Dhaka ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাউফল ছালেহিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি মনোনীত হলেন ডাঃ মুহাম্মদ মাহমুদ হাসান খান ফরিদপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভা ও মঙ্গল ‌ শোভাযাত্রা নারায়ণগঞ্জে ট্রাক চাপায় নারী পোশাকশ্রমিকের করুণ মৃত্যুতে উত্তাল শ্রমিক সংগঠন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শোভাযাত্রা সীমানা পেরিয়ে নতুন ইতিহাস: হাতিরঝিলে অনুষ্ঠিত হলো দেশের প্রথম নৈশকালীন আলট্রা ম্যারাথন। দোয়ার মাহফিলের নামে ডেকে নিয়ে ভিডিও ধারণ, মাদরাসা শিক্ষককে ব্ল্যাকমেইলিং বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে বগুড়ায় দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসির উদ্বেগ

নিজস্ব প্রতিবেদকঃ নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর আগাম প্রার্থী ঘোষণার প্রবণতাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, “এতে নির্বাচনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে, পাশাপাশি বাড়তে পারে সহিংসতার ঝুঁকিও। আজ সোমবার (১৮ মে) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, শুধু একটি নির্বাচন নয়, সব ধরনের নির্বাচনই সুষ্ঠুভাবে আয়োজন করতে হবে এবং দেশে একটি টেকসই ও ইতিবাচক নির্বাচনী সংস্কৃতি গড়ে তুলতে হবে।” এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি তিনি বলেন, আমরাও দলগুলোর সহযোগিতা চাই। প্রয়োজনে আপনারা নিজেরা বসে একটা ফয়সালায় আসুন। আমরা রক্তপাত দেখতে চাই না। রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন চাই।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ: এলজিআরডি মন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে অতীত সহিংসতার প্রসঙ্গ তুলে ধরে সিইসি বলেন, “বিভিন্ন এলাকায় স্বল্প ব্যবধানের প্রতিদ্বন্দ্বিতা, একই পরিবারের সদস্যদের মধ্যে প্রতিযোগিতা এবং বিরোধের কারণে সহিংসতা ও প্রাণহানির ঘটনাও ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের টেঁটাযুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, টেঁটা মেরে দুই পাড়ায় মারামারি হয়। এখন দুই পাড়ায় যদি প্রার্থী দাঁড়ায় তাহলে তো কারবালা হয়ে যাবে।” এ ধরনের পরিস্থিতি এড়াতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা জরুরি বলে মন্তব্য করেন তিনি নির্দলীয় নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল আগেই প্রার্থী ঘোষণা করছে, যা উদ্বেগের বিষয়। তিনি বলেন, এতে প্রার্থিতার ওনারশিপ ও রাজনৈতিক দ্বন্দ্বের মাত্রা বেড়ে যায়। তাই রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের মধ্যে আলোচনা করে একটি সমঝোতায় পৌঁছানো।

আরও পড়ুনঃ  এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

সিইসি আরো বলেন, লোকাল গভর্নমেন্টের ভোটে পার্টি সিম্বল ব্যবহার না হলেও গণমাধ্যমে দেখছি বিভিন্ন দল থেকে অলরেডি মনোনয়ন ঘোষণা দেওয়া হচ্ছে। এটা আমার জন্য চিন্তার বিষয়, আমার কপালে ভাঁজ পড়েছে। স্থাণীয় নির্বাচন প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের পর স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন করে দেশে একটি ভালো নির্বাচনী সংস্কৃতি গড়ে তুলতে চায় নির্বাচন কমিশন। এ বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথাও উল্লেখ করেন সিইসি। তবে তিনি জানান, নির্বাচন কবে হবে তা এখনো চূড়ান্ত হয়নি। প্রয়োজনীয় আইন ও বিধিমালা সংস্কারের কাজ চলছে। এসব প্রক্রিয়া শেষ করে সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

বাউফল ছালেহিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি মনোনীত হলেন ডাঃ মুহাম্মদ মাহমুদ হাসান খান

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসির উদ্বেগ

আপডেটের সময়: ০৬:৫৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর আগাম প্রার্থী ঘোষণার প্রবণতাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, “এতে নির্বাচনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে, পাশাপাশি বাড়তে পারে সহিংসতার ঝুঁকিও। আজ সোমবার (১৮ মে) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, শুধু একটি নির্বাচন নয়, সব ধরনের নির্বাচনই সুষ্ঠুভাবে আয়োজন করতে হবে এবং দেশে একটি টেকসই ও ইতিবাচক নির্বাচনী সংস্কৃতি গড়ে তুলতে হবে।” এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি তিনি বলেন, আমরাও দলগুলোর সহযোগিতা চাই। প্রয়োজনে আপনারা নিজেরা বসে একটা ফয়সালায় আসুন। আমরা রক্তপাত দেখতে চাই না। রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন চাই।

আরও পড়ুনঃ  জ্বালানি খাত এখন আর চ্যালেঞ্জ নয় বড় সমস্যা

স্থানীয় সরকার নির্বাচনে অতীত সহিংসতার প্রসঙ্গ তুলে ধরে সিইসি বলেন, “বিভিন্ন এলাকায় স্বল্প ব্যবধানের প্রতিদ্বন্দ্বিতা, একই পরিবারের সদস্যদের মধ্যে প্রতিযোগিতা এবং বিরোধের কারণে সহিংসতা ও প্রাণহানির ঘটনাও ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের টেঁটাযুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, টেঁটা মেরে দুই পাড়ায় মারামারি হয়। এখন দুই পাড়ায় যদি প্রার্থী দাঁড়ায় তাহলে তো কারবালা হয়ে যাবে।” এ ধরনের পরিস্থিতি এড়াতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা জরুরি বলে মন্তব্য করেন তিনি নির্দলীয় নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল আগেই প্রার্থী ঘোষণা করছে, যা উদ্বেগের বিষয়। তিনি বলেন, এতে প্রার্থিতার ওনারশিপ ও রাজনৈতিক দ্বন্দ্বের মাত্রা বেড়ে যায়। তাই রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের মধ্যে আলোচনা করে একটি সমঝোতায় পৌঁছানো।

আরও পড়ুনঃ  এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

সিইসি আরো বলেন, লোকাল গভর্নমেন্টের ভোটে পার্টি সিম্বল ব্যবহার না হলেও গণমাধ্যমে দেখছি বিভিন্ন দল থেকে অলরেডি মনোনয়ন ঘোষণা দেওয়া হচ্ছে। এটা আমার জন্য চিন্তার বিষয়, আমার কপালে ভাঁজ পড়েছে। স্থাণীয় নির্বাচন প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের পর স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন করে দেশে একটি ভালো নির্বাচনী সংস্কৃতি গড়ে তুলতে চায় নির্বাচন কমিশন। এ বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথাও উল্লেখ করেন সিইসি। তবে তিনি জানান, নির্বাচন কবে হবে তা এখনো চূড়ান্ত হয়নি। প্রয়োজনীয় আইন ও বিধিমালা সংস্কারের কাজ চলছে। এসব প্রক্রিয়া শেষ করে সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুনঃ  লংমার্চে ৫-৬ হাজারের বদলে যাবে এক হাজার গাড়ি: এনসিপি