
বেনাপোল প্রতিনিধি আল আমিন: যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসাসেবা ও শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শন করেছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন এবং শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।
২১ তারিখ বুধবার দুপুর ১ টার সময় পরিদর্শনকালে বিএনপি নেতৃবৃন্দ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসাসেবা, ওষুধপত্র ও সার্বিক শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁরা রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও চিকিৎসাসংক্রান্ত অভিজ্ঞতার কথা শোনেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ যেন যথাযথ চিকিৎসাসেবা পান, সে বিষয়ে তাঁরা গুরুত্বারোপ করেন। পাশাপাশি রোগীদের প্রতি মানবিক আচরণ, আন্তরিকতা এবং সেবার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
এ সময় নেতৃবৃন্দ বলেন, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের খোঁজখবর নেওয়া সামাজিক ও মানবিক দায়িত্বের অংশ। সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, সেটি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁরা আরও বলেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। তাই রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ এবং আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করা সবার প্রত্যাশা।
পরিদর্শনকালে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রোগীদের পাশে দাঁড়ানো এবং তাঁদের চিকিৎসাসেবার খোঁজখবর নেওয়ার এই উদ্যোগকে মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদকের নাম 



















