
কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব’-এর ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিকেলে উপজেলার একটি স্থানীয় রেস্টুরেন্টে সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের সভাপতি এ.এইচ.এম মান্নান মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি মেছবাহ উদ্দিন ও মো. আল ইমরান। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে দৈনিক ভোরের ডাক’র প্রতিনিধি এএইচএম মান্নান মুন্নাকে সভাপতি এবং দৈনিক আমার সংবাদ’র প্রতিনিধি এম.এস. আরমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন,সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক নবচেতনা’র প্রতিনিধি মেছবাহ উদ্দিন, সহ-সভাপতি পদে দৈনিক যায়যায়দিন’র প্রতিনিধি সোহরাব হোসেন বাবর ও দৈনিক জাহান’র প্রতিনিধি মোহাম্মদ উল্যাহ মিরাজ, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের আলো’র প্রতিনিধি শাহাদাত হোসেন,
সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক রুপালী বাংলাদেশ’র প্রতিনিধি হিমেল আহমেদ, কোষাধ্যক্ষ পদে দৈনিক জনতার খবর’র প্রতিনিধি সৈয়দ রহিম উল্যাহ মহসিন, দপ্তর সম্পাদক পদে দৈনিক আজকের জনবানী’র প্রতিনিধি আবদুল আজিজ সায়েম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাসিক নবজ্যোতির সম্পাদক আল এমরান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক দেশ বুলেটিন’র প্রতিনিধি ইব্রাহিম সায়েম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সাপ্তাহিক সিটিজি নিউজ’র প্রতিনিধি সঞ্জয় ভৌমিক এবং সমাজকল্যাণ সম্পাদক পদে দৈনিক জনবানী’র প্রতিনিধি ওয়াহিদুর রহমান। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন অজয় কুমার আচার্য, বিমল চন্দ্র মজুমদার ও শাহাদাত হোসেন রাসেল। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও পেশাদারিত্বের সাথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিবেদকের নাম 























