Dhaka ০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পলাশবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে এস এস সি,এসএসসি (ভোক:)দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত লক্ষীপুরের হায়দারগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা আমাদের প্রাণের দাবি পানগুছি নদীতে দ্রুত সেতু চাই সংসদে আব্দুল আলিম ঝুট ব্যবসা নিয়ে কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ধামরাইয়ে বাচ্চাকে ফিরে পেতে বাবার আর্তনাদ বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী সাংবাদিক সালেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন ইতালির সঙ্গে সহযোগিতার সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ​হোসেনপুরে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের পাশে এড. মাজহার ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া: ট্রাম্প

আমাদের প্রাণের দাবি পানগুছি নদীতে দ্রুত সেতু চাই সংসদে আব্দুল আলিম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৭৪ সময় দেখুন

মাহাদী হাসান অন্তর মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধি: জাতীয় সংসদের প্রথম অধিবেশন, ২১ এপ্রিল—জাতীয় সংসদে মোড়েলগঞ্জ-শরণখোলার মানুষের দীর্ঘ ৫০ বছরের প্রাণের দাবি পানগুছি নদীর উপর একটি সেতু নির্মাণের বিষয়টি উত্থাপন করেছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। এ সময় তিনি বলেন, তার এলাকার মানুষের বহুদিনের স্বপ্ন এই সেতু নির্মাণ। মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি জানান, পানগুছি নদীর উপর সেতু নির্মিত হলে বরিশাল বিভাগের সঙ্গে মোংলা বন্দরের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার কমে আসবে, যা দেশের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটের ক্ষেতলালে উদ্বোধন হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

তিনি আরও বলেন, এই সেতু নির্মাণ হলে পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে, স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের রাজস্ব আয় বাড়বে। একই সঙ্গে, প্রতি বছর এই নদীতে ঘটে যাওয়া নৌ-দুর্ঘটনায় যে প্রাণহানি ঘটে, সেতু নির্মাণের মাধ্যমে তা অনেকাংশে কমে আসবে। অধ্যক্ষ আব্দুল আলিম আক্ষেপ করে বলেন, বহু বছর আগে প্রকল্প অনুমোদন পাওয়ার পরও অজ্ঞাত কারণে সেতু নির্মাণ কাজ এখনো শুরু হয়নি। তিনি স্পিকারের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে জোর দাবি জানান, দ্রুত সময়ের মধ্যে পানগুছি নদীর সেতু নির্মাণ করে মোড়েলগঞ্জ-শরণখোলার মানুষকে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক।

আরও পড়ুনঃ  থানারহাট মডেল মাদরাসার দোয়া ও বিদায় অনুষ্ঠান
Tag :
জনপ্রিয় পোস্ট

পলাশবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে এস এস সি,এসএসসি (ভোক:)দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

আমাদের প্রাণের দাবি পানগুছি নদীতে দ্রুত সেতু চাই সংসদে আব্দুল আলিম

আপডেটের সময়: ০৮:১৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

মাহাদী হাসান অন্তর মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধি: জাতীয় সংসদের প্রথম অধিবেশন, ২১ এপ্রিল—জাতীয় সংসদে মোড়েলগঞ্জ-শরণখোলার মানুষের দীর্ঘ ৫০ বছরের প্রাণের দাবি পানগুছি নদীর উপর একটি সেতু নির্মাণের বিষয়টি উত্থাপন করেছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। এ সময় তিনি বলেন, তার এলাকার মানুষের বহুদিনের স্বপ্ন এই সেতু নির্মাণ। মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি জানান, পানগুছি নদীর উপর সেতু নির্মিত হলে বরিশাল বিভাগের সঙ্গে মোংলা বন্দরের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার কমে আসবে, যা দেশের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।

আরও পড়ুনঃ  ​হোসেনপুরে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের পাশে এড. মাজহার