Dhaka ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অনিয়মের অভিযোগে ফুলবাড়ী সমাজসেবা অফিস পরিদর্শনে এমপি ড. আতিক মুজাহিদ পতেঙ্গা প্রাইম এগ্রোতে সুলভে গরু-ছাগল বিক্রয় করা হচ্ছে জামালপুরের মাদারগঞ্জে, নারী সহ ৩ মাদক ব্যবসায়ী আটক পন্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপিঠে গীতা প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন নলছিটিতে শ্রমিক দল নেতা মিজানের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা রামিশা হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জমজমাট জিনজিরা পশুর হাট: শুরু হয়েছে কোরবানির পশু কেনাবেচা রাসিক সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী যৌথ মানবিক সহায়তা পরিকল্পনায় স্থানীয়দের জন্য বরাদ্দ ৫% আর রোহিঙ্গাদের বরাদ্দ  ৯৫% হয়েছে

বাঘায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন (স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় গ্রাম আদালত বিষয়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে , স্বল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে , এই প্রতিপাদ্যকে সামনে রেখে , বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় বাঘা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শাম্মী আক্তার। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা (ডলি), অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কয়েক দফা স্থগিত হওয়ার পর ২৩ মে চিটাগাং চেম্বার অব কমার্সের নির্বাচনের তারিখ ঘোষণা

কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের জন্য দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তির একটি কার্যকর মাধ্যম। ইউনিয়ন পর্যায়ে এ বিষয়ে আরও বেশি প্রচার-প্রচারণা চালানো হলে সাধারণ মানুষ আদালতমুখী জটিলতা এড়িয়ে দ্রুত বিরোধ নিষ্পত্তির সুযোগ পাবেন , অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালত বাঘা উপজেলার সমন্বয়কারী পরিতোষ চন্দ্র।  এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বাঘা উপজেলায় গ্রাম আদালতে মোট ৫৬৫টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৫৫৮টি মামলা নিষ্পত্তি হয়েছে, ৭টি মামলা চলমান রয়েছে।স্থানীয় বিচার ব্যবস্থায় গ্রাম আদালতের কার্যকারিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এ সাফল্যকে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
Tag :
জনপ্রিয় পোস্ট

অনিয়মের অভিযোগে ফুলবাড়ী সমাজসেবা অফিস পরিদর্শনে এমপি ড. আতিক মুজাহিদ

বাঘায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৬:০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬