Dhaka ০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জব্দ ৬৮ ড্রেজার পাইপ ধুনটে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ জামালপুরের মাদারগঞ্জে ৯৭ পিস ইয়াবাসহ তিনজন আটকের পর কারাগারে প্রেরণ আটোয়ারীতে যুব দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। জামালপুরের সরিষাবাড়িতেও সারাদেশের ন্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মানার তাগিদ সাঘাটায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুত, ৫০ হাজার টাকা জরিমানা পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল কুচিয়ামোড়া টহল পুলিশের অভিযানে কুচিয়ামোড়া থেকে সাংবাদিকের মোটরসাইকেল উদ্ধার: চোর গ্রেপ্তারে থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ​ চিলমারীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন।

কাউনিয়ায় নিখোঁজের একদিন পর পুকুরে মিলল কিশোরের লাশ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সোনাতন সিদ্দিক বাজার এলাকার বাসিন্দা মোস্তফা মিয়ার ছেলে শাহরিয়ার নাজিম সিয়াম (১৫) গত শুক্রবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন

শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে সিয়ামের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরিবারের দাবি, সিয়াম মৃগী রোগে আক্রান্ত ছিল। জীবিকার তাগিদে সে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার মাঠে ঝালমুড়ি বিক্রি করত।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় বাংলাদেশ প্রেসক্লাবের জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য সুদৃঢ় করার প্রত্যয়,

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিয়াব উদ্দিন পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

আরও পড়ুনঃ  গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় যুবদল ঐক্যবদ্ধ থাকার আহ্বান
Tag :
জনপ্রিয় পোস্ট

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জব্দ ৬৮ ড্রেজার পাইপ

কাউনিয়ায় নিখোঁজের একদিন পর পুকুরে মিলল কিশোরের লাশ

আপডেটের সময়: ০৬:২৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সোনাতন সিদ্দিক বাজার এলাকার বাসিন্দা মোস্তফা মিয়ার ছেলে শাহরিয়ার নাজিম সিয়াম (১৫) গত শুক্রবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

আরও পড়ুনঃ  আটোয়ারীতে যুব দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে সিয়ামের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরিবারের দাবি, সিয়াম মৃগী রোগে আক্রান্ত ছিল। জীবিকার তাগিদে সে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার মাঠে ঝালমুড়ি বিক্রি করত।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিয়াব উদ্দিন পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

আরও পড়ুনঃ  চিলমারীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন।