Dhaka ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট বাড়ানো হয়েছে নজরদারি এমপির ছেলে স্ত্রী ও ভাগনেকে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ধুনটে আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে পৌর বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ​ লালপুরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেফতার শীত আসন্ন পোশাক বিক্রির মার্কেটগুলো জমজমাট ডিগ্রি অর্জনই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব: রিজভী শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ উদ্বোধন রাজশাহীতে ‘সোনার তরী’ জাহাজে যৌথ অভিযান কুলাউড়ায় অবৈধ করাতকলে অভিযান, যন্ত্রপাতি জব্দ ৫ হাজার টাকা জরিমানা আদায়

এমপির ছেলে স্ত্রী ও ভাগনেকে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনা করা হবে কি না, তা জানতে চেয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেছেন, সংসদ সদস্যদের ছেলে, স্ত্রী, ভাগনে ও আত্মীয়স্বজনদের সারের ডিলারশিপ দেওয়া হয়েছে। এমনকি সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের মাধ্যমেও অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কৃষিমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, সারাদেশে সারের ডিলার নিয়োগের মহোৎসব হয়েছে। যেখানে সংরক্ষিত আসনের এমপিরাও কোনো কোনো জায়গায় অর্থের বিনিময়ে সুপারিশ করেছেন। ১৫টা ইউনিয়নের হয়তো ৩০টায় এরকম হয়েছে। তিনি বলেন, বিএনপি সরকার যখন ২০০৯ সালে বিরোধী দলে ছিল, তখন সংরক্ষিত আসনের এমপিদের বিরোধী দলের আসনের দায়িত্ব দেওয়া নিয়ে তৎকালীন বিএনপির মির্জা ফখরুল সাহেব, যিনি বর্তমানে মহামান্য রাষ্ট্রপতি, উনি এই ব্যবস্থাটাকে অসাংবিধানিক বলেছিলেন। কিন্তু এই জিনিসটাই আজকে বিএনপি সরকার করেছে, যেটার কোনো নিয়ম নাই, কোনো রুলস নাই। একটা অসাংবিধানিক কাজ।

আরও পড়ুনঃ  শীত আসন্ন পোশাক বিক্রির মার্কেটগুলো জমজমাট

তিনি আরও বলেন, মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এই যে ডিলারশিপে নজিরবিহীন দুর্নীতি হয়েছে, এমপির স্ত্রী, সন্তান ও ভাগনেরা যে ডিলারশিপ পেয়েছে, এটা রিভিউ করা হবে কি না। আওয়ামী লীগের যারা আগের ব্যবসা করেছিল, মন্ত্রণালয় থেকে যে নিয়মটা করে দেওয়া হয়েছিল, সেখানে আওয়ামী লীগের ব্যবসায়ীরা যেন আবার সুযোগ পায়, সেটা মন্ত্রণালয় করে দিয়েছিল। এটা কি সুপরিকল্পিত ছিল কি না এবং এই ডিলারশিপগুলো আবার রিভিউ করা হবে কি না। হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের দেশে এই কালচার কবে- আমি নিজে এমপি হবো, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার স্ত্রী ব্যবসায়ী হবে, আমার ভাগনে ব্যবসায়ী হবে। এই কালচারটা কবে বন্ধ হবে, সেটা সুনির্দিষ্টভাবে মন্ত্রীর কাছে জানতে চাই। জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, প্রথমে উনি (হাসনাত) বলেছেন সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে। আমরাও তো চাই উৎসব হোক। উৎসবের মতো করে মানুষ ডিলারশিপ নিক। উৎসবকে আমি ভালো অর্থে বুঝি। উৎসবের খারাপ অর্থ যদি চিন্তা করেন, ভিন্ন। তিনি বলেন, সারের ডিলার কীভাবে নিয়োগ দেওয়া হয়েছে, এখানে আমি আশা করবো, আমার জবাব যদি অপছন্দ হয়, আরেকটা প্রশ্ন করবেন, আরেকটা জবাব দেবো।

আরও পড়ুনঃ  ডিগ্রি অর্জনই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব: রিজভী

কৃষিমন্ত্রী বলেন, সারের ডিলার নিয়োগের জন্য দুটি কমিটি তৈরি করা হয়েছে। একটি উপজেলা পর্যায়ে, একটি জেলা পর্যায়ে। উপজেলা পর্যায়ের কমিটি ইউএনওর নেতৃত্বে এবং জেলা পর্যায়ের কমিটি ডিসির নেতৃত্বে গঠিত হয়েছে। তিনি বলেন, নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনে কিছু নিয়ম ও শর্ত ছিল। সারের ডিলার পেতে হলে কী কী যোগ্যতা থাকতে হবে, কী কী থাকতে হবে, সেসব শর্ত দেওয়া হয়েছিল। ওই অনুযায়ী উপজেলা ও জেলাকে মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে, শতভাগ নিয়ম অনুসরণ করে নির্বাচন করতে বলা হয়েছে। মন্ত্রী বলেন, প্রথমে আবেদন করেছেন ডিসির কাছে। ডিসি সাহেব সেটি ইউএনওর কাছে পাঠিয়েছেন। ইউএনও থেকে শুরু করে উপজেলা কৃষি কর্মকর্তা এবং যে ওয়ার্ড বা ব্লকের জন্য আবেদন করা হয়েছে, সেই ব্লকের কৃষি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ একটি কমিটি রয়েছে। ওই কমিটি প্রথমে যাচাই-বাছাই করেছে। তিনি আরও বলেন, যাচাই-বাছাইয়ের পর প্রস্তাবনা ডিসি অফিসে গেছে। সেখানে জেলা কৃষি কর্মকর্তা, ডিসিসহ আরও অনেককে নিয়ে বড় একটি কমিটি রয়েছে। তারা যাচাই-বাছাই করার পর ইউএনওদের কাছ থেকে আসা প্রস্তাবনাগুলো পর্যালোচনা করেছে। কৃষিমন্ত্রী বলেন, ওই কমিটি ছয় থেকে সাতজনের। সবাই যাচাই-বাছাই করে একমত হওয়ার পর এক নম্বর, দুই নম্বর ও তিন নম্বরে তিনজনের নাম প্রস্তাব করেছে। এই প্রস্তাবনায় ওই কমিটির ডিসি সাহেবসহ কমিটির সব সদস্যের সই রয়েছে। একজন লোকের সইয়ে এটি আসেনি। তিনি বলেন, ওইভাবে মন্ত্রণালয়ে পাঠানোর পর আমরা এক নম্বরে যিনি আছেন, তার নামেই ডিক্লারেশন দিয়েছি। এই হলো মন্ত্রণালয়ের কাজ। ওই কমিটির পূর্ণাঙ্গ সদস্যদের সইসহ এই প্রস্তাবনা এসেছে। এটি একজনের সইয়ে আসেনি।

আরও পড়ুনঃ  সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট বাড়ানো হয়েছে নজরদারি

এমপির ছেলে স্ত্রী ও ভাগনেকে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

আপডেটের সময়: ০৬:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনা করা হবে কি না, তা জানতে চেয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেছেন, সংসদ সদস্যদের ছেলে, স্ত্রী, ভাগনে ও আত্মীয়স্বজনদের সারের ডিলারশিপ দেওয়া হয়েছে। এমনকি সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের মাধ্যমেও অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কৃষিমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, সারাদেশে সারের ডিলার নিয়োগের মহোৎসব হয়েছে। যেখানে সংরক্ষিত আসনের এমপিরাও কোনো কোনো জায়গায় অর্থের বিনিময়ে সুপারিশ করেছেন। ১৫টা ইউনিয়নের হয়তো ৩০টায় এরকম হয়েছে। তিনি বলেন, বিএনপি সরকার যখন ২০০৯ সালে বিরোধী দলে ছিল, তখন সংরক্ষিত আসনের এমপিদের বিরোধী দলের আসনের দায়িত্ব দেওয়া নিয়ে তৎকালীন বিএনপির মির্জা ফখরুল সাহেব, যিনি বর্তমানে মহামান্য রাষ্ট্রপতি, উনি এই ব্যবস্থাটাকে অসাংবিধানিক বলেছিলেন। কিন্তু এই জিনিসটাই আজকে বিএনপি সরকার করেছে, যেটার কোনো নিয়ম নাই, কোনো রুলস নাই। একটা অসাংবিধানিক কাজ।

আরও পড়ুনঃ  ডিগ্রি অর্জনই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব: রিজভী

তিনি আরও বলেন, মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এই যে ডিলারশিপে নজিরবিহীন দুর্নীতি হয়েছে, এমপির স্ত্রী, সন্তান ও ভাগনেরা যে ডিলারশিপ পেয়েছে, এটা রিভিউ করা হবে কি না। আওয়ামী লীগের যারা আগের ব্যবসা করেছিল, মন্ত্রণালয় থেকে যে নিয়মটা করে দেওয়া হয়েছিল, সেখানে আওয়ামী লীগের ব্যবসায়ীরা যেন আবার সুযোগ পায়, সেটা মন্ত্রণালয় করে দিয়েছিল। এটা কি সুপরিকল্পিত ছিল কি না এবং এই ডিলারশিপগুলো আবার রিভিউ করা হবে কি না। হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের দেশে এই কালচার কবে- আমি নিজে এমপি হবো, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার স্ত্রী ব্যবসায়ী হবে, আমার ভাগনে ব্যবসায়ী হবে। এই কালচারটা কবে বন্ধ হবে, সেটা সুনির্দিষ্টভাবে মন্ত্রীর কাছে জানতে চাই। জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, প্রথমে উনি (হাসনাত) বলেছেন সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে। আমরাও তো চাই উৎসব হোক। উৎসবের মতো করে মানুষ ডিলারশিপ নিক। উৎসবকে আমি ভালো অর্থে বুঝি। উৎসবের খারাপ অর্থ যদি চিন্তা করেন, ভিন্ন। তিনি বলেন, সারের ডিলার কীভাবে নিয়োগ দেওয়া হয়েছে, এখানে আমি আশা করবো, আমার জবাব যদি অপছন্দ হয়, আরেকটা প্রশ্ন করবেন, আরেকটা জবাব দেবো।

আরও পড়ুনঃ  বিমানবন্দরে ২০ মিনিটেই লাগেজ পাচ্ছেন বিমানবন্দরের যাত্রীরা

কৃষিমন্ত্রী বলেন, সারের ডিলার নিয়োগের জন্য দুটি কমিটি তৈরি করা হয়েছে। একটি উপজেলা পর্যায়ে, একটি জেলা পর্যায়ে। উপজেলা পর্যায়ের কমিটি ইউএনওর নেতৃত্বে এবং জেলা পর্যায়ের কমিটি ডিসির নেতৃত্বে গঠিত হয়েছে। তিনি বলেন, নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনে কিছু নিয়ম ও শর্ত ছিল। সারের ডিলার পেতে হলে কী কী যোগ্যতা থাকতে হবে, কী কী থাকতে হবে, সেসব শর্ত দেওয়া হয়েছিল। ওই অনুযায়ী উপজেলা ও জেলাকে মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে, শতভাগ নিয়ম অনুসরণ করে নির্বাচন করতে বলা হয়েছে। মন্ত্রী বলেন, প্রথমে আবেদন করেছেন ডিসির কাছে। ডিসি সাহেব সেটি ইউএনওর কাছে পাঠিয়েছেন। ইউএনও থেকে শুরু করে উপজেলা কৃষি কর্মকর্তা এবং যে ওয়ার্ড বা ব্লকের জন্য আবেদন করা হয়েছে, সেই ব্লকের কৃষি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ একটি কমিটি রয়েছে। ওই কমিটি প্রথমে যাচাই-বাছাই করেছে। তিনি আরও বলেন, যাচাই-বাছাইয়ের পর প্রস্তাবনা ডিসি অফিসে গেছে। সেখানে জেলা কৃষি কর্মকর্তা, ডিসিসহ আরও অনেককে নিয়ে বড় একটি কমিটি রয়েছে। তারা যাচাই-বাছাই করার পর ইউএনওদের কাছ থেকে আসা প্রস্তাবনাগুলো পর্যালোচনা করেছে। কৃষিমন্ত্রী বলেন, ওই কমিটি ছয় থেকে সাতজনের। সবাই যাচাই-বাছাই করে একমত হওয়ার পর এক নম্বর, দুই নম্বর ও তিন নম্বরে তিনজনের নাম প্রস্তাব করেছে। এই প্রস্তাবনায় ওই কমিটির ডিসি সাহেবসহ কমিটির সব সদস্যের সই রয়েছে। একজন লোকের সইয়ে এটি আসেনি। তিনি বলেন, ওইভাবে মন্ত্রণালয়ে পাঠানোর পর আমরা এক নম্বরে যিনি আছেন, তার নামেই ডিক্লারেশন দিয়েছি। এই হলো মন্ত্রণালয়ের কাজ। ওই কমিটির পূর্ণাঙ্গ সদস্যদের সইসহ এই প্রস্তাবনা এসেছে। এটি একজনের সইয়ে আসেনি।

আরও পড়ুনঃ  আগুন-ককটেল ঠেকাতে পুলিশ সুপারদের আইজিপির কড়া নির্দেশনা