Dhaka ০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আলোচিত নুসরাত হত্যা মামলায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন কাউনিয়ায় মাদক খেয়ে মাতলামী দুই যুবকের কারাদণ্ড নরসিংদীর রায়পুরায় দৌলতকান্দি রেলস্টেশনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত দৈনিক সকালের শিরোনামের ভ্রাম্যমাণ প্রতিনিধি নাজমুল ইসলামের জন্মদিন পালিত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে মাছ ব্যবসায়ীকে হত্যা শরীয়তপুরে আল-মাদানী নূরানী হাফেজিয়া মাদ্রাসার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক ও প্রতিযোগিতা লামায় রেজিস্ট্রিকৃত দানপত্রের জায়গায় ঘর নির্মাণে বাধা নাগরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩ দোকান ঝিনাইদহে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের হুমকির অভিযোগ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

বাঁশখালীর স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তনের আভাস, ১০১ শয্যার উদ্যোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৬ সময় দেখুন

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম):

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নতুন ভবন নির্মাণের মাধ্যমে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাঁশখালীর দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না। শনিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় পরিবর্তন ও অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে।

আরও পড়ুনঃ  পলাশবাড়ীতে কিশোরগাড়ী ইউপি কমপ্লেক্স কার্যালয় পূর্বের সরকারি জায়গায় স্থাপনের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

তিনি বলেন, বাঁশখালীর বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত উন্নয়ন জরুরি। এ লক্ষ্যে নতুন ভবন নির্মাণের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ১০১ শয্যায় উন্নীত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হবে। এ সংক্রান্ত প্রস্তাব পরবর্তী সংসদীয় স্থায়ী কমিটির সভায় উপস্থাপন করা হবে।

আরও পড়ুনঃ  চিলমারীতে ৩৬ পিস ইয়াবাসহ এক মাদককারবারী নারীকে পুলিশে সোর্পদ

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মুমিনুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাইফুল আমিন, কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ইউসূফ বদরীসহ বিএনপি নেতৃবৃন্দ এবং স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

আরও পড়ুনঃ  সদর কোর্ট পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের দিকনির্দেশনা দিলেন পুলিশ সুপার

মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডা. আছরার উল্লাহ নুরী।

পরে সংসদ সদস্য শামীম আরা স্বপ্না উপজেলা পরিষদ মাঠে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এরপর তিনি অফিসার্স ক্লাবে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

আলোচিত নুসরাত হত্যা মামলায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন

বাঁশখালীর স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তনের আভাস, ১০১ শয্যার উদ্যোগ

আপডেটের সময়: ০৬:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম):

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নতুন ভবন নির্মাণের মাধ্যমে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাঁশখালীর দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না। শনিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় পরিবর্তন ও অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে।

আরও পড়ুনঃ  নজিপুর বাসস্ট্যান্ডে গণস্বাক্ষর কর্মসূচি, জনসমর্থন আদায়ে জামায়াতে ইসলামী

তিনি বলেন, বাঁশখালীর বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত উন্নয়ন জরুরি। এ লক্ষ্যে নতুন ভবন নির্মাণের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ১০১ শয্যায় উন্নীত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হবে। এ সংক্রান্ত প্রস্তাব পরবর্তী সংসদীয় স্থায়ী কমিটির সভায় উপস্থাপন করা হবে।

আরও পড়ুনঃ  সদর কোর্ট পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের দিকনির্দেশনা দিলেন পুলিশ সুপার

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মুমিনুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাইফুল আমিন, কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ইউসূফ বদরীসহ বিএনপি নেতৃবৃন্দ এবং স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

আরও পড়ুনঃ  মান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত