
আব্দুর রহমান মোল্লা, স্টাফ রিপোর্টার: কেরানীগঞ্জের জিনজিরা হাফেজ রোডস্থ হংকং পার্টি সেন্টারে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল ‘কেরানীগঞ্জ রেসিপি কনটেস্ট ২০২৬ (সিজন ১)’। বুধবার (১১ই নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এই প্রতিযোগিতায় কেরানীগঞ্জ ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিশ্রুতিশীল রন্ধনশিল্পীরা তাদের নিজ নিজ সুস্বাদু ও নান্দনিক রেসিপি নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এবারের প্রতিযোগিতায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সমন্বয়ে প্রচার ও মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই, দৈনিক আজকের জনবাণী ও দৈনিক বাংলা নবকণ্ঠসহ একাধিক প্রথম সারির গণমাধ্যম। অনুষ্ঠানস্থলে উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা পুরো আয়োজনের সচিত্র সংবাদ গুরুত্বের সাথে কভার করেন।
প্রতিযোগিতার মূল পর্বে আমন্ত্রিত অভিজ্ঞ বিচারকমণ্ডলী প্রতিযোগীদের প্রস্তুতকৃত নানা পদের খাবারের স্বাদ, গুণগত মান এবং শৈল্পিক পরিবেশনা অত্যন্ত নিবিড়ভাবে মূল্যায়ন করেন। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ অংশগ্রহণকারীদের সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন এবং রন্ধনশিল্পীদের রান্নার এই প্রতিভাকে এগিয়ে নেওয়ার জন্য আন্তরিক সাধুবাদ জানান।
আয়োজক কমিটির প্রতিনিধিরা জানান, স্থানীয় রন্ধনশিল্পীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং রন্ধনশিল্পকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই চমৎকার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় রন্ধনশিল্পীদের এক মনোমুগ্ধকর মিলনমেলা বসে এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক উৎসবমুখর রূপ লাভ করে।
প্রতিবেদকের নাম 























