
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি দীঘিনালায় উদাল বাগান সংঘরত্ন বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮অক্টোবর) সকালে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তিদান,সংঘ দান,অষ্টপরিস্কার দান হয় । বিকার পর্বে সংঘরত্ন বৌদ্ধ বিহারে ৫৩তম দনোত্তম কঠিন চীবরদানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর মহামান্য উপ-সংঘরাজ,সর্দ্ধমদীপ্ত ভদন্তঃ শ্রদ্ধা লংকার মহাস্থবির। কঠিন চীবরদান উৎসবের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর সভাপতি প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির। পূণ্যার্থীদের উদ্দেশ্যে স্বধর্ম দেশনা প্রদান করেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ভদন্তঃ লোকমিত্র স্থবির ও বিপর্সী মহাস্থবির মহোদয়।
আরো উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর তথ্যও প্রচার সম্পাদক ভদন্তঃ করুণা বংশ স্থবিরও ৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা প্রমূখ। সংঘরত্ন বৌদ্ধ বিহারের কঠিন চীবরদান অনুষ্ঠানে বক্তব্য মহামান্য উপ-সংঘরাজ(সর্দ্ধমদীপ্ত) ভদন্তঃ শ্রদ্ধা লংকার মহাস্থবির বলেন,জগতের সকল প্রাণী সুখী হোক। পূণ্যার্থীদের মঙ্গল কামনা করে ধর্মীয় আচার অনুষ্ঠান সকল সম্প্রদায়ের মানুষের মাঝে বন্ধন দৃঢ় করে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় গড়ে তুলুন। প্রবারণার মৈত্রীর বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। শত্রুতার দ্বারা শত্রু উপসম হয় না, মিত্রতার দ্বারা শত্রু উপসম হয়৷
প্রতিবেদকের নাম 


















