Dhaka ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আজকের জনবাণীতে সংবাদ প্রকাশের পর ৩ শিক্ষিকাকে শোকজ জৈন্তাপুরে ভুগলিখাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী  জয়পুরহাটের ক্ষেতলালে উদ্বোধন হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর নেতৃবৃন্দের সাথে ইউকে বাংলা প্রেসক্লাবের সদস্য আমিনুর চৌধুরী শুভেচ্ছা বিনিময়   কোম্পানীগঞ্জে ইউএনও’র সহকারীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ পার্বত্য সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী মাধবী মারমা লামায় পর্যটন শিল্পের প্রসারে হোটেল ও রিসোর্ট কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শুরু গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: নীলফামারীতে ১৬৫ পিচ ইয়াবা উদ্ধার, আটক ২ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ায় তারেক রহমান, সিরাজগঞ্জে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

লামায় পর্যটন শিল্পের প্রসারে হোটেল ও রিসোর্ট কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শুরু

মোঃ রাসেল, বিষেশ প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় পর্যটন শিল্পের মানোন্নয়ন ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে আজ থেকে শুরু হয়েছে “হোটেল ও রিসোর্ট কর্মীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ”। উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালিত হচ্ছে।

আজ সকালে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (প্রশাসন ও অর্থ) এবং সরকারের যুগ্মসচিব জনাব আবু সেলিম মাহমুদ-উল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মঈন উদ্দিন।

আরও পড়ুনঃ  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্মরণে বিএনপির উদ্যোগে ম্রো কমপ্লেক্সে ক্রীড়া সামগ্রী ও খাবার বিতরণ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লামা রিসোর্ট মালিক সমিতির সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম। বক্তারা তাদের বক্তব্যে লামার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষ জনশক্তির গুরুত্বের ওপর জোর দেন।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

এবারের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোঃ লোকমান হোসেন এবং জনাব মোঃ রুবেল। তারা উভয়েই আন্তর্জাতিক মানের হসপিটালিটি ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ এবং বিশ্বের বিভিন্ন নামী ৫-তারকা হোটেলে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন। তাদের এই অভিজ্ঞতা স্থানীয় কর্মীদের আধুনিক সেবা নিশ্চিত করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  আফমি প্লাজা ঈদ বিক্রয় উৎসব, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন

উপজেলা প্রশাসন ও আয়োজকদের মতে, লামার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা দেশি-বিদেশি পর্যটকদের জন্য উন্নত আবাসন ও সেবা নিশ্চিত করা এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। কর্মীদের এই দক্ষতা বৃদ্ধির ফলে লামা উপজেলার পর্যটন শিল্পে নতুন প্রাণচাঞ্চল্য আসবে এবং স্থানীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

আজকের জনবাণীতে সংবাদ প্রকাশের পর ৩ শিক্ষিকাকে শোকজ

লামায় পর্যটন শিল্পের প্রসারে হোটেল ও রিসোর্ট কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আপডেটের সময়: ০২:১৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মোঃ রাসেল, বিষেশ প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় পর্যটন শিল্পের মানোন্নয়ন ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে আজ থেকে শুরু হয়েছে “হোটেল ও রিসোর্ট কর্মীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ”। উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালিত হচ্ছে।

আজ সকালে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (প্রশাসন ও অর্থ) এবং সরকারের যুগ্মসচিব জনাব আবু সেলিম মাহমুদ-উল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মঈন উদ্দিন।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লামা রিসোর্ট মালিক সমিতির সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম। বক্তারা তাদের বক্তব্যে লামার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষ জনশক্তির গুরুত্বের ওপর জোর দেন।

আরও পড়ুনঃ  সুন্দরবন সংরক্ষণে যুব সমাজকে ভূমিকা পালন করার আহবান 

এবারের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোঃ লোকমান হোসেন এবং জনাব মোঃ রুবেল। তারা উভয়েই আন্তর্জাতিক মানের হসপিটালিটি ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ এবং বিশ্বের বিভিন্ন নামী ৫-তারকা হোটেলে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন। তাদের এই অভিজ্ঞতা স্থানীয় কর্মীদের আধুনিক সেবা নিশ্চিত করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  সবুজে গড়ি আগামীর পৃথিবী: নীলফামারীর ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর বৃক্ষরোপণ কর্মসূচি