Dhaka ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে নার্সের রহস্যজনক মৃত্যু, নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ধুনটে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পলাশবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিক্ষা ও গবেষণায় বর্তমান অর্থ বছরে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে – অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী কাউনিয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব ৩ পরিবার

কাশিমপুরে পারিবারিক কবরস্থানে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ সময় দেখুন

এসকে শুভ গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের কাশিমপুরে পারিবারিক কবরস্থান ও সংরক্ষিত সম্পত্তিতে অবৈধভাবে শৌচাগারসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন করেছেন শেখ শহিদুল ইসলাম স্বপন নামে এক ব্যক্তি। গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে দেওয়া আবেদনে তিনি অভিযোগ করেন, কাশিমপুর থানাধীন লোহাকৈর মৌজায় তাদের পারিবারিক সম্পত্তির একটি অংশে কবরস্থান রয়েছে। ওই সম্পত্তিতে তার নানা-নানী, মামা-মামীসহ স্বজনদের কবর রয়েছে। অভিযোগ, দীর্ঘদিন নির্মাণকাজ বন্ধ থাকার পর তার অনুপস্থিতির সুযোগ নিয়ে বিবাদীপক্ষ আবারও সেখানে শৌচাগারসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের চেষ্টা করছে।
‎আবেদনে শরিফুল ইসলাম ও মো. সিদ্ধিকুর রহমানসহ কয়েকজনকে বিবাদী করা হয়েছে।

আরও পড়ুনঃ  ধুনটে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‎অভিযোগকারীর দাবি, ২০১৯ সালের ১২ অক্টোবরও বিবাদীপক্ষ ওই কবরস্থান দখলের উদ্দেশ্যে বিভিন্ন স্থাপনা নির্মাণের চেষ্টা করেছিল। এ নিয়ে তিনি আইনি প্রতিকার চেয়ে আদালতের আশ্রয় নেন। পরবর্তীতে আদালতের নির্দেশে নির্মাণকাজ বন্ধ ছিল বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। শেখ শহিদুল ইসলাম স্বপনের অভিযোগ, প্রায় সাত বছর পর তিনি এলাকায় না থাকার সুযোগে বিবাদীপক্ষ পুনরায় ওই অসমাপ্ত স্থাপনার নির্মাণকাজ শুরু করেছে। এতে পারিবারিক কবরস্থান ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন। আবেদনে তিনি আরও উল্লেখ করেন, বিরোধপূর্ণ সম্পত্তির সঠিক অবস্থান ও পরিমাণ নির্ধারণে জরিপসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার।

আরও পড়ুনঃ  বরিশালে সুদিন ফিরছে সোনালি আঁশে

‎এ অবস্থায় কবরস্থান ও বিরোধপূর্ণ সম্পত্তি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, নির্মাণকাজ বন্ধ করা এবং বিবাদীদের বিরত রাখতে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন অভিযোগকারী।

আরও পড়ুনঃ  নাটোরের লালপুরে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
Tag :
জনপ্রিয় পোস্ট

নবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাশিমপুরে পারিবারিক কবরস্থানে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

আপডেটের সময়: ০৫:৩৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

এসকে শুভ গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের কাশিমপুরে পারিবারিক কবরস্থান ও সংরক্ষিত সম্পত্তিতে অবৈধভাবে শৌচাগারসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন করেছেন শেখ শহিদুল ইসলাম স্বপন নামে এক ব্যক্তি। গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে দেওয়া আবেদনে তিনি অভিযোগ করেন, কাশিমপুর থানাধীন লোহাকৈর মৌজায় তাদের পারিবারিক সম্পত্তির একটি অংশে কবরস্থান রয়েছে। ওই সম্পত্তিতে তার নানা-নানী, মামা-মামীসহ স্বজনদের কবর রয়েছে। অভিযোগ, দীর্ঘদিন নির্মাণকাজ বন্ধ থাকার পর তার অনুপস্থিতির সুযোগ নিয়ে বিবাদীপক্ষ আবারও সেখানে শৌচাগারসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের চেষ্টা করছে।
‎আবেদনে শরিফুল ইসলাম ও মো. সিদ্ধিকুর রহমানসহ কয়েকজনকে বিবাদী করা হয়েছে।

আরও পড়ুনঃ  বন্দরটিলায় সাচী মালুম স্পোর্টিং ক্লাবের উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন -পারভেজ এন্ড ব্রাদার্স,রানার্স আপ বন্দরটিলা ক্লাব -১

‎অভিযোগকারীর দাবি, ২০১৯ সালের ১২ অক্টোবরও বিবাদীপক্ষ ওই কবরস্থান দখলের উদ্দেশ্যে বিভিন্ন স্থাপনা নির্মাণের চেষ্টা করেছিল। এ নিয়ে তিনি আইনি প্রতিকার চেয়ে আদালতের আশ্রয় নেন। পরবর্তীতে আদালতের নির্দেশে নির্মাণকাজ বন্ধ ছিল বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। শেখ শহিদুল ইসলাম স্বপনের অভিযোগ, প্রায় সাত বছর পর তিনি এলাকায় না থাকার সুযোগে বিবাদীপক্ষ পুনরায় ওই অসমাপ্ত স্থাপনার নির্মাণকাজ শুরু করেছে। এতে পারিবারিক কবরস্থান ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন। আবেদনে তিনি আরও উল্লেখ করেন, বিরোধপূর্ণ সম্পত্তির সঠিক অবস্থান ও পরিমাণ নির্ধারণে জরিপসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার।

আরও পড়ুনঃ  জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬

‎এ অবস্থায় কবরস্থান ও বিরোধপূর্ণ সম্পত্তি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, নির্মাণকাজ বন্ধ করা এবং বিবাদীদের বিরত রাখতে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন অভিযোগকারী।

আরও পড়ুনঃ  রংপুরে ৪ খুন সরকারের ‘জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী