Dhaka ০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু কেরানীগঞ্জে ফার্নিচার শোরুমের ৩ তলা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হোসেনপুরের উন্নয়নে কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক সোহানা নাসরিনের বৈঠক শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টঃ উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদ গঠিত বৃষ্টি ছাড়াই বজ্রপাত, ঠাকুরগাঁওয়ে গরুর মৃত্যু মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়কারী আটক গোবিন্দগঞ্জে মাদকসহ ২ জন কে ৩৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড অর্থ আত্মসাতের অভিযোগে বগুড়ার সাবেক পৌর প্রশাসক রাজিয়া সুলতানার বিরুদ্ধে তদন্তের নির্দেশ ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক কাউনিয়ার কুর্শায় নারী কৃষকদের উৎপাদিত দেশি হাঁস-মুরগি ও ডিমের হাট উদ্বোধন

বহুমুখী সংকটে উপসাগরীয় দেশগুলোর

নিজস্ব প্রতিবেদকঃ  বহুমুখী সংকটে উপসাগরীয় দেশগুলোর প্রবাসী বাংলাদেশিরা ইসরায়েল–যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় চরম অস্থিরতা বিরাজ করছে বিশ্বে। উপসাগরীয় ছয়টি দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকায় সংঘাত ছড়িয়েছে মধ্যপ্রাচ্যেও। নিরাপত্তা, জ্বালানি ও শ্রমবাজারে বাড়ছে অনিশ্চয়তা। সরাসরি প্রভাব পড়ছে এ অঞ্চলে কর্মরত বাংলাদেশি শ্রমিকের ওপর। বহুমুখী সংকটে দেশগুলোতে থাকা লাখ লাখ কর্মী। খোঁজ নিয়ে জানা যায়, এরই মধ্যে যুদ্ধের প্রভাবে দুবাইয়ে একজন ও বাহরাইনে একজন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া বহু বাংলাদেশি কর্মী উপসাগরীয় দেশগুলোতে উড়োজাহাজের টিকিট কেটেও দেশে আসতে পারছেন না। আবার বাংলাদেশে ছুটিতে এসে বিপাকে পড়েছেন বহু কর্মী। বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের বড় অংশ কাজ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনে। এই ছয়টি দেশেই যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে। সবশেষ ২০২৫ সালে এই দেশগুলোতে শ্রমিক গেছে ৯ লাখ ১৯ হাজার ৪৩৫ জন। বিএমইটির একটি সূত্র বলছে, এই ছয়টি দেশে বর্তমানে ৬০ লাখের বেশি শ্রমিক বর্তমানে কাজ করছেন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক অবস্থা বুঝে কিছুদিন পর হয়তো সেটা টের পাওয়া যাবে। তবে আশা করছি, আমাদের শ্রমিকরা দীর্ঘমেয়াদে খুব বেশি সংকটে পড়বে না। এর আগে কোভিডেও এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।

আরও পড়ুনঃ  ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু ছেলে সেই যুগ্মসচিবকে প্রত্যাহার

এখন সাময়িক রেমিট্যান্সে প্রভাব পড়তে পারে।-অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে এসেছেন আরব আমিরাত প্রবাসী রেজাউল করিম। তিন মাসের ছুটি শেষে চলতি (মার্চ) মাসের ১ তারিখ ফিরতি ফ্লাইট ছিল তার। জাগো নিউজকে বলেন, ‘হঠাৎ ফ্লাইট বন্ধ হওয়ায় ঢাকা থেকে ফিরে আসতে হয়েছে। এখন আবার কবে তারা পুনরায় ডেট দেবে কিছুই জানি না। সবার সঙ্গে কথা বলে জানলাম, অন্তত ১৫ থেকে ২০ দিন লাগতে পারে। টাকা-পয়সাও শেষ হয়ে গেছে, ঋণ করে চলছি। কাতারের প্রবাসী বিজয় তালুকদার জাগো নিউজকে বলেন, ‘আমার আকামার মেয়াদ শেষ হবে মার্চের ২০ তারিখ। এ সময়ের আগে যেতে না পারলে আমি ভিসা রিনিউ করতে পারবো না। পরে অবৈধ হয়ে যাবো। এক্ষেত্রে কোম্পানি যদি মেয়াদ না বাড়ায় আমরা বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবো।’ এদিকে মধ্যপ্রাচ্যে থাকা শ্রমিকরা জানান, বাইরে যারা ক্লিনারের কাজ করেন তারা নিরাপত্তা শঙ্কায় আছেন। এছাড়া হোটেল-রেস্তোরাঁ কিংবা কারখানা ও বাসাবাড়িতে কাজে থাকা কর্মীরা নির্বিঘ্নে কাজ করলেও ছুটি নেই। মধ্যপ্রাচ্যে থাকা বেশ কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, দুজন শ্রমিক নিহত হওয়ার পর ভয় ও শঙ্কা বেড়েছে।

আরও পড়ুনঃ  বিদ্যুতের দাম বাড়লো

তবে সবাই তাদের ডিউটি পালন করছেন নির্বিঘ্নে। এদিকে বিদেশে থাকা বহু শ্রমিক দেশে ঈদ উদযাপনের জন্য আগে থেকে বেশি দামে টিকিট কেটে রেখেছেন। যুদ্ধের কারণে তাদের ঈদের আগে দেশে আসা প্রায় অনিশ্চিত। বাহরাইনে থাকা বাংলাদেশি প্রবাসী রিয়াদ হোসেন বলেন এখন পর্যন্ত ভালো আছি। তবে কাজের সময় ছাড়া কম সময়ই বাইরে যাওয়া হয়। ঈদ আসছে। দেশে বড় অংকের টাকা পাঠাতে পারছি না। ব্যাংকে যাওয়া ঝামেলা, বিকাশে বেশি টাকা পাঠানোও ঝামেলা। বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘ হলে নির্মাণ, অবকাঠামো ও সেবা খাতে প্রকল্পের গতি কমে যেতে পারে। এতে নিম্ন ও আধাদক্ষ শ্রমিকরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বেন। কাজের সময় কমানো, ওভারটাইম বন্ধ হওয়া কিংবা চুক্তি নবায়ন না হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে শ্রমিকদের আয় কমে যেতে পারে। তারা বলছেন, উপসাগরীয় অঞ্চলে কর্মসংস্থান সংকুচিত হলে দেশে পাঠানো টাকার পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে গ্রামীণ অর্থনীতি, ভোগব্যয় ও ব্যাংকিং খাতে তারল্যে চাপ তৈরি হতে পারে। অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীরবলেন,পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

আরও পড়ুনঃ  পতেঙ্গায় অবৈধ টমটমের দাপট ও লক্ষ টাকার টোকেন বাণিজ্য

মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক অবস্থা বুঝে কিছুদিন পর হয়তো সেটা টের পাওয়া যাবে। তবে আশা করছি, আমাদের শ্রমিকরা দীর্ঘমেয়াদে খুব বেশি সংকটে পড়বে না। এর আগে কোভিডেও এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এখন সাময়িক রেমিট্যান্সে প্রভাব পড়তে পারে। তিনি বলেন, ‘দেশের মানুষ ভিন্ন পথে টাকা পাঠাতে অভ্যস্ত। তবে যুদ্ধটা আরও কিছুদিন বাড়লে আগামী দু-তিন মাস আমাদের কর্মী যাওয়ার সংখ্যা অনেক কমে যাবে। তবে যারা এখন ইকামাসহ নিয়োগপত্র বর্ধিত করার নানান ঝামেলায় ভুগছেন তাদের সমস্যা এসব দেশ করে দিতে হবে। এক্ষেত্রে আমাদের হাইকমিশনকে আন্তরিক আচরণ করতে হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

বহুমুখী সংকটে উপসাগরীয় দেশগুলোর

আপডেটের সময়: ০৮:২৮:০০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ  বহুমুখী সংকটে উপসাগরীয় দেশগুলোর প্রবাসী বাংলাদেশিরা ইসরায়েল–যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় চরম অস্থিরতা বিরাজ করছে বিশ্বে। উপসাগরীয় ছয়টি দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকায় সংঘাত ছড়িয়েছে মধ্যপ্রাচ্যেও। নিরাপত্তা, জ্বালানি ও শ্রমবাজারে বাড়ছে অনিশ্চয়তা। সরাসরি প্রভাব পড়ছে এ অঞ্চলে কর্মরত বাংলাদেশি শ্রমিকের ওপর। বহুমুখী সংকটে দেশগুলোতে থাকা লাখ লাখ কর্মী। খোঁজ নিয়ে জানা যায়, এরই মধ্যে যুদ্ধের প্রভাবে দুবাইয়ে একজন ও বাহরাইনে একজন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া বহু বাংলাদেশি কর্মী উপসাগরীয় দেশগুলোতে উড়োজাহাজের টিকিট কেটেও দেশে আসতে পারছেন না। আবার বাংলাদেশে ছুটিতে এসে বিপাকে পড়েছেন বহু কর্মী। বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের বড় অংশ কাজ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনে। এই ছয়টি দেশেই যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে। সবশেষ ২০২৫ সালে এই দেশগুলোতে শ্রমিক গেছে ৯ লাখ ১৯ হাজার ৪৩৫ জন। বিএমইটির একটি সূত্র বলছে, এই ছয়টি দেশে বর্তমানে ৬০ লাখের বেশি শ্রমিক বর্তমানে কাজ করছেন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক অবস্থা বুঝে কিছুদিন পর হয়তো সেটা টের পাওয়া যাবে। তবে আশা করছি, আমাদের শ্রমিকরা দীর্ঘমেয়াদে খুব বেশি সংকটে পড়বে না। এর আগে কোভিডেও এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।

আরও পড়ুনঃ  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগ, পাহাড়ের রাজনীতিতে নতুন আলোচনা

এখন সাময়িক রেমিট্যান্সে প্রভাব পড়তে পারে।-অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে এসেছেন আরব আমিরাত প্রবাসী রেজাউল করিম। তিন মাসের ছুটি শেষে চলতি (মার্চ) মাসের ১ তারিখ ফিরতি ফ্লাইট ছিল তার। জাগো নিউজকে বলেন, ‘হঠাৎ ফ্লাইট বন্ধ হওয়ায় ঢাকা থেকে ফিরে আসতে হয়েছে। এখন আবার কবে তারা পুনরায় ডেট দেবে কিছুই জানি না। সবার সঙ্গে কথা বলে জানলাম, অন্তত ১৫ থেকে ২০ দিন লাগতে পারে। টাকা-পয়সাও শেষ হয়ে গেছে, ঋণ করে চলছি। কাতারের প্রবাসী বিজয় তালুকদার জাগো নিউজকে বলেন, ‘আমার আকামার মেয়াদ শেষ হবে মার্চের ২০ তারিখ। এ সময়ের আগে যেতে না পারলে আমি ভিসা রিনিউ করতে পারবো না। পরে অবৈধ হয়ে যাবো। এক্ষেত্রে কোম্পানি যদি মেয়াদ না বাড়ায় আমরা বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবো।’ এদিকে মধ্যপ্রাচ্যে থাকা শ্রমিকরা জানান, বাইরে যারা ক্লিনারের কাজ করেন তারা নিরাপত্তা শঙ্কায় আছেন। এছাড়া হোটেল-রেস্তোরাঁ কিংবা কারখানা ও বাসাবাড়িতে কাজে থাকা কর্মীরা নির্বিঘ্নে কাজ করলেও ছুটি নেই। মধ্যপ্রাচ্যে থাকা বেশ কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, দুজন শ্রমিক নিহত হওয়ার পর ভয় ও শঙ্কা বেড়েছে।

আরও পড়ুনঃ  বিদ্যুতের দাম বাড়লো

তবে সবাই তাদের ডিউটি পালন করছেন নির্বিঘ্নে। এদিকে বিদেশে থাকা বহু শ্রমিক দেশে ঈদ উদযাপনের জন্য আগে থেকে বেশি দামে টিকিট কেটে রেখেছেন। যুদ্ধের কারণে তাদের ঈদের আগে দেশে আসা প্রায় অনিশ্চিত। বাহরাইনে থাকা বাংলাদেশি প্রবাসী রিয়াদ হোসেন বলেন এখন পর্যন্ত ভালো আছি। তবে কাজের সময় ছাড়া কম সময়ই বাইরে যাওয়া হয়। ঈদ আসছে। দেশে বড় অংকের টাকা পাঠাতে পারছি না। ব্যাংকে যাওয়া ঝামেলা, বিকাশে বেশি টাকা পাঠানোও ঝামেলা। বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘ হলে নির্মাণ, অবকাঠামো ও সেবা খাতে প্রকল্পের গতি কমে যেতে পারে। এতে নিম্ন ও আধাদক্ষ শ্রমিকরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বেন। কাজের সময় কমানো, ওভারটাইম বন্ধ হওয়া কিংবা চুক্তি নবায়ন না হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে শ্রমিকদের আয় কমে যেতে পারে। তারা বলছেন, উপসাগরীয় অঞ্চলে কর্মসংস্থান সংকুচিত হলে দেশে পাঠানো টাকার পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে গ্রামীণ অর্থনীতি, ভোগব্যয় ও ব্যাংকিং খাতে তারল্যে চাপ তৈরি হতে পারে। অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীরবলেন,পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

আরও পড়ুনঃ  কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী ও একজন সিএনজি চালক নিহত