Dhaka ১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শনির আখড়া জিয়া সরণি রুটে ময়লার স্তূপ: চরম দুর্ভোগে পথচারী ও এলাকাবাসী সমবায়কে উপেক্ষা করে পল্লী উন্নয়ন নয়: জাতীয় পল্লী উন্নয়ন দিবস কমিটিতে ইউসিসিএ সভাপতিদের বাদ দেওয়া কেন উদ্বেগজনক কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, ছয় মাসের শিশুকে নিয়ে দিশেহারা পুত্রবধূ বগুড়া শহর বাইপাস করে নতুন রেলপথের উদ্যোগ কেন্দুয়ায় ৫শ টাকা পাওনার বিরোধে একজনকে কুপিয়ে হত্যা! মা-ছেলে আটক পবায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদারগঞ্জে নিজ ঘরে বিষাক্ত সাপের কামড়ে, ছোট্ট শিশুর মৃত্যু ধমকিয়ে-পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১৮৮ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ মরণোত্তরভাবে প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে পদক গ্রহণ করেছেন তার নাতনি জাইমা রহমান। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে এই পদক তুলে দেওয়া হয়। জাতীয় জীবনে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের স্বাধীনতা পুরস্কারে খালেদা জিয়াকে সম্মাননা দেওয়া হয়েছে। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা এবং দেশগঠনে তার অবদান বিবেচনায় এই স্বীকৃতি দেওয়া হয় বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পদক তুলে দেন, যেখানে জাইমা রহমান উপস্থিত থেকে তা গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগ, পাহাড়ের রাজনীতিতে নতুন আলোচনা

একই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা, জনপ্রশাসন ও পরিবেশ সংরক্ষণসহ নানা খাতে অবদান রাখা ব্যক্তিরা রয়েছেন। কয়েকজনকে মরণোত্তরভাবে সম্মানিত করা হয়েছে পুরস্কারপ্রাপ্তদের তালিকায় আরও রয়েছেন মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল, সাহিত্যে আশরাফ সিদ্দিকী, সংস্কৃতিতে হানিফ সংকেত, সংগীতে বশীর আহমেদ, ক্রীড়ায় জোবেরা রহমান লিনু এবং সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ অনেকে।

আরও পড়ুনঃ  ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র। স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এবারের তালিকায় বিভিন্ন খাতের অবদানকে গুরুত্ব দিয়ে নির্বাচন করা হয়েছে, যা রাষ্ট্রীয় স্বীকৃতির ধারাবাহিকতাকে আরও বিস্তৃত করেছে।

আরও পড়ুনঃ  বিএনপির অশিক্ষিত ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত: আসিফ মাহমুদ
Tag :
জনপ্রিয় পোস্ট

শনির আখড়া জিয়া সরণি রুটে ময়লার স্তূপ: চরম দুর্ভোগে পথচারী ও এলাকাবাসী

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

আপডেটের সময়: ০৭:৫৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ মরণোত্তরভাবে প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে পদক গ্রহণ করেছেন তার নাতনি জাইমা রহমান। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে এই পদক তুলে দেওয়া হয়। জাতীয় জীবনে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের স্বাধীনতা পুরস্কারে খালেদা জিয়াকে সম্মাননা দেওয়া হয়েছে। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা এবং দেশগঠনে তার অবদান বিবেচনায় এই স্বীকৃতি দেওয়া হয় বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পদক তুলে দেন, যেখানে জাইমা রহমান উপস্থিত থেকে তা গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  বিদ্যুতের দাম বাড়লো

একই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা, জনপ্রশাসন ও পরিবেশ সংরক্ষণসহ নানা খাতে অবদান রাখা ব্যক্তিরা রয়েছেন। কয়েকজনকে মরণোত্তরভাবে সম্মানিত করা হয়েছে পুরস্কারপ্রাপ্তদের তালিকায় আরও রয়েছেন মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল, সাহিত্যে আশরাফ সিদ্দিকী, সংস্কৃতিতে হানিফ সংকেত, সংগীতে বশীর আহমেদ, ক্রীড়ায় জোবেরা রহমান লিনু এবং সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ অনেকে।

আরও পড়ুনঃ  ​নয়া পল্টনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ