Dhaka ০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনট-সোনামুখী সড়কে বিকল বালুর ট্রাক, তীব্র যানজটে চরম ভোগান্তি মান্দায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, ২ কেজি গাঁজা উদ্ধার বাঘায় হাসুয়ার কোপে গৃহবধূ নিহত, স্বামী পলাতক ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক দক্ষিণ গফরগাঁওয়ে নতুন ভবনের নির্মাণকাজ শুরু মাটি ভরাটের মধ্য দিয়ে দৃশ্যমান উন্নয়নের শুভ সূচনা লালপুরে রাস্তায় অবৈধ বাজার বসিয়ে যানজট বরদাশত করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাজশাহীর বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিনজন গ্রেপ্তার কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত: তৃণমূলকে শক্তিশালী করার আহ্বান সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রংপুরে আসছে পুলিশের বিশেষ কিউআরটি টিম

আগামী ১৬ সেপ্টেম্বর পর্দা উঠছে ” চট্টগ্রাম রিজিওনাল টি- ২০ ক্রিকেট টুর্নামেন্টের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৩ সময় দেখুন

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : আগামী ১৬ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম বীর শ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘চট্টগ্রাম রিজিওনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন বিসিবি পরিচালক ও রিজিওনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক মিনহাজুল আবেদীন নান্নু।এ সময় তিনি বলেন, স্থবিরতা কাটিয়ে চট্টগ্রামের ক্রিকেটকে আবারও জাগিয়ে তুলতে এবং খেলোয়াড়দের প্রাক-মৌসুম প্রস্তুতির উপযুক্ত পরিবেশ তৈরি করতে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করছি। মাঠের ক্রিকেট যেন কখনোই থেমে না থাকে, সেই লক্ষ্যেই আমাদের এই পথচলা। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলাকে চারটি জোনে ভাগ করে টুর্নামেন্টের চারটি দল গঠন করা হয়েছে। প্রতিটি দলে স্থানীয় অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলের দুজন করে উদীয়মান ক্রিকেটার রাখা হয়েছে।

টুর্নামেন্টে অংশ গ্রহনকারী দলগুলো হলো
ইস্পাহানী কর্ণফুলী, ফর্টিস ময়নামতি, ফিজআপ ভুলুয়া ও সাম্পান।  আগামী ১৬, ১৭ ও ১৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২১ সেপ্টেম্বর হবে ফাইনাল। আয়োজকরা জানান, দর্শকদের জন্য প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে এন স্পোর্টস। পাশাপাশি ক্রিকহিরোজ অ্যাপে ম্যাচের বল-বাই-বল লাইভ স্কোর পাওয়া যাবে। টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করছে পিএইচপি গ্রুপ, ইস্পাহানি গ্রুপ, ফোর্টিস গ্রুপ, বিসিবি পরিচালক সাইদ ইব্রাহিম আহমেদ, সিরাজউদ্দিন মো. আলমগীর, ইস্রাফিল খসরু, সাকিফ আহমেদ সালাম, বিসিবি কাউন্সিলর তাউছ বিন বেনী আমীন চৌধুরী এবং আবু সাদাত মো. সায়েম।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক সাকিফ আহমেদ সালাম, পিএইচপি মোটরসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ, পিএইচপি গ্রুপের পরিচালক নাভিদ ইকবাল, বিসিবি কাউন্সিলর তাউছ বিন বেনী আমীন চৌধুরী এবং ইস্পাহানি টি ট্রেড লিমিটেডের সহকারী ম্যানেজার মো. ফতেহ আমিন তারেক।
সংবাদ সম্মেলন শেষে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনট-সোনামুখী সড়কে বিকল বালুর ট্রাক, তীব্র যানজটে চরম ভোগান্তি

আগামী ১৬ সেপ্টেম্বর পর্দা উঠছে ” চট্টগ্রাম রিজিওনাল টি- ২০ ক্রিকেট টুর্নামেন্টের

আপডেটের সময়: ০৮:১২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬