Dhaka ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪। লুণ্ঠিত স্বর্ণ বিক্রির ৮৮ লাখ টাকা উদ্ধার কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন মুরাদনগর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতিকালে সভাপতি ও সাধারণ সম্পাদক আটক দীঘিনালায় সংঘরত্ন বৌদ্ধ বিহারে ৫৩তম কঠিন চীবরদান অনুষ্ঠিত আশুলিয়ায় ছাত্র জনতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেপ্তার মোড়েলগঞ্জে তরুণদের উদ্যোগে চালু হচ্ছে আইডিয়াল জেনারেল হাসপাতাল ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক জুড়াইন রেলগেট ও আশপাশ এলাকায় অবৈধ দখল উচ্ছেদে

সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন বিচারের দাবি

মোঃ আছিরুল ইসলাম উপজেলা প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের কিসমত মাধবপুর সদরপাড়ার বাসিন্দা অ্যাডভোকেট সারোয়ার জাহান হিরার ওপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা। শুক্রবার দুপুরে নিজ এলাকায় ফুলতলা-পুলহাট আঙ্গারাপুল এলাকায় রাইস মিলের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী, আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অ্যাডভোকেট সারোয়ার জাহান হিরার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। বক্তারা আরও বলেন, হামলার ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাই দ্রুত বিচার নিশ্চিত করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা হামলার ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

আরও পড়ুনঃ  গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় যুবদল ঐক্যবদ্ধ থাকার আহ্বান
Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন বিচারের দাবি

আপডেটের সময়: ০৮:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

মোঃ আছিরুল ইসলাম উপজেলা প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের কিসমত মাধবপুর সদরপাড়ার বাসিন্দা অ্যাডভোকেট সারোয়ার জাহান হিরার ওপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা। শুক্রবার দুপুরে নিজ এলাকায় ফুলতলা-পুলহাট আঙ্গারাপুল এলাকায় রাইস মিলের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী, আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অ্যাডভোকেট সারোয়ার জাহান হিরার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। বক্তারা আরও বলেন, হামলার ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাই দ্রুত বিচার নিশ্চিত করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা হামলার ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

আরও পড়ুনঃ  লালপুরে পৃথক অভিযানে অনলাইন জুয়া ও হ্যাকিং চক্রের ৬ সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার