Dhaka ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুব সমাজের আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে জিটি গ্রুপের মতবিনিময় সভা: প্রধান অতিথি প্রতিমন্ত্রী পুতুল ডামুড্যায় কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে বক্তব্যের প্রতিবাদে ভেদরগঞ্জে বিএনপির বিক্ষোভ ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং কমিটি ঘোষণা: সভাপতি – আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক ইমরান ফরিদপুরের নগরকান্দায় চরযশোরদী ইউনিয়নে লটারির মাধ্যমে নারী কর্মী নিয়োগ পবায় নিজ বাড়ির ছাদে ছুরিকাঘাতে কৃষক খুন কাশফুলে সেজেছে বাঁশখালীর গন্ডামারা, মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা গোবিন্দগঞ্জে ডিবির অভিযান, ৫০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার বরেণ্য কবি-সাহিত্যিক ও গুণীজনদের মিলনমেলায় মুখরিত ধুনট মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে হিজলায় সংঘর্ষ, গুলিতে জেলে নিহত, আহত ৫ মানবপাচার ইয়াবা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় করণীয় শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা সভা

নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. জুবাইদা রহমান। সরকার নারীদের শিক্ষা অবৈতনিক করার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। আজ রবিবার দুপুরে রাজধানীর মুক্তিযুদ্ধ যাদুঘরে আগারগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  বদলির দুই মাস পরও অবমুক্ত নন সাজেদুল, কার্যকর হচ্ছে না ভূমি সংস্কার বোর্ডের আদেশ?

 

জুবাইদা রহমান বলেন, “যে জাতির নারীরা এগিয়ে যায়, সেই জাতিই এগিয়ে যায়। বর্তমান সরকার কন্যাশিশুর অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর। নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেওয়া হবে। দেশের প্রতিটি শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তিনি আরো বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে নারীর নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের দেশ। অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, “বাংলাদেশে প্রথম নারী বিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনিই প্রথম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নারীদের অন্তর্ভুক্ত করেন এবং নারীদের জন্য ২০ শতাংশ কোটা চালু করেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের পতেঙ্গায় ৭ মাসের পরোয়ানাভুক্ত মাদক ও অসামাজিক কার্যকলাপের মূল হোতা ‘মালা ভাবি’ গ্রেপ্তার

 

তিনি জানান, এসব উদ্যোগের ফলেই বর্তমানে মেডিকেল কলেজে শিক্ষার্থীদের প্রায় ৬২ শতাংশই নারী। জাহিদ হোসেন আরো বলেন, অধিকার সবার জন্য। গণতন্ত্রের আড়ালেও স্বৈরাচার থাকতে পারে, যা আমরা বিগত সরকারের আমলে দেখেছি। দীর্ঘদিন আমরা অধিকারবঞ্চিত ছিলাম বলেই এখনো নারী অধিকার নিয়ে কথা বলতে হয়। আমরা এমন একটি দেশ চাই, যেখানে নারীর অধিকার নিয়ে আলাদা করে কথা বলতে হবে না।

আরও পড়ুনঃ  এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা
Tag :
জনপ্রিয় পোস্ট

যুব সমাজের আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে জিটি গ্রুপের মতবিনিময় সভা: প্রধান অতিথি প্রতিমন্ত্রী পুতুল

নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: জুবাইদা রহমান

আপডেটের সময়: ০৬:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. জুবাইদা রহমান। সরকার নারীদের শিক্ষা অবৈতনিক করার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। আজ রবিবার দুপুরে রাজধানীর মুক্তিযুদ্ধ যাদুঘরে আগারগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে: মামুনুল হক

 

জুবাইদা রহমান বলেন, “যে জাতির নারীরা এগিয়ে যায়, সেই জাতিই এগিয়ে যায়। বর্তমান সরকার কন্যাশিশুর অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর। নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেওয়া হবে। দেশের প্রতিটি শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তিনি আরো বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে নারীর নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের দেশ। অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, “বাংলাদেশে প্রথম নারী বিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনিই প্রথম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নারীদের অন্তর্ভুক্ত করেন এবং নারীদের জন্য ২০ শতাংশ কোটা চালু করেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদার আহ্বান

 

তিনি জানান, এসব উদ্যোগের ফলেই বর্তমানে মেডিকেল কলেজে শিক্ষার্থীদের প্রায় ৬২ শতাংশই নারী। জাহিদ হোসেন আরো বলেন, অধিকার সবার জন্য। গণতন্ত্রের আড়ালেও স্বৈরাচার থাকতে পারে, যা আমরা বিগত সরকারের আমলে দেখেছি। দীর্ঘদিন আমরা অধিকারবঞ্চিত ছিলাম বলেই এখনো নারী অধিকার নিয়ে কথা বলতে হয়। আমরা এমন একটি দেশ চাই, যেখানে নারীর অধিকার নিয়ে আলাদা করে কথা বলতে হবে না।

আরও পড়ুনঃ  প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান ডিসি জাহিদুল