Dhaka ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মান্দায় বিএনপির মানববন্ধন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাঙ্গুনিয়ায় র‍্যালি ও আলোচনা সভা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আকস্মিক পরিদর্শন ও অভিযান পরিচালনা করেছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন ফরিদপুর জুলাই দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণতন্ত্র শক্তিশালী হলে সাম্প্রদায়িক সম্প্রীতিও শক্তিশালী হবে: নাহিদ ইসলাম বাউফলে হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ফটিকছড়িতে হতদরিদ্রদের মাঝে সবজি বীজ ও শুকনা খাবার বিতরণ টঙ্গীবাড়ি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পেছনের সরকারি জমি দখল হতে দেব নাঃ অ্যাডভোকেট মহসিন মিয়া বগুড়ায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া মুসলিমনগর এলাকায় চরম জলাবদ্ধতা ও ড্রেনেজ অব্যবস্থাপনা

সংস্কারের বিপক্ষে দাঁড়ালে বিএনপির পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিলেট জেলা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রাষ্ট্র সংস্কার প্রশ্নে জনগণের মতামত উপেক্ষা করলে বিএনপিকে রাজনৈতিকভাবে মূল্য দিতে হবে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে সংস্কারের পক্ষে রায় দিয়েছেন এবং সেই অবস্থানের বিরুদ্ধে গেলে বিএনপির পতন ঘটবে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। পাটওয়ারী বলেন, দেশে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট বিদ্যমান। একই সঙ্গে কৃষি কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা সাধারণ মানুষের পরিবর্তে বিএনপির নেতাকর্মীদের হাতে যাচ্ছে। মালয়েশিয়ায় শ্রমবাজার প্রত্যাশামতো চালু না হওয়া এবং চীন সফর থেকে কাঙ্ক্ষিত চুক্তি না আসাও সরকারের ব্যর্থতা। পাটওয়ারী বলেন, ভোটের দিন রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়ায় কারসাজি হয়েছে এবং এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা ছিল। নির্বাচনের আগে বিএনপির তিনটি প্রধান দাবি ছিল সুষ্ঠু নির্বাচন, রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন এবং আওয়ামী লীগ আমলে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করা। প্রায় ৭০ শতাংশ ভোটার সংস্কারের পক্ষে মত দিয়েছেন।

আরও পড়ুনঃ  ডিসির মানবিক ছোঁয়ায় হাসলেন শারীরিক প্রতিবন্ধী মারিয়া

এ কারণে সংস্কারবিরোধী অবস্থান নিলে বিএনপি জনসমর্থন হারাবে। আওয়ামী লীগ আমলের বিভিন্ন অপরাধের বিচার প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, অর্থের বিনিময়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীকে ছাড় দেওয়া হচ্ছে এবং বিচার কার্যক্রম যথাযথভাবে এগোচ্ছে না। এসময় উপস্থিত ছিলেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম সদস্য সচিব ও সংরক্ষিত নারী সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ দলের সিলেট জেলা ও মহানগরের নেতারা।

আরও পড়ুনঃ  বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি: নাহিদ ইসলাম
Tag :
জনপ্রিয় পোস্ট

সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মান্দায় বিএনপির মানববন্ধন

সংস্কারের বিপক্ষে দাঁড়ালে বিএনপির পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেটের সময়: ০৬:৩৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সিলেট জেলা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রাষ্ট্র সংস্কার প্রশ্নে জনগণের মতামত উপেক্ষা করলে বিএনপিকে রাজনৈতিকভাবে মূল্য দিতে হবে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে সংস্কারের পক্ষে রায় দিয়েছেন এবং সেই অবস্থানের বিরুদ্ধে গেলে বিএনপির পতন ঘটবে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। পাটওয়ারী বলেন, দেশে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট বিদ্যমান। একই সঙ্গে কৃষি কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা সাধারণ মানুষের পরিবর্তে বিএনপির নেতাকর্মীদের হাতে যাচ্ছে। মালয়েশিয়ায় শ্রমবাজার প্রত্যাশামতো চালু না হওয়া এবং চীন সফর থেকে কাঙ্ক্ষিত চুক্তি না আসাও সরকারের ব্যর্থতা। পাটওয়ারী বলেন, ভোটের দিন রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়ায় কারসাজি হয়েছে এবং এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা ছিল। নির্বাচনের আগে বিএনপির তিনটি প্রধান দাবি ছিল সুষ্ঠু নির্বাচন, রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন এবং আওয়ামী লীগ আমলে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করা। প্রায় ৭০ শতাংশ ভোটার সংস্কারের পক্ষে মত দিয়েছেন।

আরও পড়ুনঃ  শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

এ কারণে সংস্কারবিরোধী অবস্থান নিলে বিএনপি জনসমর্থন হারাবে। আওয়ামী লীগ আমলের বিভিন্ন অপরাধের বিচার প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, অর্থের বিনিময়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীকে ছাড় দেওয়া হচ্ছে এবং বিচার কার্যক্রম যথাযথভাবে এগোচ্ছে না। এসময় উপস্থিত ছিলেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম সদস্য সচিব ও সংরক্ষিত নারী সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ দলের সিলেট জেলা ও মহানগরের নেতারা।

আরও পড়ুনঃ  প্রাথমিক ট্রিটমেন্টটাও করানোর সুযোগ দেয়নি ওরা: সারজিস