Dhaka ০৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, ১আসামী গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ফুটবল উপহার দিল মানব ও সমাজ কল্যাণ ক্লাব ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে দুঃস্থদের মাঝে কুরবানির গোস্ত বিতরণ কাহালুতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ ঈদ উপলক্ষ্যে সম্প্রীতির চিলমারী এর টি-২০ ক্রিকেট টূর্নামেন্ট অনুষ্ঠিত নোয়াপাড়া মিনি ফুচকা পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভীড়! শুভাঢ্যা ইউনিয়নে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ডোনাল্ড ট্রাম্পকে দেখতে ঈদের দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের ঢল কক্সবাজার ঈদের আনন্দ উপভোগ করতে , বাড়ছে পর্যটকের ভিড় চকরিয়ায় বিদ্যুৎ কেন্দ্রের অফিসে লুটপাট মামলার এজাহারভুক্ত আসামী গ্রেফতার

ঈদে অবৈধ যাত্রী পারাপার: ভোলায় ২ ট্রলারসহ আটক ৩

মোঃ শরিফ হোসেন,  ​ভোলা জেলা, প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ ও ঝুঁকিপূর্ণ যাত্রী পারাপার বন্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় ভোলার মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে দুটি স্টিল বডি ট্রলারসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ।

বুধবার (২৭ মে) সকাল ৭টার দিকে ভোলা সদর থানাধীন ইলিশা লঞ্চ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়।
​কোস্ট গার্ড সূত্রে জানা যায়, কোস্ট গার্ড স্টেশন ইলিশা ও ভোলা বিআইডব্লিউটিএ-এর সমন্বয়ে মেঘনা নদীতে একটি যৌথ অভিযান পরিচালনাকালে লক্ষ্মীপুর থেকে ইলিশা নৌরুটে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পারাপার করার সময় দুটি স্টিল বডি ট্রলারকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ট্রলার দুটির চালক ও সহযোগীসহ ৩ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  শাহসুফি সৈয়দ মাহাবুবুল বশর বাবা মাইজভাণ্ডারী(কঃ)র৭৫ তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত

​আটককৃত ব্যক্তিরা হলেন:০১. ​মোঃ রাসেল (৩০): পিতা- ইউসুফ মাঝি, গ্রাম- কাচিয়া (০৫ নং ওয়ার্ড), ভোলা সদর, ভোলা। ০২. ​মোঃ মহসিন (৩১): পিতা- মোঃ মাহমুদ হোসেন, গ্রাম- ২০ নং রহমনীমহোন (বাইতুস সাইফ দরবারে শরীফ), লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর।​০৩. মোঃ হারুন অর রশিদ (৪০): পিতা- মৃত আব্দুল খালেক, গ্রাম- ২০ নং রহমনীমহোন (০৯ নং ওয়ার্ড, বাইতুস সাইফ দরবারে শরীফ), লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর।
​কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, জব্দকৃত ট্রলার এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা বিআইডব্লিউটিএ (BIWTA) কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  কক্সবাজার ঈদের আনন্দ উপভোগ করতে , বাড়ছে পর্যটকের ভিড়

​নৌপথে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে কোস্ট গার্ডের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামের চরে ঈদে অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও
Tag :
জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, ১আসামী গ্রেপ্তার

ঈদে অবৈধ যাত্রী পারাপার: ভোলায় ২ ট্রলারসহ আটক ৩

আপডেটের সময়: ১০:৫০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

মোঃ শরিফ হোসেন,  ​ভোলা জেলা, প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ ও ঝুঁকিপূর্ণ যাত্রী পারাপার বন্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় ভোলার মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে দুটি স্টিল বডি ট্রলারসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ।

বুধবার (২৭ মে) সকাল ৭টার দিকে ভোলা সদর থানাধীন ইলিশা লঞ্চ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়।
​কোস্ট গার্ড সূত্রে জানা যায়, কোস্ট গার্ড স্টেশন ইলিশা ও ভোলা বিআইডব্লিউটিএ-এর সমন্বয়ে মেঘনা নদীতে একটি যৌথ অভিযান পরিচালনাকালে লক্ষ্মীপুর থেকে ইলিশা নৌরুটে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পারাপার করার সময় দুটি স্টিল বডি ট্রলারকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ট্রলার দুটির চালক ও সহযোগীসহ ৩ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  শাহসুফি সৈয়দ মাহাবুবুল বশর বাবা মাইজভাণ্ডারী(কঃ)র৭৫ তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত

​আটককৃত ব্যক্তিরা হলেন:০১. ​মোঃ রাসেল (৩০): পিতা- ইউসুফ মাঝি, গ্রাম- কাচিয়া (০৫ নং ওয়ার্ড), ভোলা সদর, ভোলা। ০২. ​মোঃ মহসিন (৩১): পিতা- মোঃ মাহমুদ হোসেন, গ্রাম- ২০ নং রহমনীমহোন (বাইতুস সাইফ দরবারে শরীফ), লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর।​০৩. মোঃ হারুন অর রশিদ (৪০): পিতা- মৃত আব্দুল খালেক, গ্রাম- ২০ নং রহমনীমহোন (০৯ নং ওয়ার্ড, বাইতুস সাইফ দরবারে শরীফ), লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর।
​কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, জব্দকৃত ট্রলার এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা বিআইডব্লিউটিএ (BIWTA) কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  অসহায়ের দ্বারে পুলিশের কোরবানির মাংস: রুমা থানায় ওসি মানস বড়ুয়ার ব্যতিক্রমী ঈদ আনন্দ

​নৌপথে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে কোস্ট গার্ডের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  র‌্যাবের অভিযানে গোবিন্দগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার