Dhaka ১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা নাটোর লালপুরে কাগজে উন্নয়নের হিসাব, আর মাঠে অনিয়মের অভিযোগ আমের মৌসুম শেষে খুশি পত্নীতলার আমচাষিরা রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাসহ তিন পলাতক আসামি গ্রেপ্তার গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক দেবিদ্বারে বিএনপি নেতা আউয়াল খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত, আহত অন্তত ৩০ পরিবেশ রক্ষায় শাজাহানপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে গাছের চারা বিতরণ মাদক কারবার বন্ধে বিক্ষোভ মিছিল ও এলাকাবাসী এবং জামে মসজিদ কমিটির কঠোর হুঁশিয়ারি

কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা

আমিনুল ইসলাম বুলবুল স্টাফ রিপোর্টার ময়মনসিংহ : কেন্দুয়া :”সবাই মিলে বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের মোজাফরপুর মাদ্রাসা বাজারে মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা প্রশাসক ড. খন্দকার মুশফিকুর রহমান। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন এবং মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  মাধবপুরে আল হিকমাহ্ বিদ্যানিকেতনে "জুলাই গণঅভ্যুত্থান দিবস" উদযাপন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভুঁইয়া মজনুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহানুর রহমান, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইয়া,কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান প্রমূখ।
বক্তারা বলেন, মাদক, জুয়া ও অনলাইন জুয়ার ভয়াবহতা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা, ইভটিজিং বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  বকেয়া বিলের ভারে কয়লা সংকট, উৎপাদন বন্ধের মুখে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র
Tag :
জনপ্রিয় পোস্ট

কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা

কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা

আপডেটের সময়: ০৮:৪৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

আমিনুল ইসলাম বুলবুল স্টাফ রিপোর্টার ময়মনসিংহ : কেন্দুয়া :”সবাই মিলে বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের মোজাফরপুর মাদ্রাসা বাজারে মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা প্রশাসক ড. খন্দকার মুশফিকুর রহমান। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন এবং মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  ঐতিহাসিক ৩৬ জুলাই: ফ্যাসিবাদ পতন দিবস,২য় বর্ষপূর্তি উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভুঁইয়া মজনুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহানুর রহমান, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইয়া,কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান প্রমূখ।
বক্তারা বলেন, মাদক, জুয়া ও অনলাইন জুয়ার ভয়াবহতা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা, ইভটিজিং বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  ​হোসেনপুরে পল্লী বিদ্যুতের গ্রাহক সমাবেশ: ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যা সমাধানের আশ্বাস ডিজিএমের