Dhaka ০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত

শালীনতার ছদ্মবেশ

শালীনতার ছদ্মবেশ

তাদের কাছে শালীনতা মানে—
লম্বা ঘোমটা, ভারী বোরখা, বাহ্যিক এক আবরণ।
অথচ শালীনতা যে হৃদয়ের ভেতরের স্বচ্ছতা,
মস্তিষ্কের পরিমিতি, চিন্তা-চেতনার শুদ্ধতা,
সে বোধ তাদের ছুঁয়েও যায়নি কোনোদিন।
দিনভর ধর্মকে পুঁজি করে,
তারই আড়ালে লুকিয়ে করে অপকর্মের চাষ;
আত্মীয়-স্বজনদের হ্যারাস করে,
সম্পর্কের ভেতর ঢুকিয়ে দেয় অকারণ বিষ।
অথচ সত্যটা উল্টোও হতে পারে।
বোরখা না পরা সেই মানুষটির ভেতরেই
আল্লাহভীতি অনেক বেশি গভীর,
অনেক বেশি নির্মল।
কিন্তু এদের বোধ জাগবে না কোনোদিনই।
কারণ তারা বোঝার জন্য নয়,
শুধু খোঁজার জন্য বাঁচে—
কারো পর্দা, কারো ত্রুটি, কারো জীবন।
আর তারপর…
সমালোচনা, পরনিন্দা আর কৃত্রিম ধার্মিকতার ঢেউ তুলে
নিজেদের শূন্যতাকেই ঢেকে রাখে
এক ধরনের বিরক্তিকর, ঘৃণিত আবরণে।

লেখক
রাইসা ভূঁঞা (চন্দ্র)
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার

শালীনতার ছদ্মবেশ

আপডেটের সময়: ০৭:০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

শালীনতার ছদ্মবেশ

তাদের কাছে শালীনতা মানে—
লম্বা ঘোমটা, ভারী বোরখা, বাহ্যিক এক আবরণ।
অথচ শালীনতা যে হৃদয়ের ভেতরের স্বচ্ছতা,
মস্তিষ্কের পরিমিতি, চিন্তা-চেতনার শুদ্ধতা,
সে বোধ তাদের ছুঁয়েও যায়নি কোনোদিন।
দিনভর ধর্মকে পুঁজি করে,
তারই আড়ালে লুকিয়ে করে অপকর্মের চাষ;
আত্মীয়-স্বজনদের হ্যারাস করে,
সম্পর্কের ভেতর ঢুকিয়ে দেয় অকারণ বিষ।
অথচ সত্যটা উল্টোও হতে পারে।
বোরখা না পরা সেই মানুষটির ভেতরেই
আল্লাহভীতি অনেক বেশি গভীর,
অনেক বেশি নির্মল।
কিন্তু এদের বোধ জাগবে না কোনোদিনই।
কারণ তারা বোঝার জন্য নয়,
শুধু খোঁজার জন্য বাঁচে—
কারো পর্দা, কারো ত্রুটি, কারো জীবন।
আর তারপর…
সমালোচনা, পরনিন্দা আর কৃত্রিম ধার্মিকতার ঢেউ তুলে
নিজেদের শূন্যতাকেই ঢেকে রাখে
এক ধরনের বিরক্তিকর, ঘৃণিত আবরণে।

লেখক
রাইসা ভূঁঞা (চন্দ্র)
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।