
শফিকুল গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ‘গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও অগ্রগতির ৪৮ বছর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৮ অক্টোবর (বুধবার) বিকাল ৩টায় কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজ মাঠে দক্ষিণ গফরগাঁও উপজেলা যুবদলের উদ্যোগে এক বিশাল আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। দক্ষিণ গফরগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: এমদাদুল হক (এমদাদ)-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) ১৫৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন বিএনপির সাবেক উপজেলার সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসাহাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুবদল সবসময় দেশের প্রয়োজনে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনেও যুব, ঐক্য ও প্রগতির ধারা বজায় রেখে দেশের গণতন্ত্র রক্ষা ও উন্নয়নে যুবদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” এর আগে, জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক করার লক্ষ্যে দক্ষিণ গফরগাঁও যুবদল নেতা মোশারফ হোসেন মানিকের নেতৃত্বে একটি বিশাল মিছিল কান্দিপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠের সভাস্থলে এসে মিলিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় যুবদলের সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দলের এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে দক্ষিণ গফরগাঁও যুবদলের নেতাকর্মীরা সম্পূর্ণ প্রস্তুত ছিল এবং কর্মসূচিতে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তা প্রমাণ করেছে। একই সাথে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল চেতনাকে ধারণ করে দলের সকল নেতাকর্মীকে আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর র্যালি বের করা হয়।
প্রতিবেদকের নাম 


















