Dhaka ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত

আমাদের কর্মসূচি কোনো দল বা গোষ্ঠীর নয়: ডা. শফিকুর রহমান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ লংমার্চ কর্মসূচি কোনো দল বা গোষ্ঠীর নয়, বরং ন্যায় ও ইনসাফের ভিত্তিতে যে সমাজটা আমরা চেয়েছিলাম—তার জন্য বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন। আজ বৃহস্পতিবার ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা-২০২৬ এ বিজয়ী বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘ক্রীড়া, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে যারা আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করে দেশে ফেরেন, রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেয়া হয়। অথচ কুরআনের হাফেজরা বারবার বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেও এখনো তাদের নিয়ে সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেয়া হয়নি। গতকাল সংসদে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এ দাবি তুলেছেন। সংবর্ধনা দেয়া শুধু শেষ কথা নয়; তাদের আরও সম্মান করার যেসব সুযোগ রয়েছে, সেগুলোও দিতে হবে।

আরও পড়ুনঃ  দেশের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে

তিনি ঘোষণা দেন, এ পর্যন্ত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে যারা বিজয়ী হয়েছেন, তাদের সবাইকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে। দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা বায়তুল হারামে এই হাফেজদের কারণে বাংলাদেশের পতাকা দেখা গিয়েছে। ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরে জামায়াত আমীর বলেন, ‘বাংলাদেশে নৈতিক শিক্ষার উৎকর্ষ সাধনে ধর্মীয় শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কারণে কেউ অভিযোগ করতে পারেননি যে, মাদ্রাসার ছাত্ররা মাদক সেবন করেছে। এ দেশের প্রতিটি নাগরিক কর প্রদান করেন। আমরা চাই, মাদ্রাসাগুলোও সরকারের কাছ থেকে তাদের ন্যায্য পাওনা পাক। সরকারের প্রতি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সম্মান জানানোর আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা আশা করছি, সরকার তাদের সম্মান প্রদর্শন করবে। সরকার যদি বিষয়টি উপেক্ষা করে, তাহলে তারা একটি সুযোগ থেকে বঞ্চিত হবে। বিজয়ী হাফেজদের প্রশংসা করে তিনি বলেন, ‘আজ যারা বিজয়ী হয়েছেন, তারা কারও কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য এসব করেননি। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরআন হিফজ ও প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম ইপিজেড কলসীদীঘির পাড়ের রেহেনা খাতুন মডেল মাদ্রাসা নামে ডিজিটাল চাঁদাবাজি চক্র
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার

আমাদের কর্মসূচি কোনো দল বা গোষ্ঠীর নয়: ডা. শফিকুর রহমান

আপডেটের সময়: ০৩:৫৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ লংমার্চ কর্মসূচি কোনো দল বা গোষ্ঠীর নয়, বরং ন্যায় ও ইনসাফের ভিত্তিতে যে সমাজটা আমরা চেয়েছিলাম—তার জন্য বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন। আজ বৃহস্পতিবার ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা-২০২৬ এ বিজয়ী বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘ক্রীড়া, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে যারা আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করে দেশে ফেরেন, রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেয়া হয়। অথচ কুরআনের হাফেজরা বারবার বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেও এখনো তাদের নিয়ে সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেয়া হয়নি। গতকাল সংসদে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এ দাবি তুলেছেন। সংবর্ধনা দেয়া শুধু শেষ কথা নয়; তাদের আরও সম্মান করার যেসব সুযোগ রয়েছে, সেগুলোও দিতে হবে।

আরও পড়ুনঃ  আমরা ফটোসেশনের রাজনীতি করি না: পানিসম্পদমন্ত্রী

তিনি ঘোষণা দেন, এ পর্যন্ত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে যারা বিজয়ী হয়েছেন, তাদের সবাইকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে। দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা বায়তুল হারামে এই হাফেজদের কারণে বাংলাদেশের পতাকা দেখা গিয়েছে। ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরে জামায়াত আমীর বলেন, ‘বাংলাদেশে নৈতিক শিক্ষার উৎকর্ষ সাধনে ধর্মীয় শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কারণে কেউ অভিযোগ করতে পারেননি যে, মাদ্রাসার ছাত্ররা মাদক সেবন করেছে। এ দেশের প্রতিটি নাগরিক কর প্রদান করেন। আমরা চাই, মাদ্রাসাগুলোও সরকারের কাছ থেকে তাদের ন্যায্য পাওনা পাক। সরকারের প্রতি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সম্মান জানানোর আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা আশা করছি, সরকার তাদের সম্মান প্রদর্শন করবে। সরকার যদি বিষয়টি উপেক্ষা করে, তাহলে তারা একটি সুযোগ থেকে বঞ্চিত হবে। বিজয়ী হাফেজদের প্রশংসা করে তিনি বলেন, ‘আজ যারা বিজয়ী হয়েছেন, তারা কারও কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য এসব করেননি। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরআন হিফজ ও প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

আরও পড়ুনঃ  পরমাণু যুদ্ধের পথেই কি বিশ্ব