Dhaka ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত

লালপুরে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধ সার মজুদ: ৪ ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৪৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ সময় দেখুন

শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: নাটোরে লালপুরে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা লাভের আশায় অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে চারজন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের আবেদ মোড় এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। লালপুর উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আবেদ মোড় এলাকার কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ সার অবৈধভাবে মজুদ করে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কৃষি অফিসের সহযোগিতায় পুলিশ সদস্য ও উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। ঘটনাটি প্রমাণিত হওয়ায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এবং ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’ এর বিভিন্ন ধারায় ৪ জন ব্যবসায়ীকে মোট ৪৫,০০০ (পঁয়তাল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) জানান, কৃষকদের জিম্মি করে কিংবা কৃত্রিম সংকট তৈরি করে অসাধু উপায়ে মুনাফা লোটার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। উপজেলার কৃষি ব্যবস্থা ও কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।অভিযানে সহায়তায় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা কৃষি অফিসার এবং লালপুর থানা পুলিশের একটি প্রতিনিধি দল।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে উত্ত্যক্তের শিকার হয়ে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রীর ২ দাঁত ভাঙল
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার

লালপুরে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধ সার মজুদ: ৪ ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা

আপডেটের সময়: ০৫:৪৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: নাটোরে লালপুরে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা লাভের আশায় অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে চারজন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের আবেদ মোড় এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। লালপুর উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আবেদ মোড় এলাকার কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ সার অবৈধভাবে মজুদ করে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কৃষি অফিসের সহযোগিতায় পুলিশ সদস্য ও উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। ঘটনাটি প্রমাণিত হওয়ায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এবং ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’ এর বিভিন্ন ধারায় ৪ জন ব্যবসায়ীকে মোট ৪৫,০০০ (পঁয়তাল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) জানান, কৃষকদের জিম্মি করে কিংবা কৃত্রিম সংকট তৈরি করে অসাধু উপায়ে মুনাফা লোটার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। উপজেলার কৃষি ব্যবস্থা ও কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।অভিযানে সহায়তায় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা কৃষি অফিসার এবং লালপুর থানা পুলিশের একটি প্রতিনিধি দল।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণসমাবেশ