Dhaka ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লক্ষ্মীপুরে সাংবাদিকতার নতুন দিগন্তে চন্দ্রগঞ্জ রিপোর্টার্স ক্লাবের প্রশিক্ষণ কর্মশালা স্মৃতির জলযানের শেষ যাত্রা, নিলামে বিক্রি ‘বন কন্যা’ ও ‘বন রানী কাউনিয়ায় কেওয়াইএসডিওর নির্বাহী পরিষদে পরিবর্তন নতুন দায়িত্বে তিনজন মান্দায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সরকারি গাছ কেটে কাঠের সাঁকো নির্মাণ? সাঘাটায় ইউপি সদস্যের বিরুদ্ধে প্রশ্ন হোসেনপুরে মাসব্যাপী ওরাল কলেরা টিকাদান শুরু বাংলাদেশের ক্রান্তিলগ্নে তারেক রহমান হাল ধরেছেন: মঈন খান মানিকগঞ্জে আখের ঐতিহ্য সংকটে সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ‘শক্তিশালী অবস্থানে’ থেকে যুদ্ধ শেষ করতে চান ইরানের প্রেসিডেন্ট

মান্দায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর মান্দায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। মান্দা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহারুল ইসলামের সভাপতিত্বে এবং মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা কৃষক দলের সভাপতি এমদাদুল হক সুলতান, স্বেচ্ছাসেবক দলের নুরুল হক, তালহা জুবায়ের ও শামীম হোসেন।

আরও পড়ুনঃ  উপবন এক্সপ্রেসে হঠাৎ অসুস্থ হয়ে বরমচালের যাত্রীর মৃত্যু

এ ছাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক, ছাত্রনেতা রিসালাত ই সাজিদ, সাবেক ছাত্রনেতা নূরবক্স মণ্ডল, মুস্তাফিজুর রহমান ফিরোজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের ৪৬ বছরের পথচলা ও সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং দলীয় আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
Tag :
জনপ্রিয় পোস্ট

লক্ষ্মীপুরে সাংবাদিকতার নতুন দিগন্তে চন্দ্রগঞ্জ রিপোর্টার্স ক্লাবের প্রশিক্ষণ কর্মশালা

মান্দায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেটের সময়: ০৭:৪৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর মান্দায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। মান্দা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহারুল ইসলামের সভাপতিত্বে এবং মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা কৃষক দলের সভাপতি এমদাদুল হক সুলতান, স্বেচ্ছাসেবক দলের নুরুল হক, তালহা জুবায়ের ও শামীম হোসেন।

আরও পড়ুনঃ  মান্দায় ঔষুধ ও সারের অনিয়মে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা