Dhaka ০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মনন সাহিত্য সংগঠনের ১২১তম পাক্ষিক অধিবেশন সম্পন্ন নির্যাতন ও নিপীড়ন করে কি সাংবাদিকদের দমানো যায়? এম. মুক্তাদির হোসেন – প্রধান উপদেষ্টা, টিম জার্নালিস্ট’স সীতাকুণ্ডে পুলিশের সঙ্গে হাতাহাতি উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল কেন্দ্রের নির্দেশে বহিষ্কার ধামইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা উচ্ছেদেও ফিরছে না সড়ক ফুটপাত চাপে বিপর্যস্ত ঢাকা নাটোরের লালপুরে ইমো হ্যাকারদের হাতে নিঃস্ব হচ্ছেন প্রবাসীরা সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে ১৩ বোতল কোডিন সিরাপ উদ্ধার, মামলা বাগেরহাটে নিজ ঘরে মিললো সাবেক ইউপি সদস্যের লাশ শিমের ‘ডাবল সেঞ্চুরি’, স্বস্তি নেই মাছ-মাংসে

লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:২৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৩৭ সময় দেখুন

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি:

“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবির হোসেনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঝর্ণা মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান এবং স্থানীয় প্রবীণ নাগরিকবৃন্দ।

আরও পড়ুনঃ  দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তায় মাস ব্যাপি কম্পিউটার প্রশিক্ষণের পর সনদপত্র বিতরণ

আলোচনা সভায় প্রবীণদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, সামাজিক অংশগ্রহণ এবং পরিবার ও সমাজে তাঁদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, “প্রবীণরা সমাজের বোঝা নন, বরং তাঁরা পরিবার ও সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার এবং অত্যন্ত মূল্যবান সম্পদ। তাঁদের দীর্ঘ জীবনের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর পাশাপাশি বার্ধক্যে একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বস্তিদায়ক জীবন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”

আরও পড়ুনঃ  পলাশবাড়ীতে স্কাউটসের নির্বাহী কমিটির সাধারণ সভা স্কাউট ও কাব কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

তিনি আরও উল্লেখ করেন, মানুষের গড় আয়ু বৃদ্ধির কারণে সমাজে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দিন দিন বাড়ছে। তাই প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, মানসিক সুস্থতা এবং সক্রিয় সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করা বর্তমান সময়ের দাবি।

আরও পড়ুনঃ  আটক সার সিন্ডিকেট ঘিরে খগারহাটে এনসিপির বিক্ষোভ ও পথ সভা

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, প্রবীণ নাগরিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বজুড়ে প্রতিবছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়ে আসছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

মনন সাহিত্য সংগঠনের ১২১তম পাক্ষিক অধিবেশন সম্পন্ন

লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা

আপডেটের সময়: ০২:২৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি:

“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবির হোসেনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঝর্ণা মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান এবং স্থানীয় প্রবীণ নাগরিকবৃন্দ।

আরও পড়ুনঃ  রায়পুরের এসিল্যান্ড নিগার সুলতানাকে চট্টগ্রাম বিভাগে ন্যস্ত

আলোচনা সভায় প্রবীণদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, সামাজিক অংশগ্রহণ এবং পরিবার ও সমাজে তাঁদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, “প্রবীণরা সমাজের বোঝা নন, বরং তাঁরা পরিবার ও সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার এবং অত্যন্ত মূল্যবান সম্পদ। তাঁদের দীর্ঘ জীবনের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর পাশাপাশি বার্ধক্যে একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বস্তিদায়ক জীবন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”

আরও পড়ুনঃ  স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

তিনি আরও উল্লেখ করেন, মানুষের গড় আয়ু বৃদ্ধির কারণে সমাজে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দিন দিন বাড়ছে। তাই প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, মানসিক সুস্থতা এবং সক্রিয় সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করা বর্তমান সময়ের দাবি।

আরও পড়ুনঃ  নাগরপুরে চোরের ছুরিকাঘাতে মজনু নিহত, আহত দুই প্রতিবেশী