Dhaka ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামালপুরে নার্সের রহস্যজনক মৃত্যু, নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ধুনটে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পলাশবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিক্ষা ও গবেষণায় বর্তমান অর্থ বছরে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে – অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী কাউনিয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব ৩ পরিবার তারেক রহমানকে ট্রাম্পের চিঠি,সাক্ষাতের অপেক্ষায় আছি

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১১৩ রোগী মধ্যে ডেঙ্গু ৫২

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪০ সময় দেখুন

আমিনুল, কাজিপুর প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেয়া ১১৩ জন রোগীর মধ্যে ৫২ জন ডেঙ্গু জ্বরের রোগী। ক্রমবর্ধমান রোগীর চাপে নতুন করে খুলতে হয়েছে ডেঙ্গু ওয়ার্ড। ডাক্তার, ঔষধ এবং জনবল সংকটের মধ্যেও চলমান রয়েছে চিকিৎসা। পর্যাপ্ত ঔষধ না থাকা এবং সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন সেবা প্রত্যাশীরা। কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ রাসেল আজ(০১ সেপ্টেম্বর) দুপুরে জানান, কমপ্লেক্সে মোট ১০০ টি শয্যা থাকলেও জনবল, ঔষধ ও খাবার সরবরাহ রয়েছে ৫০ জন রোগীর জন্য। বর্তমানে ১১৩ জন বিভিন্ন রোগের রোগী চিকিৎসা নিতে ভর্তি আছেন। এরমধ্যে ৫২ জন ডেঙ্গু ভাইরাস জনিত জ্বরে আক্রান্ত রোগী। এদের অধিকাংশই গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত বিভিন্ন তৈরি পোশাক কারখানায় কর্মরত। কর্মস্থলে জ্বরে আক্রান্ত হবার পর কাজিপুর এসে ভর্তি হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গু জ্বরে আক্রান্তদের জন্য ৫ম তলায় আলাদা ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। জনবল সংকট থাকলেও সর্বোচ্চ সেবা প্রদানে সংশ্লিষ্ট সবাই সচেষ্ট আছে। বিশেষ ব্যবস্থাপনায় ডেঙ্গু রোগীর জন্য পর্যাপ্ত স্যালাইন সংগ্রহ করা হয়েছে। হাসপাতালে গত এক মাসে ১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন রাখাটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ সময় ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেন।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সূত্রে জানা যায়, ১ম শ্রেণীর ডাক্তারের পোস্ট রয়েছে ৪৫ টি, এরমধ্যে ১২ জন দায়িত্বরত রয়েছেন এবং ৫ জন অন্যত্র প্রেষণে রয়েছেন, শুন্য রয়েছে ২৮ টি পদ। ২য় শ্রেণীর ৩৫ টি পদের ৩৪ জন কর্মরত রয়েছেন, ৩য় শ্রেণীর ১২৪ পদের বিপরীতে ৭০ জন, এবং ৪র্থ শ্রেণীর ২৬ টি পদের মধ্যে ৯ জন কর্মরত রয়েছেন। মোট ২৩০ জনের বিপরীতে ১৩০ জন নিয়েই দীর্ঘদিন ধরে চলছে হাসপাতালটির সেবা প্রদান। সরেজমিনে, হাসপাতালে ভর্তি রোগীদের একাধিক স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোগী ছাড়া সবকিছুই অপ্রতুল, ঔষধ, জনবল, সদিচ্ছা এবং পরিচ্ছন্নতা কোনোটাই যথেষ্ট নয়। অনতিবিলম্বে সেবার মান বাড়াতে তাগিদ দেন তারা।

আরও পড়ুনঃ  পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান
Tag :
জনপ্রিয় পোস্ট

জামালপুরে নার্সের রহস্যজনক মৃত্যু, নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১১৩ রোগী মধ্যে ডেঙ্গু ৫২

আপডেটের সময়: ১২:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

আমিনুল, কাজিপুর প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেয়া ১১৩ জন রোগীর মধ্যে ৫২ জন ডেঙ্গু জ্বরের রোগী। ক্রমবর্ধমান রোগীর চাপে নতুন করে খুলতে হয়েছে ডেঙ্গু ওয়ার্ড। ডাক্তার, ঔষধ এবং জনবল সংকটের মধ্যেও চলমান রয়েছে চিকিৎসা। পর্যাপ্ত ঔষধ না থাকা এবং সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন সেবা প্রত্যাশীরা। কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ রাসেল আজ(০১ সেপ্টেম্বর) দুপুরে জানান, কমপ্লেক্সে মোট ১০০ টি শয্যা থাকলেও জনবল, ঔষধ ও খাবার সরবরাহ রয়েছে ৫০ জন রোগীর জন্য। বর্তমানে ১১৩ জন বিভিন্ন রোগের রোগী চিকিৎসা নিতে ভর্তি আছেন। এরমধ্যে ৫২ জন ডেঙ্গু ভাইরাস জনিত জ্বরে আক্রান্ত রোগী। এদের অধিকাংশই গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত বিভিন্ন তৈরি পোশাক কারখানায় কর্মরত। কর্মস্থলে জ্বরে আক্রান্ত হবার পর কাজিপুর এসে ভর্তি হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গু জ্বরে আক্রান্তদের জন্য ৫ম তলায় আলাদা ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। জনবল সংকট থাকলেও সর্বোচ্চ সেবা প্রদানে সংশ্লিষ্ট সবাই সচেষ্ট আছে। বিশেষ ব্যবস্থাপনায় ডেঙ্গু রোগীর জন্য পর্যাপ্ত স্যালাইন সংগ্রহ করা হয়েছে। হাসপাতালে গত এক মাসে ১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন রাখাটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ সময় ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেন।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সূত্রে জানা যায়, ১ম শ্রেণীর ডাক্তারের পোস্ট রয়েছে ৪৫ টি, এরমধ্যে ১২ জন দায়িত্বরত রয়েছেন এবং ৫ জন অন্যত্র প্রেষণে রয়েছেন, শুন্য রয়েছে ২৮ টি পদ। ২য় শ্রেণীর ৩৫ টি পদের ৩৪ জন কর্মরত রয়েছেন, ৩য় শ্রেণীর ১২৪ পদের বিপরীতে ৭০ জন, এবং ৪র্থ শ্রেণীর ২৬ টি পদের মধ্যে ৯ জন কর্মরত রয়েছেন। মোট ২৩০ জনের বিপরীতে ১৩০ জন নিয়েই দীর্ঘদিন ধরে চলছে হাসপাতালটির সেবা প্রদান। সরেজমিনে, হাসপাতালে ভর্তি রোগীদের একাধিক স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোগী ছাড়া সবকিছুই অপ্রতুল, ঔষধ, জনবল, সদিচ্ছা এবং পরিচ্ছন্নতা কোনোটাই যথেষ্ট নয়। অনতিবিলম্বে সেবার মান বাড়াতে তাগিদ দেন তারা।

আরও পড়ুনঃ  পাহাড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাঙামাটি-খাগড়াছড়ি-বান্দরবানে উৎসবমুখর পরিবেশ