Dhaka ০৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতিকালে সভাপতি ও সাধারণ সম্পাদক আটক দীঘিনালায় সংঘরত্ন বৌদ্ধ বিহারে ৫৩তম কঠিন চীবরদান অনুষ্ঠিত আশুলিয়ায় ছাত্র জনতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেপ্তার মোড়েলগঞ্জে তরুণদের উদ্যোগে চালু হচ্ছে আইডিয়াল জেনারেল হাসপাতাল ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক জুড়াইন রেলগেট ও আশপাশ এলাকায় অবৈধ দখল উচ্ছেদে লিবিয়ায় মানব পাচারের অভিযোগ, ১ কোটি ২৩ লাখ টাকা দিয়েও নিখোঁজ চার যুবক শরীয়তপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ধামইরহাটে ১৮৭৫টি গাছের চারা পেল শিক্ষার্থীরা মৌলভীবাজারে চাতল বিলে লীজকৃত জলমহালে পাকা ঘর, দখলের অভিযোগ

সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন বিচারের দাবি

মোঃ আছিরুল ইসলাম উপজেলা প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের কিসমত মাধবপুর সদরপাড়ার বাসিন্দা অ্যাডভোকেট সারোয়ার জাহান হিরার ওপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা। শুক্রবার দুপুরে নিজ এলাকায় ফুলতলা-পুলহাট আঙ্গারাপুল এলাকায় রাইস মিলের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী, আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অ্যাডভোকেট সারোয়ার জাহান হিরার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। বক্তারা আরও বলেন, হামলার ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাই দ্রুত বিচার নিশ্চিত করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা হামলার ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

আরও পড়ুনঃ  সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতিকালে সভাপতি ও সাধারণ সম্পাদক আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতিকালে সভাপতি ও সাধারণ সম্পাদক আটক

সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন বিচারের দাবি

আপডেটের সময়: ০৮:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

মোঃ আছিরুল ইসলাম উপজেলা প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের কিসমত মাধবপুর সদরপাড়ার বাসিন্দা অ্যাডভোকেট সারোয়ার জাহান হিরার ওপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা। শুক্রবার দুপুরে নিজ এলাকায় ফুলতলা-পুলহাট আঙ্গারাপুল এলাকায় রাইস মিলের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী, আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অ্যাডভোকেট সারোয়ার জাহান হিরার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। বক্তারা আরও বলেন, হামলার ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাই দ্রুত বিচার নিশ্চিত করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা হামলার ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় তেজপাতা চাষে বদলাচ্ছে কৃষকের অর্থনৈতিক চিত্র