Dhaka ০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্মৃতির জলযানের শেষ যাত্রা, নিলামে বিক্রি ‘বন কন্যা’ ও ‘বন রানী কাউনিয়ায় কেওয়াইএসডিওর নির্বাহী পরিষদে পরিবর্তন নতুন দায়িত্বে তিনজন মান্দায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সরকারি গাছ কেটে কাঠের সাঁকো নির্মাণ? সাঘাটায় ইউপি সদস্যের বিরুদ্ধে প্রশ্ন হোসেনপুরে মাসব্যাপী ওরাল কলেরা টিকাদান শুরু বাংলাদেশের ক্রান্তিলগ্নে তারেক রহমান হাল ধরেছেন: মঈন খান মানিকগঞ্জে আখের ঐতিহ্য সংকটে সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ‘শক্তিশালী অবস্থানে’ থেকে যুদ্ধ শেষ করতে চান ইরানের প্রেসিডেন্ট কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ

উপবন এক্সপ্রেসে হঠাৎ অসুস্থ হয়ে বরমচালের যাত্রীর মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ২৮ সময় দেখুন

আহমেদ আক্তার রানা কুলাউড়া উপজেলা প্রতিনিধি: সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেসে হঠাৎ অসুস্থ হয়ে মো. জসিম উদ্দিন নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোর ৫টার দিকে চলন্ত ট্রেনের একটি বগিতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। জানা গেছে, সিলেট থেকে ঢাকার উদ্দেশে উপবন এক্সপ্রেসে যাত্রা করছিলেন জসিম উদ্দিন। পথিমধ্যে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় সহযাত্রীরা তাকে ঘিরে ধরে সহযোগিতা ও সেবা-শুশ্রূষার চেষ্টা করেন। তবে কিছুক্ষণের মধ্যেই ট্রেনের ভেতর তার মৃত্যু হয়। সহযাত্রীদের বরাতে জানা যায়, জসিম উদ্দিন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। তার সঙ্গে থাকা ব্যাগে বিভিন্ন ধরনের ওষুধও পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, তিনি আগে থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

আরও পড়ুনঃ  দীপেন দেওয়ানের পর সাচিং প্রু জেরী: পাহাড়ের রাজনীতিতে নতুন অধ্যায়, তিন জেলায় নতুন প্রত্যাশা

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়। পরে কমলাপুর রেলওয়ে থানার কর্মকর্তারা মরদেহটি হেফাজতে নেন। বর্তমানে মরদেহটি কমলাপুরে রয়েছে বলে জানা গেছে। নিহত জসিম উদ্দিনের পিতা মৃত মুসলিম উল্লাহ এবং মাতা মৃত পাখি বেগম। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের মহলাল-রফিনগর গ্রামে। চলন্ত ট্রেনে হঠাৎ এক যাত্রীর এমন মৃত্যুতে সহযাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে বিষপ্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ৫ লাখ টাকা ক্ষতির আশঙ্কা
Tag :
জনপ্রিয় পোস্ট

স্মৃতির জলযানের শেষ যাত্রা, নিলামে বিক্রি ‘বন কন্যা’ ও ‘বন রানী

উপবন এক্সপ্রেসে হঠাৎ অসুস্থ হয়ে বরমচালের যাত্রীর মৃত্যু

আপডেটের সময়: ০৪:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

আহমেদ আক্তার রানা কুলাউড়া উপজেলা প্রতিনিধি: সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেসে হঠাৎ অসুস্থ হয়ে মো. জসিম উদ্দিন নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোর ৫টার দিকে চলন্ত ট্রেনের একটি বগিতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। জানা গেছে, সিলেট থেকে ঢাকার উদ্দেশে উপবন এক্সপ্রেসে যাত্রা করছিলেন জসিম উদ্দিন। পথিমধ্যে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় সহযাত্রীরা তাকে ঘিরে ধরে সহযোগিতা ও সেবা-শুশ্রূষার চেষ্টা করেন। তবে কিছুক্ষণের মধ্যেই ট্রেনের ভেতর তার মৃত্যু হয়। সহযাত্রীদের বরাতে জানা যায়, জসিম উদ্দিন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। তার সঙ্গে থাকা ব্যাগে বিভিন্ন ধরনের ওষুধও পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, তিনি আগে থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

আরও পড়ুনঃ  পরকীয়ার জেরে যুবদল নেতা সুজন হত্যা স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়। পরে কমলাপুর রেলওয়ে থানার কর্মকর্তারা মরদেহটি হেফাজতে নেন। বর্তমানে মরদেহটি কমলাপুরে রয়েছে বলে জানা গেছে। নিহত জসিম উদ্দিনের পিতা মৃত মুসলিম উল্লাহ এবং মাতা মৃত পাখি বেগম। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের মহলাল-রফিনগর গ্রামে। চলন্ত ট্রেনে হঠাৎ এক যাত্রীর এমন মৃত্যুতে সহযাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ