Dhaka ০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত

ধুনটে শিক্ষার গুণগত মানোন্নয়নে মাঠপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৪৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২১৪ সময় দেখুন

মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার ঐতিহ্যবাহী মাঠপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (০৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিদ্যালয় হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোঃ ফরহাদ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের কেবল জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় না নামিয়ে নৈতিক ও গুণগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। আর এর জন্য শিক্ষক ও অভিভাবকদের যৌথ সমন্বয় অত্যন্ত জরুরি।” একই সাথে তিনি ছাত্রীদের বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে মায়েদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম।
সিনিয়র শিক্ষক(গনিত):অমৃত কুমার, মোঃ নুর ইসলাম,মোঃ লিটন এবং অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মোছাঃলিলা আক্তার,মোছাঃরজনী খাতুন,মোছাঃ নাছরিন খাতুন,দীলিপ কুমার।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবগন সকলেই বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে তাদের মতামত তুলে ধরেন এবং বিদ্যালয় কর্তৃপক্ষ তা বাস্তবায়নের আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  মাটিন্দর ইউনিয়নে শুরু হলো খাদ্যবান্ধব চাল বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার

ধুনটে শিক্ষার গুণগত মানোন্নয়নে মাঠপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আপডেটের সময়: ০৩:৪৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬