Dhaka ০৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয় পড়ুয়া ঠাকুরগাঁওয়ের শান্ত বণিকের লাশ উদ্ধার সিলেটের গোয়াইনঘাটে

এম. ওমর হাসনাত, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট বিছানাকান্দি পর্যটন এলাকা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত বণিক এর মরদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার রাত ১০ টায়। নিহত শান্ত বণিক ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলাধীন ধনতলা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের ডাক্তার ক্ষিতীশ চন্দ্রের ছেলে।জানা গেছে, বিশ্ববিদ্যালয় ছুটিতে থাকায় ১৫ মে শুক্রবার বিকেল ৪টার দিকে সিলেটের গোয়াইনঘাটের বিছানাকান্দি পর্যটন কেন্দ্রে ঘুরতে যান শাবিপ্রবির শিক্ষার্থী শান্ত বণিক। সেখানে ভারত-বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ড সংলগ্ন একটি জলাশয়ে নিহত শান্ত বণিক সহ তার তিনজন বন্ধু গোসল করতে নেমেছিল। দুই বন্ধু পানি থেকে উঠলেও নিহত শান্ত বণিক জলাশয় থেকে উঠতে পারেননি।

আরও পড়ুনঃ  মাগুরায় স্পিড ব্রেকার পুনঃস্থাপন ও গতি নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন

অবশেষে, নিখোঁজের প্রায় সাড়ে ৪ ঘণ্টা পরে ১৫মে শুক্রবার রাত ১০ টার দিকে তার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে বলেন -নিহত শান্ত বণিক (শাবিপ্রবি) এর পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। রাত ১০ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি ঠাকুরগাঁওয়ে। যা সিলেট থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে। তার পরিবারের সদস্যদের আসতে বলা হয় নাই। সকল প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে লাশ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুনঃ  মাগুরায় র‍্যাবের অভিযানে অস্ত্র ও ককটেলসহ আটক ১

এদিকে শাবিপ্রবির শিক্ষার্থী শান্ত বণিকের এহেন মৃত্যুতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের বানিয়াপড়া গ্রামে নেমে এসেছে এক কালো শোকের ছায়া। নিহত শান্ত বণিকের আত্মীয় স্বজনদের কান্নার আহাজারিতে পুরো গ্রাম যেন দুঃখের ঝংকারে কেঁপে উঠছে।

আরও পড়ুনঃ  লামা-আলীকদম সড়কে তামাকবাহী ট্রাকের দৌরাত্ম্য, প্রাণহানির শঙ্কা
Tag :
জনপ্রিয় পোস্ট

বিশ্ববিদ্যালয় পড়ুয়া ঠাকুরগাঁওয়ের শান্ত বণিকের লাশ উদ্ধার সিলেটের গোয়াইনঘাটে

আপডেটের সময়: ১১:০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

এম. ওমর হাসনাত, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট বিছানাকান্দি পর্যটন এলাকা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত বণিক এর মরদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার রাত ১০ টায়। নিহত শান্ত বণিক ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলাধীন ধনতলা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের ডাক্তার ক্ষিতীশ চন্দ্রের ছেলে।জানা গেছে, বিশ্ববিদ্যালয় ছুটিতে থাকায় ১৫ মে শুক্রবার বিকেল ৪টার দিকে সিলেটের গোয়াইনঘাটের বিছানাকান্দি পর্যটন কেন্দ্রে ঘুরতে যান শাবিপ্রবির শিক্ষার্থী শান্ত বণিক। সেখানে ভারত-বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ড সংলগ্ন একটি জলাশয়ে নিহত শান্ত বণিক সহ তার তিনজন বন্ধু গোসল করতে নেমেছিল। দুই বন্ধু পানি থেকে উঠলেও নিহত শান্ত বণিক জলাশয় থেকে উঠতে পারেননি।

আরও পড়ুনঃ  লামা-আলীকদম সড়কে তামাকবাহী ট্রাকের দৌরাত্ম্য, প্রাণহানির শঙ্কা

অবশেষে, নিখোঁজের প্রায় সাড়ে ৪ ঘণ্টা পরে ১৫মে শুক্রবার রাত ১০ টার দিকে তার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে বলেন -নিহত শান্ত বণিক (শাবিপ্রবি) এর পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। রাত ১০ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি ঠাকুরগাঁওয়ে। যা সিলেট থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে। তার পরিবারের সদস্যদের আসতে বলা হয় নাই। সকল প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে লাশ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুনঃ  রংপুর শিশু হাসপাতাল চকচকে ভবন, শূন্য জনবল

এদিকে শাবিপ্রবির শিক্ষার্থী শান্ত বণিকের এহেন মৃত্যুতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের বানিয়াপড়া গ্রামে নেমে এসেছে এক কালো শোকের ছায়া। নিহত শান্ত বণিকের আত্মীয় স্বজনদের কান্নার আহাজারিতে পুরো গ্রাম যেন দুঃখের ঝংকারে কেঁপে উঠছে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে অপমৃত্যু : ২