Dhaka ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৫টি মোবাইল জব্দ দক্ষিণ গফরগাঁওয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে চিলমারী উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪। লুণ্ঠিত স্বর্ণ বিক্রির ৮৮ লাখ টাকা উদ্ধার কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন মুরাদনগর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতিকালে সভাপতি ও সাধারণ সম্পাদক আটক দীঘিনালায় সংঘরত্ন বৌদ্ধ বিহারে ৫৩তম কঠিন চীবরদান অনুষ্ঠিত আশুলিয়ায় ছাত্র জনতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেপ্তার

দেশের এক ইঞ্চি ভূমির ওপরও কাউকে আগ্রাসন চালাতে দেয়া হবে না: ড. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান। আজ শুক্রবার সকালে নেত্রকোণায় সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরও বলেন, দেশের এক ইঞ্চি ভূমির ওপরও কাউকে আগ্রাসন চালাতে দেয়া হবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক ইঞ্চিও ছাড় দেব না। জামায়াত আমীর বলেন, দেশের সীমান্ত রক্ষার দায়িত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রয়েছে। তবে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে শুধু বিজিবি নয়, দেশের প্রতিটি নাগরিকও দেশপ্রেম নিয়ে সীমান্তে দাঁড়াবে। বিজিবি থাকবে অস্ত্র নিয়ে, আর জনগণ থাকবে দেশপ্রেম নিয়ে।

আরও পড়ুনঃ  নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে: মামুনুল হক

ড. শফিকুর রহমান আরও বলেন, দেশের স্বাধীনতা, সীমান্ত ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় স্বার্থের বিষয়ে কোনো আপসের সুযোগ নেই। জেলা জামায়াতের আমীর মাওলানা ছাদেক আহমেদ হারিছের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা, জামায়াতের ময়মনসিংহ অঞ্চলের পরিচালক মো. শাহাবুদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের পতেঙ্গায় ৭ মাসের পরোয়ানাভুক্ত মাদক ও অসামাজিক কার্যকলাপের মূল হোতা ‘মালা ভাবি’ গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৫টি মোবাইল জব্দ

দেশের এক ইঞ্চি ভূমির ওপরও কাউকে আগ্রাসন চালাতে দেয়া হবে না: ড. শফিকুর রহমান

আপডেটের সময়: ০৬:০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান। আজ শুক্রবার সকালে নেত্রকোণায় সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরও বলেন, দেশের এক ইঞ্চি ভূমির ওপরও কাউকে আগ্রাসন চালাতে দেয়া হবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক ইঞ্চিও ছাড় দেব না। জামায়াত আমীর বলেন, দেশের সীমান্ত রক্ষার দায়িত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রয়েছে। তবে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে শুধু বিজিবি নয়, দেশের প্রতিটি নাগরিকও দেশপ্রেম নিয়ে সীমান্তে দাঁড়াবে। বিজিবি থাকবে অস্ত্র নিয়ে, আর জনগণ থাকবে দেশপ্রেম নিয়ে।

আরও পড়ুনঃ  নির্মাণের নয় বছর তালাবদ্ধ বরিশাল শিশু হাসপাতাল

ড. শফিকুর রহমান আরও বলেন, দেশের স্বাধীনতা, সীমান্ত ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় স্বার্থের বিষয়ে কোনো আপসের সুযোগ নেই। জেলা জামায়াতের আমীর মাওলানা ছাদেক আহমেদ হারিছের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা, জামায়াতের ময়মনসিংহ অঞ্চলের পরিচালক মো. শাহাবুদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  দক্ষিণ গফরগাঁওয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত