Dhaka ০২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদপুরের ভাঙ্গায় গোপালগঞ্জ মহাসড়কে বাসচাপায় ৫ জন নিহত ঈশ্বরদীতে পদ্মায় জেলেদের ওপর সশস্ত্র হামলা, গুলিবিদ্ধসহ আহত ৪ জয়পুরহাট সীমান্তে তিনজনকে বাংলাদেশ ডোকানোর চেস্টা ব্যর্থ: বিএসএফ টানা বর্ষণে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যুবদল নেতা ইউছুপ চৌধুরী জাতীয় পর্যায় শ্রেষ্ঠ হলেন প্রধান শিক্ষক মো. হেদায়েত হোসেন দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশ ইনের চেষ্টা চট্টগ্রামে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, দ্রুত বিচারের দাবি পরিবারের নাগেশ্বরীতে জাতীয় ডেঙ্গু নির্দেশিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত চিলমারীতে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের অভিষেক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

ঈশ্বরদীতে পদ্মায় জেলেদের ওপর সশস্ত্র হামলা, গুলিবিদ্ধসহ আহত ৪

মোঃ সোহেল রানা, উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা) ঈশ্বরদীর পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে সশস্ত্র দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন চার জেলে। হামলাকারীদের ছোড়া ছররা গুলিতে একজন গুলিবিদ্ধ হন। এছাড়া লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন আরও তিনজন। আজ শনিবার (১১ জুলাই) দুপুরে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া ঘাটসংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাটোরের লালপুর উপজেলার ১০ থেকে ১১ জন জেলে ইঞ্জিনচালিত নৌকায় পদ্মা নদীতে মাছ ধরছিলেন। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা জেলেদের লক্ষ্য করে এলোপাতাড়ি ছররা গুলি ছোড়ে। পরে জেলেদের নৌকা থেকে তীরে তুলে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের ভোঁতা অংশ দিয়ে বেধড়ক মারধর করে। আহতরা হলেন—লালপুর উপজেলার তিলকপুর গ্রামের মোহাম্মদ মণ্ডলের ছেলে সাইদুর মণ্ডল (৬৫), তিনি বুকের ডান পাশে ছররা গুলিবিদ্ধ হয়েছেন; সমতউল্লা প্রামাণিকের ছেলে সোহেল রানা (৩৭), তার হাত ও পায়ে আঘাত রয়েছে; মজেল প্রামাণিকের ছেলে মজনু (৪২), তার পায়ে আঘাত লেগেছে; এবং সোহেল রানার ছেলে শিশির আহমেদ (১৮), যার দুই হাত ও দুই পায়ে গুরুতর আঘাত রয়েছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সাইদুর মণ্ডল, সোহেল রানা ও মজনু বাড়ি ফিরে গেলেও শিশির আহমেদ হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুনঃ  জাতীয় পর্যায় শ্রেষ্ঠ হলেন প্রধান শিক্ষক মো. হেদায়েত হোসেন

লক্ষিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শফিকুল ইসলাম জানান, জেলেরা নৌকা করে নদীতে মাছ ধরার সময়ই মাজদিয়ার ইসলামপাড়া ঘাটে এ ঘটনা ঘটে। তবে হামলার কারণ এবং হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছে। ঘটনাস্থল ঈশ্বরদী থানার আওতাধীন হওয়ায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ঈশ্বরদী থানা পুলিশ গ্রহণ করবে।” অন্যদিকে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, “পদ্মা নদীর মাঝখানে গোলাগুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনাটি সম্ভবত ঈশ্বরদী উপজেলার সীমানার মধ্যে নয়, অন্য কোনো এলাকায় ঘটেছে।” একই ঘটনাকে কেন্দ্র করে লালপুর ও ঈশ্বরদী থানা পুলিশের পরস্পরবিরোধী বক্তব্যে ঘটনার স্থান ও তদন্ত নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঘটনার দায় এড়াতেই দুই থানার পক্ষ থেকে ভিন্নমুখী বক্তব্য দেওয়া হচ্ছে। তবে প্রকৃত ঘটনা উদঘাটন করে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় জেলে ও এলাকাবাসী।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে ফসলি জমি রক্ষায় প্রশাসনের অভিযান, ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস
Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদপুরের ভাঙ্গায় গোপালগঞ্জ মহাসড়কে বাসচাপায় ৫ জন নিহত

ঈশ্বরদীতে পদ্মায় জেলেদের ওপর সশস্ত্র হামলা, গুলিবিদ্ধসহ আহত ৪

আপডেটের সময়: ১০:১২:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

মোঃ সোহেল রানা, উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা) ঈশ্বরদীর পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে সশস্ত্র দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন চার জেলে। হামলাকারীদের ছোড়া ছররা গুলিতে একজন গুলিবিদ্ধ হন। এছাড়া লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন আরও তিনজন। আজ শনিবার (১১ জুলাই) দুপুরে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া ঘাটসংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাটোরের লালপুর উপজেলার ১০ থেকে ১১ জন জেলে ইঞ্জিনচালিত নৌকায় পদ্মা নদীতে মাছ ধরছিলেন। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা জেলেদের লক্ষ্য করে এলোপাতাড়ি ছররা গুলি ছোড়ে। পরে জেলেদের নৌকা থেকে তীরে তুলে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের ভোঁতা অংশ দিয়ে বেধড়ক মারধর করে। আহতরা হলেন—লালপুর উপজেলার তিলকপুর গ্রামের মোহাম্মদ মণ্ডলের ছেলে সাইদুর মণ্ডল (৬৫), তিনি বুকের ডান পাশে ছররা গুলিবিদ্ধ হয়েছেন; সমতউল্লা প্রামাণিকের ছেলে সোহেল রানা (৩৭), তার হাত ও পায়ে আঘাত রয়েছে; মজেল প্রামাণিকের ছেলে মজনু (৪২), তার পায়ে আঘাত লেগেছে; এবং সোহেল রানার ছেলে শিশির আহমেদ (১৮), যার দুই হাত ও দুই পায়ে গুরুতর আঘাত রয়েছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সাইদুর মণ্ডল, সোহেল রানা ও মজনু বাড়ি ফিরে গেলেও শিশির আহমেদ হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুনঃ  সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক সেনাবাহিনী ও পুলিশের স্কটে নিরাপদে খাগড়াছড়ির পথে

লক্ষিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শফিকুল ইসলাম জানান, জেলেরা নৌকা করে নদীতে মাছ ধরার সময়ই মাজদিয়ার ইসলামপাড়া ঘাটে এ ঘটনা ঘটে। তবে হামলার কারণ এবং হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছে। ঘটনাস্থল ঈশ্বরদী থানার আওতাধীন হওয়ায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ঈশ্বরদী থানা পুলিশ গ্রহণ করবে।” অন্যদিকে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, “পদ্মা নদীর মাঝখানে গোলাগুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনাটি সম্ভবত ঈশ্বরদী উপজেলার সীমানার মধ্যে নয়, অন্য কোনো এলাকায় ঘটেছে।” একই ঘটনাকে কেন্দ্র করে লালপুর ও ঈশ্বরদী থানা পুলিশের পরস্পরবিরোধী বক্তব্যে ঘটনার স্থান ও তদন্ত নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঘটনার দায় এড়াতেই দুই থানার পক্ষ থেকে ভিন্নমুখী বক্তব্য দেওয়া হচ্ছে। তবে প্রকৃত ঘটনা উদঘাটন করে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় জেলে ও এলাকাবাসী।

আরও পড়ুনঃ  পাহাড়ি ঢলে রাঙ্গুনিয়া–বান্দরবান সড়কের নাপিতপুকুরিয়া বেইলী ব্রিজ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে হাজারো মানুষ