Dhaka ০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত

দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ, টাইলস কোম্পানির রাস্তা বন্ধে বাড়ছে ভোগান্তি

মোঃ রাসেল রানা, ঘাটাইল প্রতিনিধি:
লক্ষিন্দর ইউনিয়নের মধুপুর চালা এলাকায় অবস্থিত একটি টাইলস কোম্পানির বিরুদ্ধে মুরগির বর্জ্য ফেলে পরিবেশ দূষণ এবং রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তির মধ্যে দিন কাটাতে হচ্ছে।
বৃহস্পতিবার ( ৭মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, কোম্পানির ভেতরে মুরগির বর্জ্য ফেলার কারণে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। দুর্গন্ধে আশপাশের বাড়িঘরে বসবাস করা কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এছাড়াও পাশের একটি মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনায়ও বিঘ্ন ঘটছে।
স্থানীয়দের দাবি, টাইলস কোম্পানির মাঝখান দিয়ে চলাচলের একটি গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখা হয়েছে। ফলে এলাকাবাসীকে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হচ্ছে, যা তাদের দৈনন্দিন চলাচলে দুর্ভোগ সৃষ্টি করেছে।
এ বিষয়ে ১৩ নং লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান বলেন, “দুর্গন্ধের বিষয়টি সত্য। টাইলস কোম্পানির মাঝখান দিয়ে যে রাস্তা রয়েছে, সেটি সরকারি ম্যাপভুক্ত রাস্তা। আমি সবসময় জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, “উক্ত টাইলস কোম্পানি ইউনিয়ন পরিষদ থেকে কোনো ধরনের ট্রেড লাইসেন্স ও অনাপত্তি পত্র নেয়নি। এছাড়াও টাইলস কোম্পানির নামে ভেতরে মাটি কাটা ও কৃষি কাজ পরিচালনা করে যাচ্ছে।”
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে পরিবেশ দূষণ বন্ধ, রাস্তা উন্মুক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ফরিদপুরে যৌনপল্লীর এক তরুণী কে আটক রাখার দায় তানিয়া আক্তার কে ১০ বছরের ‌ কারাদণ্ড দিয়েছে আদালত
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার

দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ, টাইলস কোম্পানির রাস্তা বন্ধে বাড়ছে ভোগান্তি

আপডেটের সময়: ০২:০০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

মোঃ রাসেল রানা, ঘাটাইল প্রতিনিধি:
লক্ষিন্দর ইউনিয়নের মধুপুর চালা এলাকায় অবস্থিত একটি টাইলস কোম্পানির বিরুদ্ধে মুরগির বর্জ্য ফেলে পরিবেশ দূষণ এবং রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তির মধ্যে দিন কাটাতে হচ্ছে।
বৃহস্পতিবার ( ৭মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, কোম্পানির ভেতরে মুরগির বর্জ্য ফেলার কারণে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। দুর্গন্ধে আশপাশের বাড়িঘরে বসবাস করা কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এছাড়াও পাশের একটি মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনায়ও বিঘ্ন ঘটছে।
স্থানীয়দের দাবি, টাইলস কোম্পানির মাঝখান দিয়ে চলাচলের একটি গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখা হয়েছে। ফলে এলাকাবাসীকে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হচ্ছে, যা তাদের দৈনন্দিন চলাচলে দুর্ভোগ সৃষ্টি করেছে।
এ বিষয়ে ১৩ নং লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান বলেন, “দুর্গন্ধের বিষয়টি সত্য। টাইলস কোম্পানির মাঝখান দিয়ে যে রাস্তা রয়েছে, সেটি সরকারি ম্যাপভুক্ত রাস্তা। আমি সবসময় জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, “উক্ত টাইলস কোম্পানি ইউনিয়ন পরিষদ থেকে কোনো ধরনের ট্রেড লাইসেন্স ও অনাপত্তি পত্র নেয়নি। এছাড়াও টাইলস কোম্পানির নামে ভেতরে মাটি কাটা ও কৃষি কাজ পরিচালনা করে যাচ্ছে।”
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে পরিবেশ দূষণ বন্ধ, রাস্তা উন্মুক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  জামালপুরে নারী অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড