Dhaka ০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মৌলভীবাজারে বন্যার্তদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজির খাদ্যসামগ্রী বিতরণ চট্টগ্রামে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট ভোলায় সমাজসেবার প্রশিক্ষণে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও ঘুস-বাণিজ্যের অভিযোগ বদলগাছীতে এনসিপির জুলাই পদযাত্রা জনগণ সংস্কার চায় প্রতীকী প্রচারণা নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী শিবগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ড্রেজার ও পাইপ পুড়িয়ে ধ্বংস যাত্রাবাড়ীতে প্রাইভেটকারে ৪৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩ লালমোহনে কাঁচা সড়কে যাতায়াতে চরম ঝুঁকি একতা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সব যোগাযোগ বন্ধ রয়েছে মাগুরার শ্রীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপবৃত্তি বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ ডিমলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে বুড়ি তিস্তায় গোসলে নেমে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর মৃত্যু

ঈশ্বরদী বাইপাসে ট্রেনে কাটা পড়ে কিশোর হকারের মৃত্যু

মোঃ সোহেল রানা,উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা) ঈশ্বরদী-ঢাকা রেলপথের ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনে ওঠার সময় পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে আহাম্মদ আলি (১৭) নামে এক কিশোর হকারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত আহাম্মদ আলি পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার মাঠপাড়া গ্রামের দিনমজুর ইউসুফ আলির ছেলে। পরিবারের অভাব-অনটনের কারণে অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে জীবিকার তাগিদে বিভিন্ন ট্রেনে ফেরি করে পপকর্ন বিক্রি করত সে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে চাটমোহর রেলস্টেশন থেকে ট্রেনে করে ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে আসে আহাম্মদ। পরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ওঠার চেষ্টা করলে অসাবধানতাবশত তার পা পিছলে যায়। মুহূর্তেই সে ট্রেনের নিচে পড়ে গেলে চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ওসি মো. জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  ​ভারী বর্ষণে জলমগ্ন কেরানীগঞ্জের জনি টাওয়ার-কদমতলী সড়ক: চরম দুর্ভোগে জনজীবন

এ ঘটনায় নিহত কিশোরের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার বাবা-মা। স্থানীয়রা বলেন, দারিদ্র্যের নির্মম বাস্তবতা আহাম্মদকে শৈশবেই জীবিকার সংগ্রামে নামতে বাধ্য করেছিল। সেই সংগ্রামই শেষ পর্যন্ত তার প্রাণ কেড়ে নিল।স্থানীয়দের দাবি, স্টেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং চলন্ত ট্রেনে ওঠানামা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব।

আরও পড়ুনঃ  ডিমলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ডিমলা’ কার্যক্রমের শুভ উদ্বোধন; বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

মৌলভীবাজারে বন্যার্তদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজির খাদ্যসামগ্রী বিতরণ

ঈশ্বরদী বাইপাসে ট্রেনে কাটা পড়ে কিশোর হকারের মৃত্যু

আপডেটের সময়: ০৫:৫৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

মোঃ সোহেল রানা,উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা) ঈশ্বরদী-ঢাকা রেলপথের ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনে ওঠার সময় পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে আহাম্মদ আলি (১৭) নামে এক কিশোর হকারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত আহাম্মদ আলি পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার মাঠপাড়া গ্রামের দিনমজুর ইউসুফ আলির ছেলে। পরিবারের অভাব-অনটনের কারণে অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে জীবিকার তাগিদে বিভিন্ন ট্রেনে ফেরি করে পপকর্ন বিক্রি করত সে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে চাটমোহর রেলস্টেশন থেকে ট্রেনে করে ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে আসে আহাম্মদ। পরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ওঠার চেষ্টা করলে অসাবধানতাবশত তার পা পিছলে যায়। মুহূর্তেই সে ট্রেনের নিচে পড়ে গেলে চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ওসি মো. জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  বন্যার শুরু থেকেই দুর্গত মানুষের পাশে ডা. আসিফুল হক, সহায়তা পেল ১২০০ পরিবার

এ ঘটনায় নিহত কিশোরের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার বাবা-মা। স্থানীয়রা বলেন, দারিদ্র্যের নির্মম বাস্তবতা আহাম্মদকে শৈশবেই জীবিকার সংগ্রামে নামতে বাধ্য করেছিল। সেই সংগ্রামই শেষ পর্যন্ত তার প্রাণ কেড়ে নিল।স্থানীয়দের দাবি, স্টেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং চলন্ত ট্রেনে ওঠানামা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব।

আরও পড়ুনঃ  বৃষ্টিতে গর্তে ভরা ঘোড়াঘাটের মহাসড়ক, সতর্কতামূলক নিশানা না থাকায় বাড়ছে দুর্ঘটনার শঙ্কা