  মৎস্যজাত পণ্য থেকে বাৎসরিক আয় ৬ হাজার কোটি টাকা: প্রধানমন্ত্রী