Dhaka ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ মানিকগঞ্জে ভুট্রাগাছ সাইলেস করাকে কেন্দ্র  করে মারামারি অহত এক রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী জানাজা সম্পন্ন শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর পরীক্ষা দুই দিন পেছালে কী হতো শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ ষড়যন্ত্রকারীরা ব্যর্থ, জনগণের ভোটে জিতেই পবিত্র সংসদে এসেছি: সরোয়ার আলমগীর ভাঙ্গুড়ায় ৭ শিক্ষকের নিয়োগে অনিয়মের অভিযোগ, সরকারি কোষাগারে ১ কোটি ১৭ লাখ টাকা ফেরতের সুপারিশ রথযাত্রা ঘিরে নিরাপত্তা ও প্রস্তুতি: বান্দরবানে সনাতনী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এমপি সাচিং প্রু জেরী ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি হলেন কোতয়ালী থানার ওসি মাহমুদুল হাসান

এইচএসসি পরীক্ষা স্থগিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কুমিল্লায় শিক্ষাবোর্ড ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: টানা বৃষ্টি, ব্যাপক জলাবদ্ধতা ও প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবিতে কুমিল্লা শিক্ষাবোর্ডের মূলফটক বন্ধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তার বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানান। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর থেকে ‘কুমিল্লা সচেতন শিক্ষার্থী সমাজের’ ব্যানারে একটি বিশাল মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষাবোর্ডের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ​আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সাম্প্রতিক বন্যা, জলাবদ্ধতা ও তীব্র পরিবহন সংকটের কারণে বর্তমান পরিস্থিতিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো তাদের জন্য অত্যন্ত দুষ্কর হয়ে পড়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া হলে অনেক শিক্ষার্থী সময়মতো কেন্দ্রে উপস্থিত হতে পারবেন না, যা তাদের পরীক্ষায় অংশগ্রহণ ও মানসিক স্বাস্থ্য উভয়ের জন্যই বড় হুমকি।

আরও পড়ুনঃ  চিলমারীতে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের অভিষেক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

তাই সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার জোর দাবি জানান তারা। ​এদিকে, প্রায় আধঘণ্টা ব্যাপী মিছিল ও সমাবেশের পর শিক্ষার্থীরা বোর্ডের মূলফটকের সামনে অবস্থান নিলে নিরাপত্তার স্বার্থে ফটকটি বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোতোয়ালি থানার ওসির নেতৃত্বে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ​সার্বিক বিষয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। আমাদের বোর্ডের পক্ষ থেকে যা করা সম্ভব, তা আমরা পূরণ করব। আর বাকি নীতিগত বিষয়গুলো দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।​ কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ কর্মসূচি শেষ করেছে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

এইচএসসি পরীক্ষা স্থগিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কুমিল্লায় শিক্ষাবোর্ড ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেটের সময়: ০৬:৪৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: টানা বৃষ্টি, ব্যাপক জলাবদ্ধতা ও প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবিতে কুমিল্লা শিক্ষাবোর্ডের মূলফটক বন্ধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তার বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানান। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর থেকে ‘কুমিল্লা সচেতন শিক্ষার্থী সমাজের’ ব্যানারে একটি বিশাল মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষাবোর্ডের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ​আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সাম্প্রতিক বন্যা, জলাবদ্ধতা ও তীব্র পরিবহন সংকটের কারণে বর্তমান পরিস্থিতিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো তাদের জন্য অত্যন্ত দুষ্কর হয়ে পড়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া হলে অনেক শিক্ষার্থী সময়মতো কেন্দ্রে উপস্থিত হতে পারবেন না, যা তাদের পরীক্ষায় অংশগ্রহণ ও মানসিক স্বাস্থ্য উভয়ের জন্যই বড় হুমকি।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় তিস্তার ভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও, শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার পেল শুকনা খাবার

তাই সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার জোর দাবি জানান তারা। ​এদিকে, প্রায় আধঘণ্টা ব্যাপী মিছিল ও সমাবেশের পর শিক্ষার্থীরা বোর্ডের মূলফটকের সামনে অবস্থান নিলে নিরাপত্তার স্বার্থে ফটকটি বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোতোয়ালি থানার ওসির নেতৃত্বে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ​সার্বিক বিষয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। আমাদের বোর্ডের পক্ষ থেকে যা করা সম্ভব, তা আমরা পূরণ করব। আর বাকি নীতিগত বিষয়গুলো দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।​ কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ কর্মসূচি শেষ করেছে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে ১০৪ তম আন্তর্জাতিক সমবায় দিবস পালিত, সম্মাননা ও গাছের চারা বিতরণ