Dhaka ০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত

হাতিরঝিলে এলে বুক ভরে নিশ্বাস নেওয়া যায়’

নিজস্ব প্রতিবেদকঃ ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে হাতিরঝিলের বিভিন্ন অংশে ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা। অধিকাংশ অভিভাবকই সঙ্গে শিশু-কিশোরদের নিয়ে এসেছেন। ঝিলের পাড়ে ছোটরা দৌড়ঝাঁপ আর খেলাধুলায় মেতে উঠেছে, আর বড়রা সময় কাটাচ্ছেন গল্প-আড্ডায়। ঝিলের মনোরম পরিবেশ ও নির্মল বাতাস উপভোগ করে মুগ্ধতা প্রকাশ করছেন সবাই। হাতিরঝিল সংলগ্ন এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ঈদ উপলক্ষে ঝিলের চারপাশে বসার জায়গা ও হাঁটার পথগুলোতে সারাদিনই মানুষের ভিড় করছেন। আজ সোমবারসকাল থেকে বিকেল পর্যন্ত পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসছেন নিভিন্ন বয়সী মানুষ। সব মিলিয়ে ঈদের ছুটিতে ঢাকাবাসীর কাছে অন্যতম আকর্ষণীয় বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে হাতিরঝিল। নগরবাসীর আনন্দ-উচ্ছ্বাসে মুখর এই এলাকা এখন যেন এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নিয়েছে।

আরও পড়ুনঃ  নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন

এদিকে দর্শনার্থীদের অনেকে জানান, ব্যস্তনগর জীবনে এমন খোলামেলা পরিবেশে কিছুটা সময় কাটানোর সুযোগ খুব কমই পাওয়া যায়। তাই ঈদের ছুটি কাজে লাগিয়ে পরিবার নিয়ে এখানে আসা বিশেষ আনন্দের। নতুন বাজার থেকে সপরিবারে হাতিরঝিলে ঘুরতে এসেছেন হাসান আহমেদ। সঙ্গে তার স্কুলপড়ুয়া ছেলে ও স্ত্রীকে। নতুন বাজার থেকে রিকশায় প্রথমে গুলশান বাড্ডা লিংক রোডের ওয়াটার টেক্সি ঘাটে যান তারা। সেখান থেকে টিকিট কেটে এফডিসি ঘাট হয়ে আবার পুলিশ প্লাজার সামনে নামেন।
হাসান আহমেদ বলেন, তিনি পেশায় অটোরিকশাচালক। ঈদের দিন ও পরদিন গতকাল (২২ মার্চ) রিকশা চালিয়েছেন। তবে ছেলে আবদার করেছে, তাকে ঘুরতে নিয়ে যেতে হবে। তাই আজ স্ত্রী-সন্তান নিয়ে বের হয়েছি। পরিবারকে সময় দিতে পেরে ভালো লাগছে।

দক্ষিণ বনশ্রী থেকে হাতিরঝিলের রামপুরা সেতু এলাকায় ঘুরছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরজীবী আব্দুস ছামাদ ও ইকবাল হোসেন। তাদের দুজনের বাড়িই গোপালগঞ্জে। ঈদের ছুটি কাটিয়ে আজ সকালে তারা ঢাকা ফিরেছেন। আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে অফিস শুরু হবে। আব্দুস ছামাদ বলেন, দক্ষিণ বনশ্রী থেকে নিয়মিত হাতিরঝিল চক্রাকার বাস দিয়ে কারওয়ান বাজার গিয়ে অফিস করেন। কিন্তু সময়ের অভাবে ঝিলপাড়ে তেমন ঘুরতে বের হতে পারি না। আজ যেহেতু সকাল সকাল বাড়ি থেকে ঢাকায় আসছি, তাই ভাবলাম ঝিলে ঘুরতে যাই। শান্তিনগর থেকে হাতিরঝিলে ঘুরতে আসছেন সাইফুল আলম। সঙ্গে স্ত্রী ও দুই স্কুলপড়ুয়া ছেলে। সাইফুল আলম বলেন, ঈদে সাধারণত যে কোনো বিনোদনকেন্দ্রে মানুষের প্রচুর ভিড় থাকে। কিন্তু হাতিরঝিলে ভিড় থাকলেও এখানে এলে বুক ভরে নিশ্বাস নেওয়া যায়। তাই ছেলেদের নিয়ে ঝিলে ঘুরতে আসা। এখানের শান্ত পরিবেশ ভালো লাগছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার

হাতিরঝিলে এলে বুক ভরে নিশ্বাস নেওয়া যায়’

আপডেটের সময়: ০৮:০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬