Dhaka ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রাম পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই দেবিদ্বারে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে যৌথ অভিযান: ৪টি ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস কাউনিয়ায় বৈদ্যুতিক জেনারেটরের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু লালপুরে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব কুলাউড়া থানা পুলিশের সফল অ-ভিযান: উ-দ্ধার ৮ মোবাইল, আইফোনসহ ৪টি হস্তান্তর বাঁশখালীতে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‌্যাব সদস্যসহ আটক ৬ ইকরচালীতে ১২টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক মাদারগঞ্জে ২০ পিস ইয়াবাসহ দুইজন আটক, কারাগারে প্রেরণ বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় গাবতলী থেকে যুবক গ্রেপ্তার ‎ শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার খোঁজখবর নিলেন বিএনপি নেতৃবৃন্দ

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার খোঁজখবর নিলেন বিএনপি নেতৃবৃন্দ

বেনাপোল প্রতিনিধি আল আমিন: যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসাসেবা ও শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শন করেছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন এবং শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।

আরও পড়ুনঃ  দীঘিনালায় কাটারুং ছড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে সেনা জোনের ডেউটিন প্রদান

২১ তারিখ বুধবার দুপুর ১ টার সময় পরিদর্শনকালে বিএনপি নেতৃবৃন্দ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসাসেবা, ওষুধপত্র ও সার্বিক শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁরা রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও চিকিৎসাসংক্রান্ত অভিজ্ঞতার কথা শোনেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ যেন যথাযথ চিকিৎসাসেবা পান, সে বিষয়ে তাঁরা গুরুত্বারোপ করেন। পাশাপাশি রোগীদের প্রতি মানবিক আচরণ, আন্তরিকতা এবং সেবার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  বাস পিকআপ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত 2

এ সময় নেতৃবৃন্দ বলেন, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের খোঁজখবর নেওয়া সামাজিক ও মানবিক দায়িত্বের অংশ। সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, সেটি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  ধুনটে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিল ইউনিয়ন বিএনপি

তাঁরা আরও বলেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। তাই রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ এবং আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করা সবার প্রত্যাশা।

পরিদর্শনকালে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রোগীদের পাশে দাঁড়ানো এবং তাঁদের চিকিৎসাসেবার খোঁজখবর নেওয়ার এই উদ্যোগকে মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার খোঁজখবর নিলেন বিএনপি নেতৃবৃন্দ

আপডেটের সময়: ০৩:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বেনাপোল প্রতিনিধি আল আমিন: যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসাসেবা ও শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শন করেছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন এবং শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।

আরও পড়ুনঃ  কুমিল্লায় যুবদল কর্মী আবু কাউসার হত্যা: প্রধান অভিযুক্ত তৌহিদ গ্রেপ্তার

২১ তারিখ বুধবার দুপুর ১ টার সময় পরিদর্শনকালে বিএনপি নেতৃবৃন্দ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসাসেবা, ওষুধপত্র ও সার্বিক শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁরা রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও চিকিৎসাসংক্রান্ত অভিজ্ঞতার কথা শোনেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ যেন যথাযথ চিকিৎসাসেবা পান, সে বিষয়ে তাঁরা গুরুত্বারোপ করেন। পাশাপাশি রোগীদের প্রতি মানবিক আচরণ, আন্তরিকতা এবং সেবার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  বিরোধীদলীয় নেতার সঙ্গে পাক রাষ্ট্রদূতের বৈঠক

এ সময় নেতৃবৃন্দ বলেন, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের খোঁজখবর নেওয়া সামাজিক ও মানবিক দায়িত্বের অংশ। সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, সেটি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  মান্দায় দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ৩ বিঘা জমির ধান