Dhaka ০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু কেরানীগঞ্জে ফার্নিচার শোরুমের ৩ তলা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হোসেনপুরের উন্নয়নে কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক সোহানা নাসরিনের বৈঠক শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টঃ উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদ গঠিত বৃষ্টি ছাড়াই বজ্রপাত, ঠাকুরগাঁওয়ে গরুর মৃত্যু মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়কারী আটক গোবিন্দগঞ্জে মাদকসহ ২ জন কে ৩৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড অর্থ আত্মসাতের অভিযোগে বগুড়ার সাবেক পৌর প্রশাসক রাজিয়া সুলতানার বিরুদ্ধে তদন্তের নির্দেশ ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক কাউনিয়ার কুর্শায় নারী কৃষকদের উৎপাদিত দেশি হাঁস-মুরগি ও ডিমের হাট উদ্বোধন

চাটাইয়ে বসে গ্রামীণ নারীদের জীবনের গল্প শুনলেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদকঃ চাটাইয়ে বসে গ্রামীণ নারীদের জীবনের গল্প শুনলেন জাইমা রহমান ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে নারীদের জীবনমান উন্নয়নে ব্র্যাক আল্ট্রা পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রাম কর্মসূচি পরির্দশন করেছেন প্রধানমন্ত্রীকন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এ সময় তিনি উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল মোতালেব ড্রাইভারের বাড়ির উঠানে বিছানো চাটাইয়ে বসে শারীরিক প্রতিবন্ধীসহ এ প্রকল্প সংশ্লিষ্ট পাঁচ নারীর জীবন উন্নয়নের গল্প শোনেন। আজ বুধবার সকাল ৯টা ৫০মিনিটে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ব্র্যাক আল্ট্রা পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রাম কর্মসূচির আওতায় এ মতবিনিময় সভায় মিলিত হন জাইমা রহমান।

আরও পড়ুনঃ  ভারত বা পাকিস্তান, কোনো বলয়ে যেতে চায় না বাংলাদেশের মানুষ: মির্জা ফখরুল

এ সময় ব্রাক কর্তৃপক্ষ জাইমা রহমানকে প্রকল্প বিষয়ক পরিকল্পনা ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে তাদের নানামুখী প্রকল্প ও উদ্যোগের বিষয়ে জানানো হয়। এর আগে ব্যারিস্টার জাইমা রহমান ফুলবাড়িয়ায় পৌঁছানোর খবরে গ্রামবাসীর মধ্যে আনন্দ আবহের সৃষ্টি হয়। এ সময় স্থানীয়রা প্রশাসনের নিরাপত্তা বেষ্টনীর বাইরে অবস্থান নিয়ে জাইমা রহমানকে শুভেচ্ছা জানান। এ সময় ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের মেয়ে ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদসহ ব্র্যাকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, ব্র্যাক আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রামের আওতাধীন দেশের চরম দরিদ্র পরিবারগুলোকে বিশেষ করে নারীদের ২৪ মাসের একটি নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার ওপরে নিয়ে আসার একটি সফল ও বিশ্ব স্বীকৃত ব্যবস্থা।

আরও পড়ুনঃ  নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

এ প্রকল্পে সম্পদ স্থানান্তর (যেমন- গরু, ছাগল, হাঁস-মুরগি বা ক্ষুদ্র ব্যবসার সরঞ্জাম বিনামূল্যে দেওয়া হয়), দক্ষতা প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও সঞ্চয়ের অভ্যাস তৈরির মাধ্যমে সুবিধাবঞ্চিতদের আত্মনির্ভরশীল করে গড়ে ওঠা নারীদের জীবনের গল্প সরাসরি উপলব্ধি করার জন্য এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ খবরের সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে নারীদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীকন্যা ব্যারিস্টার জাইমা রহমানের এমন পরিদর্শন কার্যক্রমে দারিদ্র্য বিমোচন উদ্যোগকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সহায়ক ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  হামে আরও ৪ শিশুর মৃত্যু, আড়াই মাসে প্রাণ গেল ৬০৫ জনের
Tag :
জনপ্রিয় পোস্ট

কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

চাটাইয়ে বসে গ্রামীণ নারীদের জীবনের গল্প শুনলেন জাইমা রহমান

আপডেটের সময়: ০৮:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ চাটাইয়ে বসে গ্রামীণ নারীদের জীবনের গল্প শুনলেন জাইমা রহমান ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে নারীদের জীবনমান উন্নয়নে ব্র্যাক আল্ট্রা পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রাম কর্মসূচি পরির্দশন করেছেন প্রধানমন্ত্রীকন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এ সময় তিনি উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল মোতালেব ড্রাইভারের বাড়ির উঠানে বিছানো চাটাইয়ে বসে শারীরিক প্রতিবন্ধীসহ এ প্রকল্প সংশ্লিষ্ট পাঁচ নারীর জীবন উন্নয়নের গল্প শোনেন। আজ বুধবার সকাল ৯টা ৫০মিনিটে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ব্র্যাক আল্ট্রা পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রাম কর্মসূচির আওতায় এ মতবিনিময় সভায় মিলিত হন জাইমা রহমান।

আরও পড়ুনঃ  পতেঙ্গায় অবৈধ টমটমের দাপট ও লক্ষ টাকার টোকেন বাণিজ্য

এ সময় ব্রাক কর্তৃপক্ষ জাইমা রহমানকে প্রকল্প বিষয়ক পরিকল্পনা ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে তাদের নানামুখী প্রকল্প ও উদ্যোগের বিষয়ে জানানো হয়। এর আগে ব্যারিস্টার জাইমা রহমান ফুলবাড়িয়ায় পৌঁছানোর খবরে গ্রামবাসীর মধ্যে আনন্দ আবহের সৃষ্টি হয়। এ সময় স্থানীয়রা প্রশাসনের নিরাপত্তা বেষ্টনীর বাইরে অবস্থান নিয়ে জাইমা রহমানকে শুভেচ্ছা জানান। এ সময় ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের মেয়ে ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদসহ ব্র্যাকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, ব্র্যাক আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রামের আওতাধীন দেশের চরম দরিদ্র পরিবারগুলোকে বিশেষ করে নারীদের ২৪ মাসের একটি নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার ওপরে নিয়ে আসার একটি সফল ও বিশ্ব স্বীকৃত ব্যবস্থা।

আরও পড়ুনঃ  বিদ্যুতের দাম বাড়লো

এ প্রকল্পে সম্পদ স্থানান্তর (যেমন- গরু, ছাগল, হাঁস-মুরগি বা ক্ষুদ্র ব্যবসার সরঞ্জাম বিনামূল্যে দেওয়া হয়), দক্ষতা প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও সঞ্চয়ের অভ্যাস তৈরির মাধ্যমে সুবিধাবঞ্চিতদের আত্মনির্ভরশীল করে গড়ে ওঠা নারীদের জীবনের গল্প সরাসরি উপলব্ধি করার জন্য এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ খবরের সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে নারীদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীকন্যা ব্যারিস্টার জাইমা রহমানের এমন পরিদর্শন কার্যক্রমে দারিদ্র্য বিমোচন উদ্যোগকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সহায়ক ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী